জগদল্লা ছোট্টো প্রয়াস - Jagadalla Chhotto Prayas

  • Home
  • India
  • Bankura
  • জগদল্লা ছোট্টো প্রয়াস - Jagadalla Chhotto Prayas

জগদল্লা ছোট্টো প্রয়াস - Jagadalla Chhotto Prayas We want to see the smiles around us by cleaning the garbages of this nature and serving the needy. Please support us so that we can go ahead with our dream.

If you wanna be a part of our team then please let us know.

Save Water 💙 Save Futureআমরা সবাই জানি "জলই জীবন" 💙 কিন্তু তবুও জলের অপচয় দেখেও আমরা অনেকেই সেটা এড়িয়ে যাই 🙂কেন ?যদি ...
28/07/2026

Save Water 💙 Save Future

আমরা সবাই জানি "জলই জীবন" 💙 কিন্তু তবুও জলের অপচয় দেখেও আমরা অনেকেই সেটা এড়িয়ে যাই 🙂
কেন ?
যদি আপনি জলের অপচয় নিয়ে একটুও সচেতন হোন তবে অবশ্যই জলের অপচয় কমানোর দিকে একটা কদম বাড়ান 🙏
শুরুটা করুন নিজের বাড়ি দিয়েই || কমান জলের অপচয় || জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়ে পড়তে থাকা জলের অপচয় || লাগান ওয়াটার অ্যালার্ম
এই মেশিন আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন | Process: https://fb.watch/kUkz6fwka8/?mibextid=Nif5oz

চাইলে আমাদের থেকেও অর্ডার করতে পারেন | মুল্য মাত্র ৯৯ টাকা 💙 যোগাযোগ: 062941 58725

গত (13/07/2026) দিন আমরা গিয়েছিলাম বাঁকুড়ার ডঃ সুমন্ত দে দাদার বাড়ি | লাগিয়ে দিয়ে এলাম একটি ওয়াটার অ্যালার্ম 🤩
দাদাকে অনেক ধন্যবাদ জলের অপচয় রুখতে এই পদক্ষেপ নেওয়ার জন্য 🙏

💙 Our INSTAGRAM account 👉
instagram.com/chottoprayas2021/
💙 Our FACEBOOK account 👉
https://www.facebook.com/profile.php?id=100078120272645
💙 Our FACEBOOK page 👉
https://www.facebook.com/chottoprayas2021/
💙 Our SUPPORTERS Telegram Group 👉
https://t.me/+DB8s0hQxEQU1MmY1

মানবতার পথেই আমাদের প্রয়াস। ❤️🩸গত ১২/০৭/২০২৬ (রবিবার) আমাদের সকলের শ্রদ্ধেয় ডাঃ দীপক গুপ্ত স্যার-কে শ্রদ্ধা জানানোর উদ...
16/07/2026

মানবতার পথেই আমাদের প্রয়াস। ❤️🩸

গত ১২/০৭/২০২৬ (রবিবার) আমাদের সকলের শ্রদ্ধেয় ডাঃ দীপক গুপ্ত স্যার-কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আলোর দিশা (কর্মযোগ) সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ছোট্ট প্রয়াস-কে সাদর আমন্ত্রণ জানানোর জন্য আলোর দিশা (কর্মযোগ)-এর সমগ্র পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই।

এছাড়াও, আমাদের প্রয়াসের সদস্য গৌরব দা-র (জন্মদিন: ১১/০৭/২০২৬) শুভ উপলক্ষে তিনি বাঁকুড়া ভৈরবস্থানে বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষের জন্য সাধ্যমতো টিফিনের ব্যবস্থা করেন এবং মানবসেবার এই মহৎ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।আসুন, আমরা সবাই মানবসেবার এই মহৎ কাজে একসঙ্গে এগিয়ে আসি।

আলোর দিশা (কর্মযোগ)-কে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। 🌸❤️

~ছোট্ট প্রয়াস💙 মানবতার পথে প্রয়াস🩸

গত ১২/০৭/২০২৬ (রবিবার) আমাদের সকলের শ্রদ্ধেয় ডাঃ দীপক গুপ্ত স্যার-কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আলোর দিশা (কর্মযোগ) সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ছোট্ট প্রয়াস-কে সাদর আমন্ত্রণ জানানোর জন্য আলোর দিশা (কর্মযোগ)-এর সমগ্র পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই।

