10/07/2026
ফলতা বিধানসভার ফতেপুরের শ্রীনাথ ইনস্টিটিউশন স্কুলে আজ মাননীয় বিধায়ক শ্রী দেবাংশু পান্ডা মহাশয় উপস্থিত থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান করলেন।
বিধানসভা নির্বাচনের সময় থেকে স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা থাকায় দীর্ঘদিন ধরে পঠন-পাঠন ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে অভিভাবকবৃন্দ ও স্কুল কর্তৃপক্ষ মাননীয় বিধায়ক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
গত রবিবার এই বিষয়ে একটি প্রশাসনিক বৈঠকে মাননীয় বিধায়ক মহাশয়ের উদ্যোগে সিদ্ধান্ত হয় যে, কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য বিকল্প ২–৩টি স্থান নির্ধারণ করা হবে।
আজ সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। মাননীয় বিধায়ক মহাশয় নিজে শ্রীনাথ ইনস্টিটিউশন স্কুলে উপস্থিত থেকে কেন্দ্রীয় বাহিনীর জন্য বিকল্প থাকার ব্যবস্থা নিশ্চিত করেন এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে বৈঠক করে জানান যে, আগামী সোমবার, ১৩/০৭/২০২৬ থেকে স্কুলের সমস্ত শ্রেণির নিয়মিত পঠন-পাঠন পুনরায় শুরু হবে।
জনস্বার্থে দ্রুত পদক্ষেপ—শিক্ষার স্বার্থে অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব।