25/04/2026
২০২৬ এ ২২৬ আসন বিজেপির
আজ বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ সত্যিই এক উৎসবের আবহ তৈরি করেছে। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি স্পষ্টভাবে এক নতুন দিশার ইঙ্গিত দিচ্ছে।
ভাবতে ভালো লাগছে—২০২১ সালের পর থেকে যে সাংগঠনিক কর্মকাণ্ডের মহাযজ্ঞে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলাম, আজ তার সার্থক রূপায়ণ চোখের সামনে ঘটতে দেখছি। বাংলা তথা ভারতমাতার জয় নিশ্চিত।
সমগ্র বাংলার মানুষজনকে, আমার ভাই-বোনেদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি খুব শীঘ্রই বাংলায় প্রকৃত উন্নয়নের জোয়ার আসবে এবং মানুষের জীবনে ফিরে আসবে সুখ, সমৃদ্ধি ও শান্তি।
বন্দেমাতরম। জয় হিন্দ,
ভারত মাতার জয় 🇮🇳