CPIM Bankura

CPIM Bankura বাঁকুড়া জেলা সি পি আই এম'র অফিশিয়াল পেজ। জেলায় সি পি আই এম'র বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী এবং রাজ্য এবং দেশের বিভিন্ন খবর জানতে চোখ রাখুন এই পেজে।

যাদবপুর সহ শিক্ষাক্ষেত্রে RSS-ABVP র তাণ্ডবকে ধিক্কার জানিয়ে ও সরকারি স্কুল বাঁচানোর আন্দোলনে যোগ দেওয়ায় বাঁকুড়ার ইন্দাস...
24/08/2026

যাদবপুর সহ শিক্ষাক্ষেত্রে RSS-ABVP র তাণ্ডবকে ধিক্কার জানিয়ে ও সরকারি স্কুল বাঁচানোর আন্দোলনে যোগ দেওয়ায় বাঁকুড়ার ইন্দাসের তরুণের উপর আক্রমণ ও তার বাবার খুনের বিচারের দাবীতে আজ কলকাতায় সকল বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে মহামিছিল।

মিথ্যাচারের ক্ষমা চান।অপরাধ স্বীকার করুন।
24/08/2026

মিথ্যাচারের ক্ষমা চান।
অপরাধ স্বীকার করুন।

বেলিয়াতোড় এরিয়া কমিটির অন্তর্গত ওলতোড়া শাখার পার্টি সদস্য কমরেড সুবল বাউরী আজ সকালে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত...
24/08/2026

বেলিয়াতোড় এরিয়া কমিটির অন্তর্গত ওলতোড়া শাখার পার্টি সদস্য কমরেড সুবল বাউরী আজ সকালে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। প্রয়াত কমরেডের মরদেহে লাল পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বর্ষীয়ান কমরেড মায়া মুখার্জী। এছাড়াও মাল্যদান করেন এরিয়া সম্পাদক সুজিত চক্রবর্তী সহ এরিয়া কমিটির ও শাখার সদস্য কমরেডরা।
কমরেড বাউরীর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
কমরেড সুবল বাউরী লাল সেলাম।
✊✊✊

আজ বাঁকুড়ায় কৃষক সভার অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ দুগ্ধচাষী সমিতির প্রথম বাঁকুড়া জেলা সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য র...
23/08/2026

আজ বাঁকুড়ায় কৃষক সভার অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ দুগ্ধচাষী সমিতির প্রথম বাঁকুড়া জেলা সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখছেন জেলা তথা রাজ্যের গণ আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব অমিয় পাত্র।

আজ বাঁকুড়ায় অশ্বিনী রাজ সভাকক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ দুগ্ধচাষী সমিতির প্রথম বাঁকুড়া...
23/08/2026

আজ বাঁকুড়ায় অশ্বিনী রাজ সভাকক্ষে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ দুগ্ধচাষী সমিতির প্রথম বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলন শুরুর আগে জেলার দুগ্ধ চাষী সম্মেলন এর প্রতিনিধিদের একটি বর্ণাঢ্য শ্লোগানমূখর মিছিল শহর পরিক্রমা করে। তারপর সম্মেলন স্থলে সমিতির পতাকা উত্তোলন করেন কৃষক সভার বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক যদুনাথ রায়। পতাকা উত্তোলন এর পর শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান যদুনাথ রায় ছাড়াও জেলা তথা রাজ্যের গণ আন্দোলনের বিশিষ্ট নেতা অমিয় পাত্র, দুগ্ধচাষী সমিতির রাজ্য কমিটির সভাপতি সুনীল অধিকারী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা মনোজ চক্রবর্তী সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং সম্মেলনে উপস্থিত প্রতিনিধি ও দর্শকবৃন্দ।
মাল্যদানের পর সভায় শোক প্রস্তাব পাঠ করেন কৃষক নেতা পদ্ম ঘোষ। সভায় এক মিনিট নীরবতা পালনের পর সমিতির রাজ্য সভাপতি সুনীল অধিকারী'র বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।

কমরেড বিমান বসু'র দ্রুত সুস্থতা কামনা করি।
22/08/2026

কমরেড বিমান বসু'র দ্রুত সুস্থতা কামনা করি।

প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু গত তিন দিন ধরে

বিজেপির আক্রমণের বিরুদ্ধে,যাদবপুরে ছাত্রছাত্রীদের ডাকে নাগরিক মিছিল ✊
21/08/2026

বিজেপির আক্রমণের বিরুদ্ধে,
যাদবপুরে ছাত্রছাত্রীদের ডাকে নাগরিক মিছিল ✊

DVC - র স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের এবং জমিহারাদের বিভিন্ন দাবী নিয়ে আজ মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুর্লভপুর গেটে একটি ...
21/08/2026

DVC - র স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের এবং জমিহারাদের বিভিন্ন দাবী নিয়ে আজ মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুর্লভপুর গেটে একটি বিক্ষোভ সভা সংগঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন CITU অনুমোদিত DVC শ্রমিক ইউনিয়ন এর সর্বভারতীয় নেতা জীবন আইচ, অভিজিৎ রায়, নগেন্দ্র সিং ও সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক তাপস চক্রবর্তী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সিআইটিইউ-র প্রবীণ নেতা সৌমেন্দু মুখার্জি সহ গণ আন্দোলনের নেতৃত্ব, বহু শ্রমিক ও সাধারণ মানুষ। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সমীর বাইন।

21/08/2026
রাজ্যে নতুন জুমলা - অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ থেকে বঞ্চিত হাজার হাজার মহিলা। আজ তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন বঞ্চিত মহিলা...
21/08/2026

রাজ্যে নতুন জুমলা - অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ থেকে বঞ্চিত হাজার হাজার মহিলা। আজ তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন বঞ্চিত মহিলারা বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে।

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Bankura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Bankura:

Shortcuts

Share