02/09/2026
দুর্গাপুর ব্যারাজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে। টানা বৃষ্টির জেরে বাড়ছে দামোদরের জলস্তর, আর সেই সঙ্গে নিম্ন দামোদর অববাহিকায় তৈরি হয়েছে প্লাবনের আশঙ্কা। হাওড়া, হুগলি-সহ একাধিক জেলার নদী তীরবর্তী ও নিচু এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।