এছাড়াও, ছোট্টো প্রয়াসের সদস্য Gourab Chatterjee (জন্মদিন: ১১/০৭/২০২৬) জন্মদিন উপলক্ষে বাঁকুড়া ভৈরবস্থানে বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষের জন্য সাধ্যমতো টিফিনের ব্যবস্থা করেন এবং মানবসেবার এই মহৎ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন, আমরা সবাই মানবসেবার এই মহৎ কাজে একসঙ্গে এগিয়ে আসি।

আলোর দিশা (কর্মযোগ)এর প্রত্যেক কে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ❤️

~ ছোট্টো প্রয়াস 💙

মানবতার পথেই আমাদের প্রয়াস। ❤️🩸গত ১২/০৭/২০২৬ (রবিবার) আমাদের সকলের শ্রদ্ধেয় ডাঃ দীপক গুপ্ত স্যার-কে শ্রদ্ধা জানানোর উদ...
16/07/2026

মানবতার পথেই আমাদের প্রয়াস। ❤️🩸

গত ১২/০৭/২০২৬ (রবিবার) আমাদের সকলের শ্রদ্ধেয় ডাঃ দীপক গুপ্ত স্যার-কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আলোর দিশা (কর্মযোগ) সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ছোট্ট প্রয়াস-কে সাদর আমন্ত্রণ জানানোর জন্য আলোর দিশা (কর্মযোগ)-এর সমগ্র পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই।

এছাড়াও, আমাদের প্রয়াসের সদস্য গৌরব দা-র (জন্মদিন: ১১/০৭/২০২৬) শুভ উপলক্ষে তিনি বাঁকুড়া ভৈরবস্থানে বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষের জন্য সাধ্যমতো টিফিনের ব্যবস্থা করেন এবং মানবসেবার এই মহৎ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।আসুন, আমরা সবাই মানবসেবার এই মহৎ কাজে একসঙ্গে এগিয়ে আসি।

আলোর দিশা (কর্মযোগ)-কে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। 🌸❤️

~ছোট্ট প্রয়াস

🩸 সফলভাবে সম্পন্ন হলো স্বেচ্ছায় রক্তদান শিবির 🩸মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। ❤️ছোট্টো প্রয়াস ও ধলডাঙ্গা মোড় সর্বজনী...
06/07/2026

🩸 সফলভাবে সম্পন্ন হলো স্বেচ্ছায় রক্তদান শিবির 🩸

মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ। ❤️
ছোট্টো প্রয়াস ও ধলডাঙ্গা মোড় সর্বজনীন দুর্গা পূজা কমিটি-র যৌথ উদ্যোগে ধলডাঙ্গা মোড় দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই শিবিরে মোট ২৪ জন রক্তযোদ্ধা স্বেচ্ছায় রক্তদান করে অজানা মানুষের জীবন বাঁচানোর মহৎ কাজে অংশগ্রহণ করেছেন। তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মহান দান কারও জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে।

এছাড়াও, এই শিবির সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন— সকল স্বেচ্ছাসেবক, সদস্য, শুভানুধ্যায়ী ও উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা।

"এক ব্যাগ রক্ত, অনেকগুলো জীবনের হাসি।"

আসুন, মানবতার পাশে দাঁড়াই, নিয়মিত রক্তদান করি।

❤️ মোট রক্তযোদ্ধা: ২৪ জন ❤️

Save Water 💙 Save Futureআমরা সবাই জানি "জলই জীবন" 💙 শুরুটা করুন নিজের বাড়ি দিয়েই || কমান জলের অপচয় || জলের ট্যাঙ্ক ভর...
30/06/2026

Save Water 💙 Save Future

আমরা সবাই জানি "জলই জীবন" 💙 শুরুটা করুন নিজের বাড়ি দিয়েই || কমান জলের অপচয় || জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়ে পড়তে থাকা জলের অপচয় || ব্যবহার করুন ওয়াটার অ্যালার্ম

এই মেশিন আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন

Process: https://fb.watch/kUkz6fwka8/?mibextid=Nif5oz

চাইলে আমাদের থেকেও অর্ডার করতে পারেন | মুল্য মাত্র ৯৯ টাকা 💙 যোগাযোগ: 62941 58725

