27/08/2026
আর কবে ? আর কত সরকার পরিবর্তনের পর ? স্থায়ী ভোট ব্যাংক নাকি অসুস্থ পরিষেবা , কোনটা জরুরী ? যারা TAX দেয় তাদের অধিকার নেই একটা পরিচ্ছন্ন শহর পাবার ?
কোন একটি দল দায়ী এই পরিবেশের জন্য ?
দারিদ্র বেচে যাঁরা বছরের পর বছর দলীয় রাজনীতি করে গেছেন তাঁরা দায়ী নন ?
আজও যাঁরা চাইছেন বর্তমান শাসক সেই পথে চলুন তাঁরাও একই ভাবে অপরাধী ।
সময় বলবে সেখান থেকে উত্তরণ ঘটবে কি না, ঘটাবে কি না বর্তমান সরকার ।
বিধান রায় চেয়েছিলেন কলেজ স্ট্রিট সম্প্রসারণের জন্য কফি হাউস পর্যন্ত অন্যত্র সরাতে । জ্যোতি বাবুর অবিভক্ত বাম দল রে রে করে উঠেছিলেন সেই সময়েই ।
বিধান রায় চেয়েছিলেন শ্যামবাজারকে সম্প্রসারিত করতে । ৮ লেনের রাস্তায় পরিণত করতে । তাঁর আগেই মানুষটির প্রয়াণ হয়েছিল । ৬২র পর ৬ জন মুখ্যমন্ত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ । ৬৪ বছর চলে গেছে । রাজ্যের শহর গুলোকে বৃহত্তর বস্তি হতে দেখেছে বঙ্গবাসী।
মন কেঁদেছে বহুলোকের ফুটপাথ বাসীর জন্য, পরিচ্ছন্ন ফুটপাথের জন্য নয় ।
পার্ক স্ট্রিট পর্ব হারিয়ে যাবে । কান্না থমকে দাঁড়াবে । আনন্দবাজার আরেকটা পার্ক স্ট্রিট খুঁজবে, সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বে । শ্রীজাতর কলম অলস হয়ে যাবে ঠিক ততদিন । হারিয়ে যাবে এই প্রশ্ন গুলো যেটা করলাম।
ডান এবং বাম হাতের ঘাসের রাজনীতির বাইরে পড়ে থাকবে এই প্রশ্নটা, আর কবে চিন্তায় সাবালক হবে বাঙালি ? কবে সোচ্চার হয়ে বলবে শহরকে শহরের মত বাঁচতে দাও। ফুটপাথ হোক বা রাস্তা, পার্ক হোক বা মার্কেট যার যা নির্দিষ্ট, তার অধিকারও তার কাছেই থাক। একটা সুস্থ ব্যবস্থার জন্য লড়াই করে যাওয়া কিছু মানুষ ফিরে পাক তার মৌলিক অধিকার।
সহযোগিতায় - সন্ময় বন্দ্যোপাধ্যায