31/07/2024
থ্যালাসেমিয়া প্রতিরোধে ম্যারেজ রেজিস্টারদের ভূমিকা রয়েছে কি কি পদক্ষেপ নিলে আমরা থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ গড়তে পারবো সে বিষয়ে একটি বিশেষ সচেতনতা শিবির আয়োজন করেন রোটোরি ক্লাব কলকাতা এবং শিলিগুড়ির দুটি শাখা সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজ ওয়েস্ট বেঙ্গল , বিখ্যাত ডাক্তার হোম চৌধুরী, সারাংগি স্যার রোটারি ক্লাব কলকাতার অন্যতম কার্যকর্তা সমীর সুর মহাশয় এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ থ্যালাসেমিয়া সম্বন্ধে এখানে অনেক কিছু নতুন তথ্য জানতে পারি এবং ম্যারেজ রেজিস্টার হিসাবে আমরা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সুন্দর একটি ভূমিকা পালন করতে পারি তাই সকলকে অনুরোধ করে বলবো আইন সিদ্ধ বিয়ে বা সামাজিক বিয়ের আগে এই পরীক্ষা করান এবং অভিভাবকদের কাছে অনুরোধ করব সচেতন নাগরিক হিসেবে আপনারা আপনাদের সন্তানকে বিয়ের আগে থ্যালাসেমিয়া অবশ্যই পরীক্ষা করান। থ্যালাসেমিয়া রোগ আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারি যদি একটু সচেতন হই । এটি কোন সংক্রমিত ব্যাধি নয়। আজ শিলিগুড়ির এই সচেতনতা শিবিরে অংশ হিসেবে থাকতে পেরে আমরা নর্থ বেঙ্গল সমস্ত ম্যারেজে স্টাররা সত্যিই অত্যন্ত আপ্লুত এবং গর্বিত ।
ম্যারেজ রেজিস্টার উৎপল বিশ্বাস.....