এটি আমাদের এলাকায় একটি সফল উদ্যোগ তবে এই প্রথমবার এলাকার বাইরে বেরোলে social media এর মাধ্যমে 🤩।তাদের অনেক ধন্যবাদ জলের অপচয় রুখতে এই ছোট্ট পদক্ষেপ নেওয়ার জন্য 🙏।

💙 Our INSTAGRAM account 👉
instagram.com/chottoprayas2021/
💙 Our FACEBOOK account 👉
https://www.facebook.com/profile.php?id=100078120272645
💙 Our FACEBOOK page 👉
https://www.facebook.com/chottoprayas2021/
💙 Our SUPPORTERS Telegram Group 👉
https://t.me/+DB8s0hQxEQU1MmY1

 #আন্তর্জাতিক_যোগ_দিবস_পালনআজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের উদ্যোগে একটি সুন্দর ও অর্থবহ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
21/06/2026

#আন্তর্জাতিক_যোগ_দিবস_পালন

আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের উদ্যোগে একটি সুন্দর ও অর্থবহ অনুষ্ঠানের আয়োজন করা হয় হাতেখড়ি পাঠশালায়। এই অনুষ্ঠানে 10 জন শিশু অংশগ্রহণ করে এবং অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে বিভিন্ন যোগব্যায়াম অনুশীলন করে।

যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে শিশুদের সচেতন করা হয়। তাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। শিশুদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
সকল অংশগ্রহণকারী শিশু, অভিভাবক এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও স্বাস্থ্যবর্ধক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।

"সুস্থ শরীর, সুস্থ মন – যোগ হোক প্রতিদিনের সঙ্গী।"

তারই সাথে জামবনী মা কালী ক্লাব ও সাহায্য সমাজসেবী সংস্থা এর সহায়তায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে অনেক রক্ত যোদ্ধা রক্ত দান করেন।তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে মানুষের পাশে,মানুষের সাথে থাকার জন্য।💙

আমাদের এক পরিচিত দাদা চিন্ময় ঘোষ প্রায় 35kg ছাতু দিয়েছিলেন বিভিন্ন বৃদ্ধাশ্রম এবং দুঃস্থ মানুষদের হাতে দেবার জন্য। আম...
09/06/2026

আমাদের এক পরিচিত দাদা চিন্ময় ঘোষ প্রায় 35kg ছাতু দিয়েছিলেন বিভিন্ন বৃদ্ধাশ্রম এবং দুঃস্থ মানুষদের হাতে দেবার জন্য। আমরা ঐ ছাতু বাঁকুড়ার বিভিন্ন বৃদ্ধাশ্রমে, অনাথ আশ্রমে ও বাঁকুড়া স্টেশন চত্বরের ভিক্ষুকদের এবং আশেপাশে বিভিন্ন দুঃস্থ মানুষের হাতে তুলে দিয়েছি 💙
দাদার এরূপ মানসিকতার জন্য দাদাকে অনেক ধন্যবাদ 🙏 এভাবেই মানুষের পাশে থেকো দাদা 💙

Special Thanks to Dipak Da Streetlights Foundation 🤝

আমাদের ছোট্ট প্রয়াস সংগঠনের উদ্যোগে পরিচালিত ‘হাতেখড়ি পাঠশালা’ (নাচের ক্লাস)-এর পথচলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রতি ...
03/06/2026

আমাদের ছোট্ট প্রয়াস সংগঠনের উদ্যোগে পরিচালিত ‘হাতেখড়ি পাঠশালা’ (নাচের ক্লাস)-এর পথচলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রতি রবিবার এলাকার ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে আনন্দ, শিক্ষা ও সংস্কৃতির এই সুন্দর আয়োজন চলতে থাকে।

বিশেষভাবে উল্লেখ্য, আমাদের নাচের শিক্ষিকা শিল্পী দিদি সম্পূর্ণ স্বেচ্ছায় ও বিনামূল্যে শিশুদের নাচ শেখাচ্ছেন। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ ও সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের সকলের কাছে অনুপ্রেরণার।

গত রবিবারের ক্লাসে ভালোবাসা ও আন্তরিকতার পরিবেশে ছোট করে উদযাপন করা হয় আমাদের প্রিয় শিল্পী দিদির জন্মদিন। এই সুন্দর মুহূর্তে উপস্থিত সকলের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তোলে।

আমাদের ইচ্ছে ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার। নাচের ক্লাসের পাশাপাশি ছবি আঁকা এবং বিভিন্ন বিষয়ের টিউশন ক্লাসও চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক শিশু উপকৃত হতে পারে।

