03/09/2026
বন্ধু স্বর্গীয় মণীশ শুক্লার স্মরণে আজ ব্যারাকপুর বিধানসভার মণ্ডল ১ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম।
মানুষের সেবায় মণীশ সর্বদা নিজেকে উজাড় করে দিয়েছে। আজকের এই রক্তদান শিবির যেন তার সেই জনসেবার আদর্শেরই প্রতিচ্ছবি। রক্তদাতাদের এই অবদান বহু মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।
উদ্যোক্তা ও রক্তদাতাদের জানাই অশেষ কৃতজ্ঞতা।