ISF, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট, Natabari, Coochbehar

  • Home
  • India
  • Cooch Behar
  • ISF, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট, Natabari, Coochbehar

ISF, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট, Natabari, Coochbehar ISF - ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট | আমরা লড়াই করি | অধিকারের জন্য | পশ্চিমবাংলার ভবিষ্যৎ গড়ার জন্য।

📢 কোচবিহার জেলা ISF কর্মীসভাসংগ্রামী সাথীগণ,@আগামী ২২ জুন ২০২৬ (সোমবার) কোচবিহার শহরের সাহিত্য সভা হলঘরে দুপুর ১২টায় এক...
19/06/2026

📢 কোচবিহার জেলা ISF কর্মীসভা

সংগ্রামী সাথীগণ,

@আগামী ২২ জুন ২০২৬ (সোমবার) কোচবিহার শহরের সাহিত্য সভা হলঘরে দুপুর ১২টায় একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হবে।

কোচবিহার জেলার সকল অঞ্চল, ব্লক ও সাংগঠনিক নেতৃত্বের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ইতি,
আপিজুল আলী
, কোচবিহার জেলা কমিটি,

আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।উত্তরপ্রদেশের শামলির কোটিপতি পরিবারের সন্তান আয়ুষ, যিনি ইসলাম গ্রহণের পর মুহাম্মদ আলী ...
11/06/2026

আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।

উত্তরপ্রদেশের শামলির কোটিপতি পরিবারের সন্তান আয়ুষ, যিনি ইসলাম গ্রহণের পর মুহাম্মদ আলী নাম গ্রহণ করেছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি নিজের ঈমানের বিনিময়ে পৃথিবীর কোনো সম্পদকেই মূল্যবান মনে করেন না।

সনাতনী পরিবারে জন্ম নেওয়া আয়ুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। এ নিয়ে নানা আলোচনা ও অভিযোগের মধ্যেও তিনি বারবার একটিই কথা বলেছেন:

"আমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।"

সাংবাদিকদের প্রশ্ন ছিল:

"আপনার ওপর কি কোনো চাপ প্রয়োগ করে আপনাকে ইসলাম গ্রহণ করানো হয়েছে?"

জবাবে মুহাম্মদ আলী বলেন:

"এসব সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো যায় না। আপনি আমাকে জোর করে একটি টুপিও পরাতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি অন্তর থেকে মুসলিম। শুধু পরিচয়পত্রে লেখা পরিচয়ে মুসলিম নই। আমি নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম।"

তাঁর এই বক্তব্য অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছে। কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন: শুধু নাম বা পরিচয়ে মুসলিম হওয়া আর ইসলামের শিক্ষা ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা এক বিষয় নয়।

ভারতবর্ষের স্বাধীনের সময় মুসলমানদের অবদান।আবার আবাল কিছু অন্ধভক্ত মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে।
10/06/2026

ভারতবর্ষের স্বাধীনের সময় মুসলমানদের অবদান।
আবার আবাল কিছু অন্ধভক্ত মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে।

দুই পাশ দিয়ে অসংখ্য মানুষ "জয় বাংলা" স্লোগানে ভরিয়ে দিতোকিন্তু আজ আর এনার পাশে কেউ নেইXএই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা দ...
31/05/2026

দুই পাশ দিয়ে অসংখ্য মানুষ "জয় বাংলা" স্লোগানে ভরিয়ে দিতো

কিন্তু আজ আর এনার পাশে কেউ নেই

X

এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা দেয় যতদিন তোমার কাছে অর্থ, সম্পদ, ক্ষমতা থাকবে ততদিনই তোমার পাশে মানুষ থাকবে যখন তোমার কাছে এসবের আর কিছু থাকবে না মানুষ তখন তোমার ছায়াও দেখবে না।

24/05/2026
সরকারী কর্মচারীদের মুখ বন্ধের নির্দেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির...
22/05/2026

সরকারী কর্মচারীদের মুখ বন্ধের নির্দেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রতিক্রিয়া

তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলার ক্ষমতা থেকে হটে গেছে। এসেছে নতুন সরকার। কিন্তু এই সরকারের চরিত্র আগেরটার মতনই। শুধু জামা পাল্টেছে। বলা যায় মুদ্রার এপিঠ আর ওপিঠ। নবান্ন থেকে মুখ্য সচিবের সই ফরমান জারি হয়েছে। সরকারী অথবা সরকারের পৃষ্ঠপোষকতায় চলা সংস্থার কর্মচারীরা সোস্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করতে পারবে না। এই রাজ্যে কি অঘোষিত জরুরি অবস্থা শুরু হল? অথচ গণতন্ত্রে সকলের মতামতের অধিকার আছে। সেই সমালোচনা শোনার ধৈর্য সরকারকে দেখাতে হয়‌। অথচ উপনিবেশিক ব্রিটিশ শাসকদের একটি তামাদি হয়ে যাওয়া আইনকে তুলে এনে ফতোয়া দিচ্ছে এই সরকার। এটা কর্মচারীদের আতঙ্কিত করে রাখা ছাড়া আর কিছুই নয়।এই সরকারের ক্ষমতায় আসা একমাসও হয়নি। স্বেরাচারীর মুখোশ বেরিয়ে পড়ছে। পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে। ডি এ চাইতে গেলে কর্মচারীদের বলেছিলেন, "ঘেউ ঘেউ" করবেন না। আর এই সরকার প্রথম থেকেই গলায় বকলেস লাগিয়ে রেখে দিতে উদ্যত। বাক্ স্বাধীনতা সাংবিধানিক অধিকার। তাকে একটি পরিত্যক্ত আইন দিয়ে হত্যা করা যাবেনা। দরকারে আদালতে গিয়ে এই গণতান্ত্রিক অধিকার রক্ষা করার দায়িত্ব নিতে হবে আমাদের সকলকে।
২২/৫/২৬

20/05/2026

সংগ্রামী সাথীগণ,

আগামী সপ্তাহে কোচবিহার জেলা ISF-এর পক্ষ থেকে একটি বিরাট যোগদান সভার আয়োজন করা হতে চলেছে। উক্ত যোগদান সভায় কোচবিহার জেলার বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এবং নতুনভাবে রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী ব্যক্তিবর্গ, রাজ্য নেতৃত্বের হাত ধরে ISF-এ যোগদান করবেন।

রাজ্য নেতৃত্বের আসার দিনক্ষণ চূড়ান্ত হলেই সভার নির্দিষ্ট স্থান ও সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে।

প্রত্যেক অঞ্চল ও ব্লকের পুরোনো কর্মী-সমর্থকদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এখন থেকেই এই কর্মসূচির ব্যাপক প্রচার শুরু করুন। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় সাধারণ মানুষের কাছে ISF-এর আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরুন।

একইসাথে প্রত্যেক অঞ্চল থেকে সক্রিয় ISF কর্মীদের একটি তালিকা প্রস্তুত করুন, যাতে আগামী দিনে অঞ্চলভিত্তিক কমিটি গঠনের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

মনে রাখবেন, সংগঠন শক্তিশালী হয় কর্মীদের ঐক্য, পরিশ্রম ও মানুষের আস্থার উপর ভিত্তি করে। তাই ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রচারে,
কোচবিহার জেলা ISF

পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ (West Bengal Animal Slaughter Control Act, 1950)-এর ১২ নং ধারা অনুযায়ী, রাজ্য ...
19/05/2026

পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ (West Bengal Animal Slaughter Control Act, 1950)-এর ১২ নং ধারা অনুযায়ী, রাজ্য সরকার সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এবং আরোপিত শর্ত সাপেক্ষে, যেকোনো প্রাণী ধর্মীয়, চিকিৎসাগত বা গবেষণামূলক উদ্দেশ্যে জবাই করার ক্ষেত্রে এই আইনের আওতা থেকে ছাড় দিতে পারে। বর্তমানে ক্ষমতায় আসীন রাজ্য সরকার এই আইন প্রয়োগ করুক। এতে যেমন একদিকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ হবে না; অন্যদিকে, পশু ব্যবসায়ীরা, হিন্দু মুসলমান সম্প্রদায় নির্বিশেষে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। এইসব বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি দিলেন আমাদের দলের চেয়ারম্যান তথা মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব।

🗳️ ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও ✊অবিলম্বে সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের দাবিতেআইএসএফ-এর “...
18/05/2026

🗳️ ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও ✊

অবিলম্বে সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের দাবিতে
আইএসএফ-এর “মিছিল ও ডেপুটেশন” কর্মসূচিতে সামিল হোন।

📍 শিয়ালদহ থেকে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত
📅 ২০ মে ২০২৬, বুধবার
🕐 বেলা ১:৩০ টা

গণতন্ত্রের কণ্ঠস্বর রুখে দেওয়া যাবে না।
আসুন, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একসাথে পথে নামি।

প্রচারে — কোচবিহার জেলা আইএসএফ 🟢

নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আর কোনো আপস নয়।দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর করে প্রশাসনিক জবাবদিহিতা নিশ...
18/05/2026

নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আর কোনো আপস নয়।
দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর করে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা স্পষ্ট — অপরাধ ঢাকলে পদও থাকবে না।
আইনের শাসনই হোক গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। #রাষ্ট্রপতি #নারীর #রাজনীতি

Address

Cooch Behar
736156

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISF, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট, Natabari, Coochbehar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share