All India United Trade Union Centre - West Bengal

All India United Trade Union Centre - West Bengal Official Page of the AIUTUC

29/08/2026

৩ সেপ্টেম্বর
AIUTUC • AITUC • AICCTU অনুমোদিত
ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি চালকদের পরিবহন দপ্তর অভিযান ও ১২ ঘন্টার ধর্মঘট সফল করুন।

জমায়েত: সুবোধ মল্লিক স্কোয়ার

ইসকনের হাতে মিডে মিল প্রকল্পকে তুলে দিয়ে মিড ডে মিল রাধুনীদের কাজ কেড়ে নেওয়ার প্রতিবাদে,১০ মাস নয় ১০ মাসের মজুরির দা...
28/08/2026

ইসকনের হাতে মিডে মিল প্রকল্পকে তুলে দিয়ে মিড ডে মিল রাধুনীদের কাজ কেড়ে নেওয়ার প্রতিবাদে,১০ মাস নয় ১০ মাসের মজুরির দাবিতে, মিড ডে মিল প্রকল্প বেসরকারিকরণের প্রতিবাদে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর নিকট বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন সফল করুন।
#সারা_বাংলা_মিড_ডে_মিল_কর্মী_ইউনিয়ন

27/08/2026

৫ হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা, এখনও মেলেনি অর্ডার কপি! এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কন্টাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদে আশা কর্মীরা |

17/08/2026

সঠিক সময়ে বেতন প্রদানের দাবিতে অল বেঙ্গল কন্ট্রাক্টরস ব্যাংক এমপ্লয়েস ইউনিয়ন পক্ষ থেকে কোচবিহার স্টেট ব্যাংক শাখায় অবস্থান ঘেরাও কর্মসূচি চলছে।
দেরি নয়, হয়রানি নয় - শ্রমিকের ন্যায্য পাওনা অবিলম্বে মেটাতে হবে।

AIUTUC'র হুগলি জেলা কমিটির উদ্যোগে রিষড়ায় শ্রমিকদের রাজনৈতিক ক্লাস অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল আলোচনা করেন রাজ্য সম...
15/08/2026

AIUTUC'র হুগলি জেলা কমিটির উদ্যোগে রিষড়ায় শ্রমিকদের রাজনৈতিক ক্লাস অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মূল আলোচনা করেন রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস ও আলোচনা করেন রাজ্য সহসভাপতি কমরেড দিলীপ ভট্টাচার্য। প্রশ্নের ভিত্তিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সেক্টরের শতাধিক সদস্য।

অবিলম্বে প্রতিটি কেন্দ্রের সিম কার্ড বরাদ্দ ও উপযুক্ত রিচার্জের টাকা চালু করা, প্রতিমাসে ৭ তারিখের মধ্যে বেতন প্রদান, উপ...
15/08/2026

অবিলম্বে প্রতিটি কেন্দ্রের সিম কার্ড বরাদ্দ ও উপযুক্ত রিচার্জের টাকা চালু করা, প্রতিমাসে ৭ তারিখের মধ্যে বেতন প্রদান, উপযুক্ত পরিকাঠামো, রান্নার উপযুক্ত বাসনপত্র দেওয়া, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান সহ বিভিন্ন দাবিতে (এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের পক্ষ থেকে বারুইপুর এসডিও দপ্তর অভিযান ও এস ডি ও অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

13/08/2026

ইসকনের হাতে মিডে মিল প্রকল্পকে তুলে দিয়ে মিড ডে মিল রাধুনীদের কাজ কেড়ে নেওয়ার প্রতিবাদে,১০ মাস নয় ১০ মাসের মজুরির দাবিতে, মিড ডে মিল প্রকল্প বেসরকারিকরণের প্রতিবাদে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে মালদা মালদা ডিএম ডেপুটেশন দেওয়া হয়। পাঁচ শতাধিক কর্মী মালদা শহরের রথবাড়ী থেকে মিছিল করে ডেপুটেশনে সামিল হন।
#সারা_বাংলা_মিড_ডে_মিল_কর্মী_ইউনিয়ন

পরিবহন শ্রমিকদের লালবাজার অভিযান - AIUTUC, AITUC, AICCTU অনুমোদিত অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি অপারেটরস্ সংগঠনের ডাকেপুলি...
13/08/2026

