13/08/2026
👉 রাবার চাষিদের ঐক্যই অধিকার আদায়ের শক্তি । আজ জিরানীয়া মহকুমার অন্তর্গত মান্দাইয়ে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির মহকুমা সম্মেলনে উপস্থিত থাকার সুযোগ পেলাম। সভায় সভাপতিত্ব করেন শ্রী সুবীর দেববর্মা।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী প্রণব দেবরায়, যুগ্ম সম্পাদক শ্রী স্বপন দেববর্মা, GMP-র রাজ্য সম্পাদক শ্রী রাধাচরণ দেববর্মা, AIKS-এর রাজ্য নেতা শ্রী মধুসূদন, অন্যান্য স্থানীয় নেতৃত্ব এবং বিভিন্ন এলাকার রাবার চাষি ও প্রতিনিধিরা।
সম্মেলনে ২৩ জন রাবার চাষিকে নিয়ে নতুন মহকুমা কমিটি গঠিত হয়।
সর্বসম্মতিক্রমে শ্রী প্রাণগোপাল গোস্বামী সভাপতি এবং শ্রী প্রবীর দেববর্মা সম্পাদক নির্বাচিত হন।