সংগ্রামী বাঁকুড়া

সংগ্রামী বাঁকুড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সংগ্রামী বাঁকুড়া, Machantala, Bankura.

“মনে রাখবেন, একটা জাতি খেতে না পেলেও উঠে দাঁড়ায়, না খেতে পেলেও সে লড়ে যদি মনুষ্যত্ব থাকে। কিন্তু ফ্যাসিবাদ গড়ে উঠলে মানুষ বলতে দেশে আর বিশেষ কেউ থাকবে না। কারণ, মানুষ গড়ে ওঠার প্রক্রিয়ায় সে বাধা সৃষ্টি করে।”

— শিবদাস ঘোষ

26/08/2026

"জ্ঞান বিজ্ঞান চর্চার প্রথম সারির পীঠস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে মিশে আছে জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ঐতিহ্য। সেই যাদবপুরেই আজ রাষ্ট্রবাদ ও জাতীয়তাবোধের পাঠ দিতে আসছেন তাঁরা, যাঁরা এককালে দেশপ্রেমের ওপর ভিত্তিতে গড়ে ওঠা ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা সংগ্রামের ঘোর বিরোধী ছিলেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি পদে দলীয় বিধায়ক ও সাংসদদের বসানোর সিদ্ধান্ত চরম অগণতান্ত্রিক এবং স্বাধিকারের ওপর নগ্ন হস্তক্ষ...
24/08/2026

কলেজের গভর্নিং বডির সভাপতি পদে দলীয় বিধায়ক ও সাংসদদের বসানোর সিদ্ধান্ত চরম অগণতান্ত্রিক এবং স্বাধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ — SUCI(C) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

21/08/2026

বাঁকুড়া খ্রিষ্টান কলেজ গেটে AVBP-র দুষ্কৃতীদের তাণ্ডব,ধর্ষ/নের হুমকি,প্রতিরোধে AIDSO।

20/08/2026
।। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রেস বিবৃতি।।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে...
20/08/2026

।। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রেস বিবৃতি।।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত আরএসএস, এবিভিপি , এনএসএফ সহ গেরুয়া বাহিনীর যেভাবে তাণ্ডব চালিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর নৃশংস ভাবে আক্রমণ করল, বামপন্থী ছাত্র সংগঠনগুলির পতাকা ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দিল, ছাত্রীদের অশ্লীল ভাষায় আক্রমণ করলো এবং ক্যাম্পাসের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করল আমরা এই ঘটনার তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যেখানে ক্যাম্পাসের ৫০০ মিটারের মধ্যেই যাদবপুর থানা সেখানে দাঁড়িয়ে বহিরাগত দুষ্কৃতীরা যখন এক ঘন্টা ধরে তাণ্ডব চালাচ্ছে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হলো না। কার্যত তারা রাজ্য সরকারের মদতে এই দুষ্কৃতীদের প্রশ্রয় দিল। আমরা পুলিশ প্রশাসনের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের গণতন্ত্র রক্ষার্থে আমরা সারা বাংলার ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি। আজ ২০ আগস্ট রাজ্যজুড়ে ধিক্কার দিবসের ডাক দিচ্ছি।"

সুমন দাস
অফিস সম্পাদক
২০/০৮/২৬
রাত -২-২০মিঃ

18/08/2026

বিজেপির হাতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও ইন্দাস থানায় ডেপুটেশন এসইউসিআই(সি)-র
সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় বিজেপির হাতে শেখ মহম্মদ মাফিক নিগৃহীত ও নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল ইন্দাস থানায় একটি বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে এসইউসিআই(সি)-র বাঁকুড়া জেলা কমিটি।
থানায় ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি পার্টির একটি প্রতিনিধিদল গতকাল নিহত শেখ মহম্মদ মাফিকের বাড়িতেও যায়। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন।
এদিনের এই ডেপুটেশন ও পারিবারিক সাক্ষাৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড অসিত মণ্ডল। এ ছাড়াও কর্মসূচিতে অংশ নেন বাঁকুড়া জেলা কমিটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দলের ছাত্র ফ্রন্টের নেতৃত্বও আব্দুল হাফিজ সহ আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা বলেছেন পাশে থাকার অঙ্গীকার করেছেন।

বাঁকুড়ার  #ইন্দাসের ঘটনা ও  #যাদবপুরের লেলিন মূর্তি ভাঙ্গার অপচেষ্টার তীব্র নিন্দা করে suci(c)র পশ্চিমবঙ্গের রাজ্য কমিট...
17/08/2026

বাঁকুড়ার #ইন্দাসের ঘটনা ও #যাদবপুরের লেলিন মূর্তি ভাঙ্গার অপচেষ্টার তীব্র নিন্দা করে suci(c)র পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্ডীদাস ভট্টাচার্য্য এক বিবৃতিতে বলেন -

14/08/2026

দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় তিন মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির ডান হাত ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।
সংবাদটি জানা মাত্র সেখানে পৌঁছে যান SUCI (Communist) এর পলিটব্যুরোর সদস্য এবং রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। নেতাজি মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সারা বাংলার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

(C)

13/08/2026

দেশভাগ সাধারণ ভারতবাসী চাননি, চেয়েছিল হিন্দু মহাসভা, আরএসএস - মুসলিম লীগ, আর অতি দ্রুত ক্ষমতা পাওয়ার লোভে কংগ্রেসের আপসকামী নেতৃত্ব তাকে সমর্থন করেছিল। এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের দেশভাগের বিভীষিকা কর্মসূচী।

Address

Machantala
Bankura
722101

Alerts

Be the first to know and let us send you an email when সংগ্রামী বাঁকুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share