31/07/2026
আজ প্রায় ১১ মাস ধরে আমি, ডাক্তার শ্যামল আদক, অসহায় যক্ষ্মা (TB) রোগীদের পাশে থাকার এক ছোট্ট প্রয়াস চালিয়ে যাচ্ছি। প্রতি মাসে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দুঃস্থ TB রোগীদের হাতে প্রোটিনসমৃদ্ধ খাদ্য তুলে দেওয়ার চেষ্টা করছি।
মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সামর্থ্য অনুযায়ী একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজ আরও মানবিক হয়ে উঠবে।
আমি ভবিষ্যতেও এই সেবামূলক কাজ একই নিষ্ঠার সঙ্গে চালিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং প্রার্থনাই আমাকে আরও শক্তি ও অনুপ্রেরণা দেবে।
আসুন, আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই। কারণ মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম।
❤️ সকলের আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।
— ডাঃ শ্যামল আদক