25/02/2018
# # # #( ছবি: মা রেশমা বিবি ও বাবা হাসান খাঁ এর সাথে সাহিল ) # # # #
****মায়ের কোলে ফিরে এলো সাহিল । ঝাড়গ্রাম শহরের শক্তিনাগার এলাকার সাহিল নামে এক স্কুল ছাত্র গত ১৯ ফেব্রুয়ারির দুপুরের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি । মা রেশমা বিবি সেদিন স্কুলের মিড ডে মিলের রান্না করতে গিয়েছিলো । বাবা হাসান খাঁ গাড়ির চালক সেও ছিলনা বাড়িতে । সাহিলের স্কুল যাওয়ার কথা ছিলো , স্কুল থেকে ফিরে কোচিং । মা বাড়ী ফিরে সাহিলের খোঁজ করে , তাকে বাড়িতে না পেয়ে অনুমান করে সে হয়তো কোচিং গিয়েছে । কিন্তু হায় রাত যত বাড়ে সাহিলের চিন্তাও বাড়ে পরিবারের মধ্যে । রাত ৯ টার সময় তার বাড়ি ফেরার কথা কিন্তু সে ফিরে না , তার পর বাড়ির লোকজন চারি দিকে সাহিলের খোঁজ করতে থাকে । অবশেষে খোঁজ না পেয়ে বাড়ির লোক রাত ১২টা নাগাদ অভিযোগ জানায় ঝাড়গ্রাম থানায় । পুলিশ বাড়ীর লোককে বলে সকাল পর্যন্ত দেখতে , না এলে আমার দেখছি । সময় যায় সকাল হয় সাহিল আর বাড়ি ফিরে না । এভাবেয় কেটে যায় ৫ দিন । বাড়ির মেঝে ভিজে যায় মায়ের চোখের জলে , এলাকায় শোকের ছায়া । হটাৎ রাত ৮টা নাগাদ রেশমার ফোন বেজে ওঠে , খবর এলো ঝাড়গ্রাম জি.আর.পি থানা থেকে , সাহিল কে পাওয়া গিয়েছে ! চোখে জল মুখে হাঁসি নিয়ে নিয়ে পরিবারের সকলে হাজির । দেখা পাওয়া গিয়েছে সাহিল কে চোখ ভরা জল কাঁদু কাঁদু মুখ । রেশমা বিবি ছুটে গিয়ে জড়িয়ে ধরে সাহিল কে কান্নায় ভেঙ্গে পড়ে মা ছেলে । তার পর সাহিল কে তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম থানার হাতে । সেখান থেকে সাহিল বাড়ি ফেরে । সাহিল কাঁদতে কাঁদতে বলে "আমি কলকাতার মাসি বাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলাম । কিন্তু খরগপুরে ভুল করে রাজধানী এক্সপ্রেসে উঠে যায় । আমি আর সাহস করে নামতে পারিনি , আমি পরে আবার হাওড়া ট্রেন ধরে হাওড়া আসি এবং সেখান থেকে আমি ঝাড়গ্রাম । আমার খুব খিদে পেয়েছে এই কয়েক দিন ধরে কিছু খাওয়া হয়নি "।