Baishnabnagar 54 - AIMIM Official

Baishnabnagar 54 - AIMIM Official রাবিউল ইসলাম
সাবেক ব্লক সভাপতি, সোশ্যাল মিডিয়া সেল
AIMIM, বৈষ্ণবনগর ৫৪
"পদ পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের জন্য কাজ করার অঙ্গীকার কখনো পরিবর্তন হয় না।"

17/07/2026

आज अनाउंस की गई कोर कमेटी से मेरा कोई कनेक्शन नहीं है और न ही भविष्य में होगा।

अफसोस की बात है कि जिनकी एक्टिविटीज़ और पोजीशन्स ने पहले कई सवाल खड़े किए हैं, उन्हें आज इंपॉर्टेंट पोजीशन्स दी गई हैं। एक लंबे समय से एक्टिविस्ट होने के नाते, इस फैसले से मुझे बहुत निराशा हुई है।

मेरे पर्सनल एक्सपीरियंस में, इम्तियाज मोल्लाह के समय से ही ऑर्गनाइज़ेशन में फूट और टूटन शुरू हो गई थी। आज के फैसले ने उस निराशा को और बढ़ा दिया है।

फिर भी, मैं ऑल इंडिया मजलिस-ए-इत्तेहादुल मुस्लिमीन (AIMIM) के आइडियल्स और आम लोगों के साथ खड़े रहने के उसके कमिटमेंट से डिगूंगा नहीं। पोजीशन्स हों या न हों—लेकिन लोगों के लिए काम करने की इच्छा और पॉलिसी कभी नहीं बदलेगी।

17/07/2026

আজ ঘোষিত কোর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

দুঃখের বিষয়, যাদের কার্যকলাপ ও অবস্থান নিয়ে অতীতে বহু প্রশ্ন উঠেছিল, আজ তারাই গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন। একজন দীর্ঘদিনের সক্রিয় কর্মী হিসেবে এই সিদ্ধান্ত আমাকে গভীরভাবে হতাশ করেছে।

আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, ইমতিয়াজ মোল্লার সময় থেকেই সংগঠনের ভেতরে বিভাজন ও ভাঙনের সূচনা হয়েছিল। আজকের সিদ্ধান্ত সেই হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

তবুও আমি All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)-এর আদর্শ ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে সরে আসব না। পদ থাকতে পারে, নাও থাকতে পারে—কিন্তু মানুষের জন্য কাজ করার ইচ্ছা ও নীতি কখনো পরিবর্তন হবে না।

17/07/2026
10/07/2026

নির্বাচনের আগে বলা হয়েছিল, অন্য দল থেকে কোনো নেতা নেওয়া হবে না। কিন্তু আজ সেই প্রতিশ্রুতির ব্যতিক্রম দেখা যাচ্ছে।

রাজনীতিতে মত পরিবর্তন হতে পারে, কিন্তু জনগণ নেতাদের কথার সঙ্গে কাজের মিল দেখতে চায়। প্রশ্ন থাকবেই—নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কী হলো?

ভিডিওটি দেখুন, আপনার মতামত জানান।

10/07/2026

পশ্চিমবঙ্গ: বারুইপুরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার হওয়া সেই নিষ্পাপ শিশুর পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন AIMIM পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল।

AIMIM-এর জাতীয় সভাপতি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব ফোনে নিহত শিশুর পিতার সঙ্গে কথা বলে এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পশ্চিমবঙ্গের AIMIM-এর ইনচার্জ অ্যাডভোকেট আদিল হাসান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান—

এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নিহত শিশুর পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন মিসবাহুল ইসলাম খান সাহেব, শাবানা ম্যাডাম, মুর্শিদ ভাই, উমর ফারুক সাহেব, আরসালান সাহেব, মনিরুল ভাই, শাদিক মিস্ত্রি, সলিম ভাই, জামিল উর রহমান সাহেব, মুশতাক উর মণ্ডল এবং হারুন মণ্ডল সাহেব।

Address

Kaliachak

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baishnabnagar 54 - AIMIM Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share