নবোদ্যম /Nabodyam-NGO

নবোদ্যম /Nabodyam-NGO NON GOVERNMENT ORGANIZATION (NGO)

28/08/2026

নবোদ্যম‌ এর উদ্যোগে রাখি উৎসব ভালোবাসা ভ্রাতৃত্ব আর বন্ধনের এই সুন্দর উৎসবে আপনিও আমাদের সঙ্গে থাকুন।

🎂 জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া অসহায় মানুষের সঙ্গে ❤️আজ আমাদের দীর্ঘদিনের শুভানুধ্যায়ী পান্ডুয়ার সৌরভ ও সাইনীতা তাঁ...
31/07/2026

🎂 জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া অসহায় মানুষের সঙ্গে ❤️
আজ আমাদের দীর্ঘদিনের শুভানুধ্যায়ী পান্ডুয়ার সৌরভ ও সাইনীতা তাঁদের স্নেহের ছোট্ট কন্যা ঐশানির জন্মদিন উপলক্ষ্যে কয়েকজন গৃহহীন ও অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন।
মানবিকতার এই সুন্দর উদ্যোগ ওনাদের নতুন নয়। এর আগেও ওনারা বহুবার নবোদ্যমের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাশে দাঁড়িয়েছেন। এমনকি তাঁদের বৌভাতের শুভক্ষণেও আনন্দ ভাগ করে নিয়েছিলেন সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে। সেই বিশেষ দিনে নবোদ্যমের মাধ্যমে ইটভাটার শ্রমিক পরিবারের সদস্যদের জন্য আহারের ব্যবস্থা করেছিলেন।
আজও সেই একই মানবিকতার পরিচয় দিয়ে তাঁরা প্রমাণ করলেন—জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো তখনই আরও অর্থবহ হয়ে ওঠে, যখন সেই আনন্দ অন্যের মুখেও হাসি ফোটায়।
ঐশানিকে নবোদ্যম পরিবারের পক্ষ থেকে জন্মদিনের ভালোবাসা ❤️ শুভেচ্ছা ও আশীর্বাদ। ছোট্ট সোনামণির জীবন সুস্বাস্থ্য, সুখ, ভালোবাসা ও সাফল্যে ভরে উঠুক।
সৌরভ, সাইনীতাকে কুর্নিশ জানাই 🙏 বারবার এরকম মানবিক উদ্যোগ নেওয়ার জন্য।
আপনাদের এই সুন্দর উদ্যোগ আরও অনেক মানুষকে মানবিকতার পথে অনুপ্রাণিত করুক।
-নবোদ্যম-
“নব উদ্যমে, নব প্রয়াসে, মানবিকতার স্বার্থে, মানুষের পাশে আমরা”
#নবোদ্যম #আবীরের_পাঠশালা #শুভ_জন্মদিন

📚 শিক্ষার পথে আরও একটু সহায়তা — আবীরের পাঠশালাআবীরের পাঠশালার নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে সহায়িকা বই তুলে দে...
27/07/2026

📚 শিক্ষার পথে আরও একটু সহায়তা — আবীরের পাঠশালা
আবীরের পাঠশালার নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে সহায়িকা বই তুলে দেওয়া হলো। ❤️
শুধু নিয়মিত পড়ানোই নয়, পড়াশোনার পথে ওদের প্রয়োজনীয় উপকরণটুকুও পাশে থেকে দেওয়ার চেষ্টা করি আমরা।
এই বইগুলো ওদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে—এটাই আমাদের প্রাপ্তি। 🌱
পড়াশোনা চলুক, স্বপ্নগুলো আরও বড় হোক।
নব উদ্যমে, নব প্রয়াসে, মানবিকতার স্বার্থে মানুষের পাশে আমরা — নবোদ্যম।
#আবীরের_পাঠশালা #নবোদ্যম #শিক্ষার_আলো

📚 ছোট্ট ঘর, অনেক স্বপ্ন — আবীরের পাঠশালা ❤️বড় কোনও শ্রেণিকক্ষ নয়, নেই অনেক আয়োজন।তবুও প্রতিদিনের মতো খাতা-বই নিয়ে বস...
25/07/2026

