31/08/2026
বিধান ভবনে কলকাতা পুলিশের বিরাট উপস্থিতি , সামান্য প্রতিবাদ মিছিল আটকে দেওয়া হয়:
বিজেপি এসসি, এসটি, ওবিসিদের অপমান করবে , এবং এর বিরুদ্ধে রাহুল গান্ধী সোচ্চার হতেই, তার বিরুদ্ধে FIR।
আসলে বিজেপি বিপদে পড়ে গেছে বুঝে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে। রাহুল গান্ধী ভয় পায় না, আমরাও ভয় পাই না।
আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি। এবং আজকে প্রদেশ কংগ্রেস থেকে যখন আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদের মিছিল বেরোচ্ছে, অসংখ্য পুলিশ দিয়ে... যখন রেপ হয়, মানুষ এসে খুন করে দিয়ে যায়, তখন পুলিশ কোথায় থাকে? আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্য কিছু নয়, তার জন্য পুলিশ দিয়ে দিয়েছে সে আধা সামরিক বাহিনীর মতো, নামিয়ে দেওয়া হয় ।
বাংলার পুলিশ বলছে সবকিছুতেই পারমিশন নিতে হবে। আমাকে মারলো তার জন্য আমি প্রতিবাদ করবো, সেখানেও আমাকে পারমিশন নিতে হবে? তবে আমাদের এই লড়াই থামবে না। আমরা পুলিশকে বলেছি আপনারা আমাদের উপরে জোরজুলুম করলে আমরাও লুকোচুরি খেলতে জানি।
রাহুল গান্ধীকে দমানো যাবে না।
রাহুল গান্ধীকে কেন এতো ভয়? যে রাহুল গান্ধী কিছু বললেই এফআইআর করতে হবে, কেস করতে হবে, বদনাম করতে হবে, পুরো মন্ত্রিসভাকে ঝাঁপিয়ে পড়তে হবে। দারুণ লাগছে কিন্তু! রাহুল গান্ধীকে এই ভয় পাওয়াটা আমরা খুব উপভোগ করছি।
উপস্থিত ছিলেন এ আই সি সি নিযুক্ত ইনচার্জ - প:ব: প্রকাশ যোশী, এ আই সি সি সম্পাদক ( ইনচার্জ- প:ব:) অম্বা প্রসাদ , প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ নেতা কর্মী বৃন্দ ।