PYUP Socio-Economic Developmental NGO

PYUP Socio-Economic Developmental NGO এই পেজটি আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারী প্রকল্প গুলোর খবর পরিবেশন ও কীভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যায় তার জন্য।

  CMO Assam Highlight
01/12/2025

CMO Assam Highlight

  ⛔ ভোটার তালিকা পর্যালোচনা (এসআর SR) সম্পর্কে জনসাধারণের কাছে আবেদন🔊⛔ শ্রদ্ধার জনসাধারণ ❗⛔ আজ ২২-নভেম্বর থেকে আসামে ভোট...
22/11/2025


⛔ ভোটার তালিকা পর্যালোচনা (এসআর SR) সম্পর্কে জনসাধারণের কাছে আবেদন🔊
⛔ শ্রদ্ধার জনসাধারণ ❗
⛔ আজ ২২-নভেম্বর থেকে আসামে ভোটার তালিকা পর্যালোচনা কাজ শুরু হবে। ভোটার তালিকা পুনর্বিবেচনার জন্য তিন বার ঘরে যাবে বিএলও (BLO)! তিন বার যাওয়ার পর যদি ঘরে মানুষ না পাওয়া যায় তাহলে BLO লিখে দিবে সেই জায়গার লোক স্থানান্তরিত হয়েছে। এভাবে লিখলে সংশ্লিষ্ট ব্যক্তির অসুবিধা হতে পারে। তাই প্রতিটি গ্রামের মানুষ নিজ এলাকার BLO এর সাথে দেখা করবেন বা ফোনে যোগাযোগ করে BLO কোন তারিখে ঘরে যাবেন তা নিশ্চিত করবেন। তারিখ অনুযায়ী সবাই নিজ নিজ বাড়িতে উপস্থিত থাকবেন, এ ব্যাপারে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন।

⛔ রাজ্য বা দেশের বাইরে থাকা লোকজন যদি সঠিক সময়ে দেশে বা ঘরে আসা সম্ভব না হয় তাহলে গৃহপ্রধান তাদের অনুপস্থিতিতে বিএলও কে সহযোগিতা করবেন।

16/10/2025

সমস্তগ্রাম পঞ্চায়েত সচিবদের জন্য জরুরি নোটিশ

এটি নিশ্চিত করতে হবে যে কোনও প্রকৃত উপকারভোগী বাদ না পড়ে।
জীবিকা সখীদের সমীক্ষার সময় যদি কোনও প্রকৃত দানগ্রাহী (Beneficiary) চিহ্নিত হন যিনি তালিকাভুক্ত নন, তাহলে তাঁদের নতুন করে জিও-ট্যাগ করে অন্তর্ভুক্ত করতে হবে।

16/10/2025

সমস্ত গ্রাম পঞ্চায়েত সচিবদের জন্য জরুরি নোটিশ

সমস্ত গ্রাম পঞ্চায়েত সচিবদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, *জীবিকা সাখীদের* দ্বারা আপলোড করা তালিকাভুক্ত ঘরগুলির ভিত্তিতে নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের *PMAY-G আওয়াস প্লাস গৃহ সমীক্ষা* অবশ্যই সম্পন্ন করতে হবে।

এটি নিশ্চিত করতে হবে যে *কোনও প্রকৃত উপকারভোগী বাদ না পড়ে।* সমীক্ষার সময় যদি কোনও প্রকৃত উপকারভোগী চিহ্নিত হন যিনি তালিকাভুক্ত নন, তাহলে *তাঁদের নতুন করে জিও-ট্যাগ করে অন্তর্ভুক্ত করতে হবে।*

দয়া করে মনে রাখবেন, এই কার্যক্রম *সম্পন্ন করার জন্য মাত্র ৩ দিন বাকি আছে।*

সমাপ্তির পর, *প্রতিটি গ্রাম পঞ্চায়েত সচিবকে একটি লিখিত বিবৃতি প্রদান করতে হবে* যাতে সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করা হয়।

*এই বিষয়ে আপনার দ্রুত পদক্ষেপ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।*

Ensure your child’s Aadhaar is up-to-date! The Mandatory Biometric Update (MBU) service is free for children aged 5–17 y...
05/10/2025

Ensure your child’s Aadhaar is up-to-date!
The Mandatory Biometric Update (MBU) service is free for children aged 5–17 years.

