Baruipur District Police

Baruipur District Police Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baruipur District Police, Government Organization, Baruipur, Baruipur.
(1)

04/06/2026
তীব্র দাবদাহে ট্রাফিক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বারুইপুর পুলিশ জেলার  উদ্যোগে বিশেষ কিট বিতরণ:প্রচণ্ড গরমের দাপট থেকে...
02/06/2026

তীব্র দাবদাহে ট্রাফিক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে বিশেষ কিট বিতরণ:

প্রচণ্ড গরমের দাপট থেকে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার দের সুরক্ষা দিতে আজ বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। বারুইপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার মহাশয়, নিজ হাতে জেলার অন্তর্গত ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার দের মধ্যে প্রয়োজনীয় ট্রাফিক কিট বিতরণ করেন।

বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর এবং ক্যানিং ট্রাফিক শাখায় কর্মরত সদস্যদের হাতে কিট তুলে দেন বারুইপুর পুলিশ জেলার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকগণ।

বারুইপুর পুলিশ জেলার এই মানবিক উদ্যোগের মাধ্যমে ট্রাফিক কর্মীরা আরও সুরক্ষিতভাবে ও আত্মবিশ্বাসের সাথে জনসেবার দায়িত্ব পালন করতে পারবেন।

বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ১৪০টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে: বারুইপুর পুলিশ জেলার উদ্যো...
01/06/2026

বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ১৪০টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে:

বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে গতকাল ৩০ মে, ২০২৬ তারিখে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে ১৪০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত জীবনতলা, গোসাবা, জয়নগর, বাসন্তী, বাকুলতলা, মৈপীঠ কোস্টাল, ক্যানিং, বারুইপুর এবং সুন্দরবন কোস্টাল থানার নিরলস প্রচেষ্টায় এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।বারুইপুর পুলিশ জেলা ভবিষ্যতেও হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একইভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

31/05/2026

From Challengers to Champions!

জীবনতলা থানার অভিযানে ১১.২৪৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই:বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত জীবনতলা থানার পুলিশ একটি সফল ...
31/05/2026

জীবনতলা থানার অভিযানে ১১.২৪৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই:

বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত জীবনতলা থানার পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযানে ১১.২৪৩ কেজি গাঁজা উদ্ধার করে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গত ৩০ মে, ২০২৬ তারিখ সন্ধ্যার সময় ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির এস.আই. তুহিন মণ্ডল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন একটি স্কুটিকে আটক করে তল্লাশি চালানো হয়।

ধৃত দুই অভিযুক্ত হলেন রফিক আলম লস্কর (বয়স -৪০), বাড়ি- ঘুটিয়ারি শরিফ এবং ফারজানা খাতুন (বয়স -৩৪), বাড়ি– মাখালতলা।

আইনানুগ প্রক্রিয়া মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্কুটিটি তল্লাশি করা হলে অভিযুক্তদের হেফাজত থেকে মোট ১১.২৪৩ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অপরাধে ব্যবহৃত স্কুটিটি যথাযথ আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় জীবনতলা থানায় মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতার দুই অভিযুক্তকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

31/05/2026

Address

Baruipur
Baruipur

Alerts

Be the first to know and let us send you an email when Baruipur District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Baruipur District Police:

Share