Jamaat Jamalpur District

Jamaat Jamalpur District Official Page of Bangladesh Jamaat-Islami Jamalpur District

07/08/2026

বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য, জামালপুর জেলার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার।

জামালপুর জেলা প্রশাসক বরাবর ১১ দলীয় ঐক্যৈর স্মারকলিপি প্রদান গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে ...
06/08/2026

জামালপুর জেলা প্রশাসক বরাবর ১১ দলীয় ঐক্যৈর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, জামালপুর জেলা নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং অনেক ক্ষেত্রে অস্বাভাবিক ও ভুতুড়ে বিল আদায় সাধারণ মানুষের জন্য অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে
এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন ১১ দলীয় ঐক্যৈর সদস্য সচিব ও জামায়াতের জেলা এডভোকেট আব্দুল আওয়াল, এছাড়াও জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, এডভোকেট ছামিউল হক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জিয়াউল কবির, রশিদুজ্জামান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নোমান শহর শাখার নায়েবে আমীর নাজমুল হক মাসুদ, শহর সেক্রেটারি আব্দুর রহমান ওমর সহ ১১ দলীয় ঐক্যৈর জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামালপুরে ১১ দলের গণমিছিল১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ই...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে
জামালপুরে ১১ দলের গণমিছিল

১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, আজকের দিনে শেকের বেটি পালায় না খ্যাত' ফ্যাসিস্ট ও স্বৈরাচার শাসক হাসিনা, ছাত্র-জনতার আন্দোলনে ভয় পেয়ে জীবন বাঁচাতে কার্গো বিমানে করে বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পলায়ন করেছিলেন। আজও যদি কেউ স্বৈরাচার হইতে চায় তাদের পরিণতীও একই হবে।

বিএনপি গণভোটের জনরায় বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট বুধবার বিকেলে ১১ দলীয় ঐক্যের জামালপুর সদর ও শহরের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর শহর আমীর অধ্যাপক আল ইমরান সুজন এর সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারী রেজাউল করিম নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- ১১ দলীয় ঐক্যৈর জামালপুর জেলার সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, এনসিপির সদর উপজেলা প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কুদরতে খোদা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সেক্রেটারি মামুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রচার সম্পাদক আব্দুল আলীম, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল রহমান ওমর, এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সবুজ, এনসিপির জেলা সহ সমন্বয়ক শাহ খলিলুর রহমান। ইসলামী ছাত্রশিবির জেলা অর্থ সম্পাদক শামস উদ্দিন সোলাইমান, ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি খন্দকার ওয়াজিউল্লাহ প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তাগণ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলার মানুষ কি পরিমান খুশি হয়েছিল, এখন আছে কিনা এটি আমাদের বেদনা। আমরা আশা করেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়া
গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

এছাড়াও জামালপুরের প্রত্যেক উপজেলায় ১১ দলীয় ঐক্যৈ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়।

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামালপুরে ১১ দলের গণমিছিল

01/08/2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতে গণমিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার এডভোকেট আব্দুল আ...
01/08/2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতে গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার এডভোকেট আব্দুল আওয়াল বলেন, ২০২৪ সালের ১আগস্ট সরকার আমাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ছিল কিন্তু ৫ দিনের মধ্যে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রকারীরা এই দুই বছরের মধ্যেও বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করতে পারে নাই। আমরা বর্তমান সরকারকে সতর্ক এবং হুশিয়ার করে বলতে চাই গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১ আগস্ট শনিবার বিকেলে
জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণমিছিলটি শহরের পুরাতন পৌরসভা গেইট থেকে বিকাল ৫.৩০ টায় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুল তলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন এর সভাপতিত্বে ও জামালপুর সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট ছামিউল হক,, জামালপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, শহর সেক্রেটারি আব্দুর রহমান ওমর, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বক্তাগণ বলেন, এই গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি, ৭০ শতাংশ মানুষ
গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই সৈনিকদের উপর আঘাত আসলে এদেশের জনগণ মেনে নেবে না । নেতৃবৃন্দ আগামী দিনের লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামালপুরে জুলাই শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া অনুষ্ঠান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ...
31/07/2026

জামালপুরে জুলাই শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
৩১ জুলাই শুক্রবার সর্দারপাড়া জামায়াতের জেলা কার্যালয়ে আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার।

উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, জেলা কর্ম পরিষদ সদস্য প্রফেসর এবিএম জুলফিকার আলী, অধ্যক্ষ জিয়াউল কবির, অধ্যাপক জাকিউল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সুস্থতা এবং যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া পরিচালনা করেন।

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত আজ ২২ জুলাই (বুধবার) ...
22/07/2026

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত

আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

19/07/2026

🎬 অদম্য জুলাই | ডকুমেন্টারি প্রদর্শনী

জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, সংগ্রাম, আত্মত্যাগ ও চেতনাকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস।

ইতিহাসকে জানার, বোঝার এবং স্মরণে রাখার প্রত্যয়ে অংশ নিন "অদম্য জুলাই" ডকুমেন্টারি প্রদর্শনীতে।

🗓️ তারিখ: ১৯ জুলাই, ২০২৬ (রবিবার)
⏳ সময়: সন্ধ্যা ৭:৩০ টা
📍 স্থান: কলেজের মূল ফটক সংলগ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা

জামালপুরে শ্রমিক কল্যাণের উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে...
12/07/2026

জামালপুরে শ্রমিক কল্যাণের উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ সরদারপাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১২ জুলাই রবিবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরজু মিয়া সভাপতিত্বে ও সেক্রেটারি মামুনুর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের ময়মনসিংহ অঞ্চল উপদেষ্টা এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, উপদেষ্টা এডভোকেট আব্দুল আওয়াল সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক অঙ্গনে সৎ মানুষের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। ইসলামী অনুশাসন পালনের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব। জাহেলী যুগে মানুষেরা শ্রমিকদের সাথে চতুষ্পদ প্রাণীর মতো আচরণ করতো কিন্তু ইসলাম শ্রমিকদের মর্যাদা দিয়েছে। নিজেরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, নিজেরা যা পরবে তাদেরও তাই পরতে দিতে হবে। তাদের সাথে কমল আচরণ করতে হবে । শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু হিসেবে গণ্য করা হয় ।
তিনি উপজেলা দায়িত্বশীলদের শ্রমিকদের মাঝে বেশি বেশি ইসলামের দাওয়াত দেয়ার আহ্বান জানান।

Address

Serderpara, Jamalpur Sadar
Jamalpur
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Jamalpur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share