পরিবহন শ্রমিকদের লালবাজার অভিযান - AIUTUC, AITUC, AICCTU অনুমোদিত অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি অপারেটরস্ সংগঠনের ডাকে

পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ এবং যাত্রী তোলা ও নামানো বা হঠাৎ সবুজ থেকে লাল হয়ে যাওয়া ত্রুটিপূর্ণ সিগন্যালকে উন্নত করা, পাশাপাশি, অ্যাপ-ক্যাব কোম্পানিগুলোর অন্যায্য কার্যকলাপ নিয়ন্ত্রণ, বাইক-ট্যাক্সিকে বাণিজ্যিক যান হিসেবে স্বীকৃতি , যাত্রী সুরক্ষার স্বার্থে যাত্রী পরিবহনে বানিজ্যিক বাহনের ব্যবহার সহ , ২০১৪ সালে ট্যাক্সি চালকদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি অপারেটরদের সংগঠনের যৌথ উদ্যোগে আজ ১৩ আগস্ট, ২০২৬ ‘লালবাজার অভিযান’ (কলকাতা পুলিশ সদর দপ্তর) নামে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি হয়।
সুবোধ মল্লিক স্কয়ারের জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল লালবাজারে অভিমুখে রওনা দেয়। মিছিলে নেতৃত্ব দেন অশোক দাস AIUTUC রাজ্য সম্পাদক ও শান্তি ঘোষ রাজ্য সহ- সভাপতি AIUTUC, নওল কিশোর শ্রীবাস্তব AITUC,
বাসুদেব বসু, রাজ্য সম্পাদক ও দিবাকর ভট্টাচার্য AICCTU,
কলকাতা সাবারবান বাইক-ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের সম্পাদক (AIUTUC) দেবু সাউ—এই সমাবেশে বক্তব্য রাখেন। অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতারাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই প্রতিবাদ কর্মসূচি থেকে পাঁচজনের প্রতিনিধি দল কলকাতা পুলিশের কমিশনারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করেন। পুলিশ কমিশনারের হয়ে এসিস্ট্যান্ট কমিশনার স্মারক লিপি গ্রহণ করেন দশ দফা দাবির যৌক্তিকতা মেনে নেন। এই দাবি পত্রের ১০ নম্বর দাবি মেনে নিয়ে চালকদের ক্ষেত্রে একটি ডেডিকেটেড নাম্বার 1073 দেন, যেখানে চালকরা নিজেদের অভিযোগ সরাসরি কলকাতা পুলিশকে জানাতে পারবেন। ওলা উবের রেপিডো ইনড্রাইভ সহ সার্ভিস প্রোভাইডারদের চূড়ান্ত শ্রমিক শোষণের বিরুদ্ধে পরিবহন দপ্তরের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর টাক্সি, অ্যাপ- ক্যাপ এবং বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ রেখে পরিবহন দপ্তর অভিযানের কর্মসূচি ঘোষণা করেন।

দীর্ঘ চার মাস বেতন হীন, কর্মজীবন অনিশ্চয়তায় দুলছে, প্রতিবাদ করলে রয়েছে ছাঁটাই এর ভয়। তার মধ্যেও প্রতিদিন পরিসেবা নিচ...
12/08/2026

দীর্ঘ চার মাস বেতন হীন, কর্মজীবন অনিশ্চয়তায় দুলছে, প্রতিবাদ করলে রয়েছে ছাঁটাই এর ভয়। তার মধ্যেও প্রতিদিন পরিসেবা নিচ্ছে রাষ্ট্র। বিনিময়ে দিচ্ছে প্রতিশ্রুতি। রাষ্ট্রের খাতায় ইনারা আধুনিক দাস শ্রমিক ছাড়া কিছু নয়। সঙ্গে টেনে চালাতে হচ্ছে একঘেয়েমি সাংসারিক কাজ। শোষণের যাঁতাকলে পিষতে থাকা আই সি ডি এস কর্মীরা নিজেদের লড়াই গড়ে তুলতে বদ্ধপরিকর। তাই ক্ষুদিরামের মূর্তিতে সমবেতভাবে মাল্যদান করে অঙ্গীকার বদ্ধ হলেন। পাশে পেলেন এ আই ইউ টি ইউ সি নেতৃত্বকে।

Address

Kolkata

Telephone

+918777257731

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India United Trade Union Centre - West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All India United Trade Union Centre - West Bengal:

Shortcuts

Share