📚 ছোট্ট ঘর, অনেক স্বপ্ন — আবীরের পাঠশালা ❤️
বড় কোনও শ্রেণিকক্ষ নয়, নেই অনেক আয়োজন।
তবুও প্রতিদিনের মতো খাতা-বই নিয়ে বসে পড়ে আমাদের ছোট ছোট পড়ুয়ারা।
কেউ লিখছে, কেউ পড়ছে, কেউ ভুল করছে—আবার সেই ভুল শুধরে নতুন করে শিখছে।
এইভাবেই একটু একটু করে এগিয়ে চলেছে আবীরের পাঠশালা।
আমাদের চেষ্টা শুধু ওদের পড়ানো নয়,
শিক্ষার প্রতি ভালোবাসা আর নিজের ভবিষ্যৎ গড়ার সাহসটুকু ওদের মধ্যে তৈরি করা। 🌱
এই ছোট্ট ঘরের প্রতিটি খাতা, প্রতিটি কলম আর প্রতিটি শেখার মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় স্বপ্ন। ❤️
নব উদ্যমে, নব প্রয়াসে, মানবিকতার স্বার্থে মানুষের পাশে আমরা — নবোদ্যম।
#আবীরের_পাঠশালা #নবোদ্যম #শিক্ষার_আলো

গতকাল আবার ঐ পরিবারের পাশে নবোদ্যম ❤️আতপুরের ঐ অসহায় পরিবারের জন্য গতকাল পৌঁছে দেওয়া হলো ডাল, আলু, পেঁয়াজ, বিভিন্ন সব...
23/07/2026

গতকাল আবার ঐ পরিবারের পাশে নবোদ্যম ❤️
আতপুরের ঐ অসহায় পরিবারের জন্য গতকাল পৌঁছে দেওয়া হলো ডাল, আলু, পেঁয়াজ, বিভিন্ন সবজি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বাজার থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে, যত্ন করে গুছিয়ে পৌঁছে দেওয়া—আমাদের কাছে এটি শুধু কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া নয়, বিপদের সময় একজন মানুষের পাশে থাকার ছোট্ট চেষ্টা।
সামর্থ্য সীমিত, কিন্তু পাশে থাকার ইচ্ছেটুকু অটুট থাকুক। 🙏
“নব উদ্যমে, নব প্রয়াসে, মানবিকতার স্বার্থে মানুষের পাশে আমরা”
— নবোদ্যম
#নবোদ্যম #মানুষেরপাশে #মানবিকতা

রথের পাঁপড় ভাজাতেই ওদের আনন্দ... ❤️সুখের জন্য সবসময় বড় কিছুর প্রয়োজন হয় না। কখনও কখনও একটি ছোট্ট পাঁপড়, একমুঠো ভাল...
16/07/2026

রথের পাঁপড় ভাজাতেই ওদের আনন্দ... ❤️
সুখের জন্য সবসময় বড় কিছুর প্রয়োজন হয় না। কখনও কখনও একটি ছোট্ট পাঁপড়, একমুঠো ভালোবাসা আর একসঙ্গে হাসতে পারার মুহূর্তই শিশুদের মুখে এনে দেয় সবচেয়ে সুন্দর হাসি।
অল্পতেই খুশি—এই নিষ্পাপ হাসিই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। 🌿
আবীরের পাঠশালা
উদ্যোগে: নবোদ্যম ❤️

📚 প্রতিটি ক্লাস, প্রতিটি খাতা, প্রতিটি শিশুর স্বপ্ন—আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ❤️ গতকালের নবোদ্যমের আবীরের পাঠশালায়...
13/07/2026

📚 প্রতিটি ক্লাস, প্রতিটি খাতা, প্রতিটি শিশুর স্বপ্ন—আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ❤️
গতকালের নবোদ্যমের আবীরের পাঠশালায় নিয়মিত পাঠদান অনুষ্ঠিত হলো। ছোট ছোট স্বপ্নকে বড় করে তোলার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শুধু পড়াশোনা নয়, আমরা চেষ্টা করি প্রতিটি শিশুর মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলতে।
আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।
নব উদ্যমে, নব প্রয়াসে, মানবিকতার স্বার্থে, মানুষের পাশে আমরা। ❤️
#নবোদ্যম #আবীরের_পাঠশালা

Address

82/3/1, 12 NO MULAJORE Road
Kankinara
743126

Alerts

Be the first to know and let us send you an email when নবোদ্যম /Nabodyam-NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নবোদ্যম /Nabodyam-NGO:

Shortcuts

Share

Category