MLA Surja Kanta Atta

MLA Surja Kanta Atta Member of the Legislative Assembly (M.L.A)
225 Narayangarh.

17/03/2026

আমাদের মেদিনীপুর লোকসভার মাননীয়া সাংসদ জুন মালিয়া গতকাল লোকসভায় দাঁড়িয়ে তাঁর সমগ্র কনস্টিটুয়েন্সি সহ বেলদার রেলওয়ে ওভারব্রিজ ও বেলদার আরও একাধিক গুরুত্বপূর্ণ জনগণের দাবি দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন।

প্রথমত, বেলদা–কাঁথি রোডের লেভেল ক্রসিং গেট নং ২৪ (বাখরাবাদ থেকে বেলদা স্টেশনের মধ্যে)–এর উপর প্রস্তাবিত রেল ওভারব্রিজের কাজ দ্রুত শুরু করার দাবি জানান। ইতিমধ্যেই সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার থেকে এই প্রকল্প অনুমোদিত হয়েছে এবং soil investigation চলছে—তিনি এই কাজ দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন।

দ্বিতীয়ত, পূর্বে বেলদা থেকে হাওড়া পর্যন্ত চলাচলকারী ট্রেনটি বর্তমানে খড়গপুর পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে। সাধারণ যাত্রীদের সুবিধার কথা ভেবে তিনি পুনরায় বেলদা–হাওড়া ট্রেন চালুর দাবি জানান।

তৃতীয়ত, ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার কথা বিবেচনা করে বেলদা থেকে খড়গপুর পর্যন্ত একটি অতিরিক্ত MEMU লোকাল ট্রেন চালুর প্রস্তাবও তিনি দেন।

এর পাশাপাশি বেলদার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন, বিশেষ করে পুরুষোত্তম এক্সপ্রেস-এর বেলদা স্টেশনে স্টপেজের বিষয়টিও তিনি তুলে ধরেন।

এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি লোকসভায় তুলে ধরার জন্য মাননীয়া লোকসভার সাংসদকে আন্তরিক ধন্যবাদ।

আমরা চলি সমুখপানে,কে আমাদের বাঁধবে।রইল যারা পিছুর টানেকাঁদবে তারা কাঁদবে।মোদির গ্যাসের শেষ যাত্রা...বিজেপির বিদায় ঘন্টা...
16/03/2026

আমরা চলি সমুখপানে,
কে আমাদের বাঁধবে।
রইল যারা পিছুর টানে
কাঁদবে তারা কাঁদবে।
মোদির গ্যাসের শেষ যাত্রা...
বিজেপির বিদায় ঘন্টা বেজে গেল আজ থেকেই 🔥

জননেত্রীর এক ডাকে জনসমুদ্র হয় রাজপথেবিজেপি আজও চেনেনি বাংলা, মানুষ আছে মমতার সাথে!
16/03/2026

জননেত্রীর এক ডাকে জনসমুদ্র হয় রাজপথে
বিজেপি আজও চেনেনি বাংলা, মানুষ আছে মমতার সাথে!

14/03/2026

14/03/2026

13/03/2026

ডবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে, সেখানেই লুটেপুটে খাবে!

আকাশছোঁয়া গ্যাসের দাম বাড়িয়েও রেহাই দেয়নি মানুষকে। গৃহস্থের হেঁশেল বন্ধ হওয়ার মুখে এই মোদী সরকারের পরিকল্পনার অভাবে। মানুষকে ফের লাইনে দাঁড় করিয়েছে।

তবে বিজেপি মনে রেখো, যত আঘাত করবে, তত প্রত্যাঘাত সহ্য করতে হবে।

12/03/2026

২০১৬ সালে নোটবন্দি! ২০২৬-এ ভোটবন্দি, এবার আবার গ্যাসবন্দি!

বিখ্যাত 'পরিব্রাজক' নরেন্দ্র মোদী বিদেশে এতবার ঘুরে বেড়িয়ে যে কাজের কাজ কিছুই করতে পারেননি, সেটা বোঝাই যাচ্ছে। তাই ইরান-ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির আঁচ থেকে নিজের দেশের মানুষকে সুরাহা দিতে পারছেন না তিনি। মোদী সরকারের পরিকল্পনার অভাবে গোটা দেশেই গ্যাস সরবরাহে সংকট।

সকলের মাথায় হাত, ঘরে রান্না বন্ধ, মানুষ আবার লাইনে! এটা ম্যান-মেড বিপর্যয়, দায় স্বীকার করুন প্রধানমন্ত্রী!

12/03/2026
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিল করবেন।
12/03/2026

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিল করবেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
12/03/2026

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

12/03/2026

মোদী সরকারের আগাম পরিকল্পনার অভাবে দেশের মানুষের হেঁশেল বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। শুধু গ্যাসের আকাশছোঁয়া দামই নয়, গ্যাস সিলিন্ডারের অভাবে জেরবার সাধারণ মানুষ।

আজ সংসদের বাইরে বিরোধী দলের সাংসদদের সঙ্গে প্রতিবাদে শামিল হলেন আমাদের মাননীয় সাংসদরা। আমাদের দাবি, অবিলম্বে দাম কমিয়ে পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

Address

Belda

Alerts

Be the first to know and let us send you an email when MLA Surja Kanta Atta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MLA Surja Kanta Atta:

Share