19/09/2025

ার্যক্রম২০২৫

প্রথম পর্যায় ভোটার যাচাই ১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৫
(সকল ভোটারের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ)

🔷 SIR কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে– এটি ভোটারদের স্বার্থে পরিচালিত একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। প্রথম পর্যায়ে ভোটার যাচাই কার্যক্রম ১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

✅ যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ভোটারদের ২টি শ্রেণিতে ভাগ করা হয়েছে:

🟩 ক্যাটাগরি A ভোটার:

* যাদের নাম ২০০৫ ও ২০২৫ সালের ভোটার তালিকায় আছে।
* অবশ্যই কোনো একটি পরিচয়পত্র (যেমন ভোটার কার্ড, আধার, রেশন কার্ড ইত্যাদি) BLO-কে দেখাতে হবে।

🟨 ক্যাটাগরি B ভোটার:

* যাদের জন্ম ০১.০৭.১৯৮৭ বা তার আগে,
* কিন্তু নাম ২০০৫ সালের ভোটার তালিকায় নেই, অথচ ২০২৫ সালের তালিকায় আছে।
*এদের ক্ষেত্রে,
🔸 পিতার নাম ২০০৫ সালের ভোটার তালিকায় থাকতে হবে**।
🔸 পিতার নাম সহ কোনো দলিল বা প্রমাণপত্র (লিঙ্কযুক্ত) জমা দিতে হবে।

📌 SIR-এর প্রথম পর্যায়ে ৩ ধরণের ভোটারের কাজ:

1️⃣ বর্তমানে যেখানেই বসবাস করছেন, তাদের নাম যদি ২০০৫ ও ২০২৫ উভয় তালিকায় থাকে,
➡️ তাদের BLO-কে উভয় তালিকা দেখাতে হবে।

2️⃣ যারা ০১.০৭.১৯৮৭-এর আগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নাম ২০০৫ সালে নেই (২০২৫-এ আছে),
➡️ তাদের জন্মতারিখ সংক্রান্ত বৈধ সনদপত্র জমা দিতে হবে।

3️⃣ যাদের নাম ২০০৫ সালের অন্য কোনো পার্টে আছে এবং ২০২৫ সালেও আছে,
➡️ তাদের শুধু উভয় তালিকা জমা দিলেই হবে।

🚫 বিশেষ দ্রষ্টব্য:
যেসব ভোটারের জন্ম ০১.০৭.১৯৮৭ সালের পরে, এবং যাদের নাম শুধুমাত্র ২০২৫ সালের ভোটার তালিকায় আছে

➡️ তাদের এই পর্যায়ে কোনো কাজ নেই।

📄 নির্দেশনা:

* ফর্ম পূরণ করার সময় ছবি সংযুক্ত করুন
* সম্ভব হলে একটি ফটোকপি (জেরক্স) সঙ্গে রাখুন
* BLO-র কাছে নির্ধারিত দিনে যাবতীয় প্রমাণপত্র ও তালিকা জমা দিন

📍 যোগাযোগ করুন আপনার BLO বা সংশ্লিষ্ট নির্বাচন অফিসারের সঙ্গে বিস্তারিত তথ্যের জন্য।

🗓️ তারিখ: ১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৫
🏢 স্থান: সংশ্লিষ্ট বুথ অফিস

 #ভারতের_তরুণ_প্রজন্মের_জন্য_সুখবর_এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে।   (PMVBRY) নামে এই প্রকল্পটি ইতিমধ্যেই চালু হয়েছে এবং...
25/08/2025

#ভারতের_তরুণ_প্রজন্মের_জন্য_সুখবর_এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
(PMVBRY) নামে এই প্রকল্পটি ইতিমধ্যেই চালু হয়েছে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য একটি বিশেষ পোর্টালও খোলা হয়েছে। দেশের বেকার যুবকদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছে।
https://pmvbry.labour.gov.in
CMO Assam

গতকাল, আসাম মন্ত্রিসভা আমাদের যুবসমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত দক্ষতায় সজ্জিত করার জন্য ₹𝟐,𝟒𝟒𝟏.𝟗𝟕 𝐂𝐫 𝐩𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐓𝐀𝐓𝐀...
22/08/2025

গতকাল, আসাম মন্ত্রিসভা আমাদের যুবসমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত দক্ষতায় সজ্জিত করার জন্য ₹𝟐,𝟒𝟒𝟏.𝟗𝟕 𝐂𝐫 𝐩𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐓𝐀𝐓𝐀-𝐍𝐄𝐋𝐂𝐎 অনুমোদন করেছে!

