Hili Bikers Club

Hili Bikers Club Hili Bikers Club�
All Bikers Community

এতদ্বারা হাকিমপুর(হিলি) উপজেলার সম্মানিত সকল বাইকার ও অভিভাবকগনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদের দিন ও তার পরে প...
28/03/2025

এতদ্বারা হাকিমপুর(হিলি) উপজেলার সম্মানিত সকল বাইকার ও অভিভাবকগনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
ঈদের দিন ও তার পরে প্রায়শই লক্ষ্য করা যায় স্কুল কলেজ পড়ুয়া তরুন, অপ্রাপ্ত বয়স্ক কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনা করে এবং কিশোর, তরুনরা মোটরসাইকেলের সাইলেন্সর খুলে বিকট আওয়াজে বেপরোয়া গতিতে শহর প্রদক্ষিন করে। এছাড়াও ঈদের আগে ও পরে দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর, তরুনরা পিকআপে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনন্দ করে। যার প্রেক্ষিতে ঈদের সময় মারাত্বক সড়ক দূর্ঘটনা ঘটে। অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের মোটরসাইকেল ও পিকআপে সাউন্ড সিস্টেম চালনা নিরুৎসাহিত করার জন্য সম্মানিত সকল অভিভাবকগনকে বিনীত অনুরোধ করা হচ্ছে।
বিঃদ্রঃমোটরসাইকেল চালানোর সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট সহ সকল সেফটি গিয়ার ব্যাবহার করুন।
অনুরোধক্রমে-
হিলি বাইকার্স ক্লাব
Hili Bikers Club
Hili Biker's Club ( HBC ) 🏍️

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩আজ এই মহান বিজয় দিবসেবিজয়ের গল্পে গাঁথা আমাদের গৌরবময় পথচলা।  মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন...
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
আজ এই মহান বিজয় দিবসে
বিজয়ের গল্পে গাঁথা আমাদের গৌরবময় পথচলা। মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ। Hili Biker's Club ( HBC ) 🏍️ এর পক্ষ হতে বাংলাদেশের সকল বাইকার, বাইকিং কম্যুনিটি গ্রুপ ও মেম্বারদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা।

Hili Bikers Club

Camping Fiesta-2024.(Rangpur Division)অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রংপুর বিভাগে তৃতীয়বারের মত বৃহৎ আকারে বাইকা...
05/11/2024

Camping Fiesta-2024.
(Rangpur Division)

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রংপুর বিভাগে তৃতীয়বারের মত বৃহৎ আকারে বাইকারদের নিয়ে ক্যাম্পিংয়ের আয়োজন করতে যাচ্ছি আমরা।
সকল ক্যাম্পিংপ্রেমী ভাইদের অংশগ্রহণ আশা করছি।

যা যা থাকবে অনুষ্ঠানেঃ

☞ আগত ভাইদের জন‍্য শুভেচ্ছা উপহার ও সারাদিন তুমুল আড্ডা।।
☞ বিকেলের নাস্তা
☞ র‍্যাফেল ড্র
☞ গেমিং ইভেন্টস
☞ রাতের খাবার :
( সাদা ভাত, হাঁস, বুটের ডাল, সালাদ।)
☞ ক‍্যাম্প ফায়ার
☞ পরের দিন সকালের নাস্তা:
ডিম-খিচুড়ি

অনুষ্ঠানের তারিখঃ ২২/১১/২০২৪ ইং রোজ শুক্রবার।

অনুষ্ঠানে উপস্থিতিঃ বিকাল ০৩.০০ ঘটিকা।

ক্যাম্পিং সাইটঃ
৩নং ফরেষ্ট,শিমুল বাগান, আন্ধারুর মোড়, ডোমার।

গুগোল ম‍্যাপ ঠিকানাঃ https://maps.app.goo.gl/D72bQ6knu5W5UyWe9

রেজিষ্ট্রেশন শুরুঃ ০৫/১১/২০২৪ ইং

রেজিষ্ট্রেশন শেষঃ ১৮/১১/২০২৪ ইং

যেভাবে অংশগ্রহণ করবেনঃ
☞ অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক।
☞ রেজিষ্ট্রেশনের পূর্বে 01767088088 (আসাদ, গরীব বাইকার) নাম্বারে বিকাশ/নগদের মাধ্যমে নির্ধারিত ফি পাঠাতে হবে।
(৮০০ টাকা- নিজস্ব তাবু থাকলে,
১০০০ টাকা- তাবু না থাকলে)
রেজিষ্ট্রেশন লিংক -https://forms.gle/5U3QESwwNvxmPDbE9
☞ গুগল ফর্ম পূরন করে Transaction ID ফর্মে দিয়ে আপনার রেজিষ্ট্রেশন কর্নফাম করুন। একটি স্কিন সর্ট নিয়ে রাখবেন যা পরবর্তী সময়ে প্রয়োজন পড়বে।

যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো-

আসাদ- 01767-088088
লিমন - 01792990916
কাফি - 01796968387

বি:দ্র:
নির্দিষ্ট সময়ের মধ‍্যে আগ্রহী সকলকে সঠিক নিয়ম মেনে রেজিষ্ট্রেশন করার জন‍্য অনুরোধ করা হল। নির্দিষ্ট তারিখের পর কোন রকম রেজিষ্ট্রেশন গ্রহন করা হবে না।

সবার উপস্থিতি একান্ত‍্য ভাবে কাম‍্য। ধন্যবাদ!

Address

Bangla Hili, Hakimpur, Dinajpur
Hili
5270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hili Bikers Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category