Care Foundation

Care Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Care Foundation, Social service, Kalain.

অভিনন্দন মিনহাজ আহমেদ! 🎉Care Foundation-এর নবোদয় কোচিং থেকে যাত্রা শুরু করে আজ NEET পরীক্ষায় 587 নম্বর ও অল ইন্ডিয়া র...
14/06/2025

অভিনন্দন মিনহাজ আহমেদ! 🎉
Care Foundation-এর নবোদয় কোচিং থেকে যাত্রা শুরু করে আজ NEET পরীক্ষায় 587 নম্বর ও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক 2615 এবং স্টেট রাঙ্ক 197 পেয়ে সাফল্য অর্জন করেছে বৃহত্তর জালালপুর অঞ্চলের আলতাফ হুসাইন এবং সাজনা বেগমের সুপুত্র মিনহাজ আহমেদ।

তোমার নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই আজ তুমি কাটিগড়ার গর্ব।
Navodaya থেকে HS পাশ করে, আজ মেডিকেল প্রবেশিকায় এই সাফল্য—তোমার কঠোর পরিশ্রম ও স্বপ্ন দেখার সাহসেরই প্রমাণ।

তোমার ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল ও সাফল্যময়।
Care Foundation পরিবার তোমার এই অসাধারণ কৃতিত্বে গর্বিত। ❤️🌟

With immense pride, the Care Foundation family recently visited Dr. Henna Barbhuiya’s home to honor her achievement of e...
11/11/2024

With immense pride, the Care Foundation family recently visited Dr. Henna Barbhuiya’s home to honor her achievement of earning a Doctorate in Philosophy from Assam University, Silchar. Dr. Henna, hailing from Paikan Gumra, is the daughter of the late Ekbal Hussain Barbhuiya and Majmun Nessa Barbhuiya. Her doctoral research, titled "Sri Aurobindo and The Mother’s (Mirra Alfassa) Concept of Integral Education: A Critical Study," was guided by Prof. Nirmali Barman.

In addition to her doctorate, Dr. Henna has distinguished herself by qualifying UGC-NET and SLET NE and has actively contributed to academia through numerous articles, book chapters, and seminars. Her achievements, supported by her family and husband, Aminul Hassan Khan, reflect a journey of resilience and determination from her humble roots in Paikan, Gumra.

Dr. Henna’s accomplishments inspire women and young scholars alike. We congratulate her on this remarkable milestone and wish her continued success. May her dedication light the path for future generations.

এই পৃথিবীতে আমরা সবাই মরনশীল, এবং একদিন সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তবে কিছু বিয়োগ আমাদের হৃদয়ে গভীর শোকের চিহ্ন রে...
09/10/2024

এই পৃথিবীতে আমরা সবাই মরনশীল, এবং একদিন সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তবে কিছু বিয়োগ আমাদের হৃদয়ে গভীর শোকের চিহ্ন রেখে যায়, যা ভোলা অত্যন্ত কঠিন। পশ্চিম কাঠিগড়ার মর্যাদাপূর্ণ বলেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মফুর উদ্দিন সাহেবের প্রয়াণ আমাদের জন্য এমনই এক অপূরণীয় ক্ষতি।

গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং দক্ষিণ ভারতে উনার চিকিৎসা চলছিল, তবে সব প্রচেষ্টা সত্ত্বেও আমরা উনাকে হারালাম। মফুর উদ্দিন শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি বৃহত্তর কাটিগড়া অঞ্চলে সামাজিক সেবা এবং হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে একজন সুপরিচিত, শ্রদ্ধেয় এবং মানুষের সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। উনার মতো একজন মহান ব্যক্তিত্বের শূন্যতা আমরা অনুভব করব প্রতিটি মুহূর্তে।

কেয়ার ফাউন্ডেশন সংস্থার সাথে উনার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং মূল্যবান। সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করে আসছিলেন। শিক্ষা, সমাজসেবা, ক্যারিয়ার গাইডেন্স কিংবা জনসচেতনতা বিষয়ে যখনই আমরা তাঁর পরামর্শ চেয়েছি, তিনি সর্বদা ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন। উনার সাথে আমাদের আলোচনা হতো, প্রায়শই আমরা উনার ঘরে বসে উনার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে উপকৃত হয়েছি। উনার দিকনির্দেশনা আমাদের প্রতিটি পদক্ষেপ কে সঠিক পথে চালিত করেছে, এবং আমরা উনার পরামর্শকে যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করেছি।

মফুর উদ্দিন সাহেবের এই শূন্যতা আমাদের জন্য গভীরভাবে বেদনাদায়ক। আমরা জানি না, উনার এই স্থান পূরণ করা আদৌ সম্ভব কিনা। তবেউনার দেওয়া মূল্যবান পরামর্শ ও অবদান আমাদের সংস্থার সঙ্গে চিরকাল যুক্ত থাকবে এবং আমরা উনার স্মৃতিকে শ্রদ্ধার সাথে বয়ে নিয়ে যাব।

আমরা গভীরভাবে শোকাহত এবং উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি এবং আমরা সকলে মিলে মহান সৃষ্টিকর্তার কাছে উনার আত্মার চির শান্তি কামনা করছি এবং জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর কবরকে প্রশস্ত ও শান্তিময় করে তোলেন।

Address

Kalain
788815

Telephone

7002284847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Care Foundation:

Share

Category