29/11/2025
অযোধ্যায় রাম মন্দিরে পবিত্র পতাকা উত্তোলনের এই ঐতিহাসিক মুহূর্তে হৃদয় ভরে ওঠে এক বিশেষ অনুভূতিতে। আজ খড়্গপুরের প্রভু শ্রীরামচন্দ্রের মন্দিরে পূজা দিয়ে গভীর ভক্তিভরে প্রার্থনা করলাম— যেন তাঁর আশীর্বাদে আমাদের সমাজে সত্য, ন্যায়, সুশাসন ও মানবিকতার আলো আরও বিস্তার লাভ করে। অপশাসন, অন্যায় ও দুর্নীতির অন্ধকার দূরে সরে যাক, আর মানুষের জীবনে ফিরে আসুক শান্তি, বিশ্বাস ও আত্মিক শক্তি। প্রভুর কাছে আবেদন— তিনি যেন আমাদের সাহস, ধৈর্য ও স্পষ্ট পথ দেখিয়ে দেন, যাতে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে পারি, সব বাধা পেরিয়ে উন্নত ভবিষ্যতের পথ নির্মাণ করতে পারি। তাঁর আশীর্বাদেই নতুন যাত্রার সূচনা হোক শুভ, শক্তিময় ও কল্যাণময়। জয় শ্রীরাম! 🙏🚩
Bharatiya Janata Party (BJP)
BJP West Bengal
Narendra Modi
Suvendu Adhikari
Dilip Ghosh
Samik Bhattacharya