৫৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ বছরের প্রোগ্রাম (নবম থেকে দ্বাদশ শ্রেণী) ১০টি আধুনিক কোর্স কভার করে:

IIoT | EV টেক | অ্যাডিটিভ এমএফজি | ড্রোন | ডিজাইন ও উদ্ভাবন | রোবোটিক্স | CAM | AR/VR | AI | গৃহস্থালী ইলেকট্রনিক্স
💡 TATA-NELCO: 75% (₹1,838.46 Cr)
💡 GoA: 25% (₹603.51 Cr)

CMO Assam

 #নির্দেশাবলী_অনুসরণ_করতে_থাকুন
14/08/2025

#নির্দেশাবলী_অনুসরণ_করতে_থাকুন

11/08/2025

২০০৫ সালের আসামের প্রত্যেক জেলার ভোটার লিস্ট চলে এসেছে। দ্রুত ডাউনলোড করে নিন। যেটি আসন্ন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) এ খুবই প্রয়োজনীয় নথি। লিঙ্ক কমেন্টে।

29/07/2025

#ভিডিও_টি_মন_দিয়ে_শুনবেন_গুরুত্বপূর্ণ_বিষয়

 : আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশনআধার, ভোটার আইডি কিং...
23/07/2025

: আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন
আধার, ভোটার আইডি কিংবা রেশনকার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এমনটাই বলেছিল কেন্দ্র। আপনার রেশনকার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটের আইডিও আছে। তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা? সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল আধার ও ভোটার আইডিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশম হলফনামা দিয়ে জানাল, ইলেকট্রোরাল ফোটো আইডেনটিটি কার্ড অর্থাত্ এপিক কার্ড কোনও গ্রহণযোগ্য নথি নয়। এপিক কার্ড থাকলেই তাকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর মাধ্য়মে। ফলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এদের সংখ্যাটা কয়েক লাখ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার সঞ্জয় কুমার। সর্বোচ্চ আদালতে তিনি জানিয়েছেন, SIR হল একটি রিভিশন প্রক্রিয়া। এর মাধ্যমেই এপিক কার্ড তৈরি করা হচ্ছে। তাই এপিক কার্ডের কোনও গুরুত্ব থাকে না। তাই এই এপিক কার্ড নতুন করে তৈরি করা দরকার।
আধার নিয়ে বলতে গিয়ে কমিশনের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কোনও নথি হতে পারে না। কারণ আধার ভারতীয় নাগরিকত্বের কোনও নথিই নয়। এটা একটি পরিচয়পত্র মাত্র। আধার আইনের ৯ নম্বর ধারা উল্লেখ করে কমিশন বলেছে, আধার আইনেই বলা হয়েছে আধার নাগরিকত্বের কোনও নথিই নয়। অন্য নথির সাপোর্টিং হিসেবে আধারকে বিবেচনা করা যেতে পারে।
ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে রেশন কার্ডকে বিবেচনা করেও বলেছে রেশন কার্ডে প্রচুর জালিয়াতি রয়েছে। তাই পরিচয়পত্রের ১১টি তালিকা থেকে এটিকে সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিহারে হওয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) নিয়ে দায়ের হওয়া একটি মামলার গত ১৭ জুলাই সুপ্রিম কোর্ট মন্তব্য করে নাগরিকত্বের বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এর দায়িত্ব কেন্দ্র সরকারের। পাশাপাশি কমিশনকে সুপ্রিম কোর্ট এদিন বলে, আধার, রেশন কার্ড ও ভোটার আইডিকে বিহারের SIR প্রক্রিায়ার জন্য গণ্য করা হোক।

Address

Kalain
788815

Alerts

Be the first to know and let us send you an email when PYUP Socio-Economic Developmental NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share