যদি কোনো শিক্ষক, শিল্পী, ছাত্র-ছাত্রী বা সমাজসেবায় আগ্রহী ব্যক্তি আমাদের এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণই পারে এই ছোট্ট প্রয়াসকে আরও বড় করে তুলতে।

❤️ একসাথে এগিয়ে চলি, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।

আমরা সবাই জানি, রক্তদান মহৎ দান। এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে প্রায় প্রতিটি ব্লাড সেন্টারেই রক্তের সংকট দেখা দিয়েছে। এক...
18/05/2026

আমরা সবাই জানি, রক্তদান মহৎ দান। এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে প্রায় প্রতিটি ব্লাড সেন্টারেই রক্তের সংকট দেখা দিয়েছে। একজন দায়িত্ববান মানুষ হিসেবে আমাদের কর্তব্য এই রক্তসংকট কমানোর চেষ্টা করা। আমাদের সকলের উচিত নিজে রক্তদান করা এবং অন্যদেরও রক্তদানে উৎসাহিত করা।
রক্ত যেহেতু কোনো মেশিন দিয়ে তৈরি করা যায় না, তাই রক্তের চাহিদা একমাত্র রক্তদানের মাধ্যমেই পূরণ করা সম্ভব।
🩸
গতকাল (১৭/০৫/২০২৬) "সাহায্য" ও "ওন্দা যুব সমাজ" সংগঠনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।
উনাদের এই মহৎ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমরাও অনেক খুশি।
💙
Specially thanks to all the blood donors
🙏

FACEBOOK I'D:
https://www.facebook.com/profile.php?id=100078120272645&mibextid=ZbWKwL
FACEBOOK PAGE:
https://www.facebook.com/chottoprayas2021?mibextid=ZbWKwL
INSTAGRAM I'D:
https://instagram.com/chottoprayas2021?igshid=MmVlMjlkMTBhMg==
TELEGRAM GROUP:
https://t.me/chottoprayas

আমরা “ছোট্টো প্রয়াস”-এর পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নতুন উদ্যোগ “হাতেখড়ি” নৃত্য শিক্ষাকেন্দ্রে...
11/05/2026

আমরা “ছোট্টো প্রয়াস”-এর পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নতুন উদ্যোগ “হাতেখড়ি” নৃত্য শিক্ষাকেন্দ্রের পথচলা ইতিমধ্যেই সুন্দরভাবে শুরু হয়েছে। ছোট ছোট কচিকাঁচাদের নাচের মাধ্যমে সংস্কৃতি ও সৃজনশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

গতকাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের “হাতেখড়ি”-র ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি পালন করা হয়। কবিগুরু Rabindranath Tagore-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট্টদের নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। তাদের উৎসাহ, আনন্দ এবং অংশগ্রহণ আমাদের সকলকে সত্যিই মুগ্ধ করেছে।

এছাড়াও, ১০.০৫.২০২৬ তারিখে শ্রী গৌতম চ্যাটার্জী ও শ্রীমতী সুমিতা চ্যাটার্জী মহাশয়ের ২৯তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাঁরা সাধ্যমতো আমাদের ছাত্রছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করেন। তাঁদের এই আন্তরিকতা, ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের কাছে অত্যন্ত মূল্যবান। “ছোট্টো প্রয়াস” পরিবারের পক্ষ থেকে তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।

সবশেষে, বিশেষ ধন্যবাদ জানাই আমাদের নৃত্য শিক্ষিকা শিল্পী দিদিকে। তাঁর অক্লান্ত পরিশ্রম, স্নেহ, ধৈর্য এবং ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসাই আজ “হাতেখড়ি”-কে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর অনুপ্রেরণা ও প্রচেষ্টার জন্যই ছোট্টদের মধ্যে নাচের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে।

আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই “হাতেখড়ি”-র এই পথচলা আগামী দিনেও আরও সুন্দর ও সফল হয়ে উঠুক — এই কামনাই করি।

Address

Jagadalla
Bankura

Alerts

Be the first to know and let us send you an email when জগদল্লা ছোট্টো প্রয়াস - Jagadalla Chhotto Prayas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জগদল্লা ছোট্টো প্রয়াস - Jagadalla Chhotto Prayas:

Shortcuts

Share

Category