13/07/2026
🌺 সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন 🌺
১২ জুলাই ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বহরমপুর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সেবা সংঘ-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় দেশাত্মবোধক সংগীত "বন্দেমাতরম" পরিবেশনের মাধ্যমে। এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দকে উত্তরীয়, ব্যাজ ও পুষ্পস্তবক দিয়ে আন্তরিকভাবে বরণ জানানো হয়।
দিনের অন্যতম আকর্ষণ ছিল অঙ্কন প্রতিযোগিতা, যেখানে বহু খুদে শিল্পী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশাত্মবোধক গান, ছড়ার গান, নৃত্যসহ বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল বস্ত্র বিতরণ, যার মাধ্যমে সমাজের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়। পরবর্তীতে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণের সনদ এবং কৃতী প্রতিযোগীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এই সফল আয়োজনকে সার্থক করে তোলার জন্য উপস্থিত সকল বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক, শিল্পী, সংবাদমাধ্যমের বন্ধু এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা প্রত্যেককে বহরমপুর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সেবা সংঘ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শকে ধারণ করে সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় চেতনার বিকাশে আমাদের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বন্দেমাতরম। 🇮🇳