16/06/2026
গতকাল হেমতাবাদ ব্লকের ২ নং বিষ্ণুপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি মোঃ মামুন রেজার নেতৃত্বে প্রায় ৬০০ জন সক্রিয় তৃণমূল কর্মী ও সমর্থক ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তাঁদের এই যোগদান বাংলার মাটিতে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। বিজেপি-আরএসএসের হিংসার রাজনীতির বিপরীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের গান্ধীবাদী আদর্শ এবং জননেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের রাজনীতির প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। এই যোগদান প্রমাণ করে— ‘নফরতের বাজারে মহব্বতের দোকান’ সত্যিই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।