Ankita Dutta Chowdhury

Ankita Dutta Chowdhury Politician and Dedicated Social Worker

ক্ষুধা, বৈষম্য আর শোষণমুক্ত সমাজের স্বপ্নেই হোক আমাদের স্বাধীনতার অঙ্গীকার ...
14/08/2026

ক্ষুধা, বৈষম্য আর শোষণমুক্ত সমাজের স্বপ্নেই হোক আমাদের স্বাধীনতার অঙ্গীকার ...

" সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে,কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না? "শোষণমুক্ত পরি...
14/06/2026

" সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে,কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না? "
শোষণমুক্ত পরিপাট্য সমাজের দিশারী 'চে'...তাই দশক থেকে দশক পেরিয়েও তারুণ্যের আইকন...
'মার্কেটিং টুল' !?!
বুর্জোয়া সমাজে ' স্টাইল আইকন ' !?!
T-shirt এ একটা চকচকে ছবি!?!
'চে ' কি ছিলেন? তারচেয়ে বোধহয় বলা সহজ 'চে ' কি ছিলেন না...!

মার্কসবাদী,বিপ্লবী,চিকিৎসক,বুদ্ধিজীবি,গেরিলা নেতা,কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ...সর্বোপরি
' কাস্ত্রোর মস্তিষ্ক ' তিনি...
আপাতদৃষ্টির চেনা জগৎ এর সাথে সমান্তরালে বয়ে চলা অচেনা জগৎ- শোষিত মানুষের জগৎ...
যে জগতের পরিবর্তন অনিবার্য আর এই পরিবর্তনের জন্য আরো বেশি অনিবার্য সশস্ত্র বিপ্লব...

💖

বোমা,গুলি, ব্রিটিশের বুটের আওয়াজ তখন রোজনামচা!জাতীয় মুক্তি সংগ্রামে আবদ্ধ প্রতিবাদী যৌবন সেই আওয়াজকে চ্যালেঞ্জ ছুঁড়ছ...
09/06/2026

বোমা,গুলি, ব্রিটিশের বুটের আওয়াজ তখন রোজনামচা!
জাতীয় মুক্তি সংগ্রামে আবদ্ধ প্রতিবাদী যৌবন সেই আওয়াজকে চ্যালেঞ্জ ছুঁড়ছে প্রতিনিয়ত। শত শত যৌবনের আত্মবলিদান। লড়াই - সংগ্রাম - আত্মত্যাগের সরণি বেঁয়ে প্রাপ্ত বহুকাঙ্খিত স্বাধীনতা।
স্বাধীনতা!
স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ এক নয়া অধ্যায়। শোষণ - বঞ্চনা - বৈষম্যের এক নয়া ভারত। শোষণ মুক্তির বৃহত্তর সংগ্রামে আবারও জোটবদ্ধ হচ্ছে তারুণ্য।
ব্রিটিশের নিয়ন্ত্রিত ট্রাম কোম্পানির লাভে চলা সত্ত্বেও ১ পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধি করায় সেদিন কলকাতার দখল নিয়েছিল বাংলার প্রতিবাদী যৌবন।
দেশভাগের যন্ত্রণাক্লিষ্ট বাস্তুহারা - ক্ষুধার্ত - সর্বহারাদের অধিকার অর্জনের লড়াইকে সংগঠিত করার অগ্রণী ভূমিকা নিয়েছিল সেদিনের যৌবন।
১৯৬৬ সালে রাজ্যের খাদ্য সংকট বিভীষিকার মতন গ্রাস করতে থাকে গোটা সমাজটাকে। খাদ্য সংকট - বৈষম্য - শোষণ - বঞ্চনার বিরুদ্ধে বাম - গণতান্ত্রিক আন্দোলনের ধারা পশ্চিমবাংলায় যুবসমাজকে বিপ্লবী সংগঠন গড়ে তোলার কাজ সফলতা পায় ১৯৬৭ সালে আমদের কলকাতা শহরে। ১৯৬৮ সালের ৯ জুন কলকাতার ত্যাগরাজ হলে তৈরী হলো DYF । সেই ধারার সাথে সারা দেশের সমমনস্ক যুব আন্দোলনের ধারা বিশেষত ভগৎ সিং এর তৈরী নওজোয়ান ভারত সভা,বিপ্লবী যুব সঙ্ঘ মিলিত হয়ে ১৯৮০ সালে সর্বভারতীয় সংগঠন DYFI এর পথ চলা শুরু হয়।

স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা !
রাজধানীর বুকে পাকস্থলী শুকিয়ে মৃত্যুকোলে ঢলে শিশু!
বেকারের হাহাকার!
শাসকের দুর্নীতি প্রতিদিন চুরি করে চলেছে একটা প্রজন্মের স্বপ্ন!
জীবন যন্ত্রণা থেকে বাঁচতে আত্মহননের পথ!
___________________________
লড়াই চলছে - DYFI লড়ছে - লড়ছি আমরা...
লড়াইয়ের অবিরাম সংঘর্ষে প্রতিদিন চিহ্নিত হচ্ছে পক্ষ -
শোষক বনাম শোষিত,
লুটে খাওয়া বনাম খেটে খাওয়া,
দুর্নীতি বনাম মেধা,
আপোষ বনাম সংগ্রাম...
লাভের লোভে প্রতিদিন কর্পোরেটের থাবা...
নিস্তার নেই পরিবেশেরও ...
আন্দামান - নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে অবস্থিত গ্রেট নিকোবর আইল্যান্ডে কেন্দ্র সরকার একটি বিশাল “হোলিস্টিক ডেভেলপমেন্ট” বা সমন্বিত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। সরকার একে কৌশলগত, বাণিজ্যিক ও পরিকাঠামোগত উন্নয়নের প্রকল্প বললেও পরিবেশবিদ, ভূতত্ত্ববিদ, সমুদ্রবিজ্ঞানী ও আদিবাসী অধিকারকর্মীরা এটিকে ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ পরিবেশ-ধ্বংসাত্মক প্রকল্প বলে মনে করছেন।
লড়তে হবে এই দাঁত নখ বের করা কর্পোরেট এর দালাল দের বিরুদ্ধে. ..
আজ DYF এর ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতায় আরো সবুজায়নের লক্ষ্যে চারা গাছ তুলে দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ে. ..

DYFI West Bengal
DYFI উত্তর ২৪

আমার শহরে শুকিয়ে আসছে মাটি, ফুরিয়ে আসছে জল!... চল অন্য কোথাও চল... চল অন্য কোথাও...কিন্তু...কোথায়???আমাজন থেকে সুন্দর...
04/06/2026

আমার শহরে শুকিয়ে আসছে মাটি, ফুরিয়ে আসছে জল!... চল অন্য কোথাও চল... চল অন্য কোথাও...
কিন্তু...কোথায়???
আমাজন থেকে সুন্দরবন, আফ্রিকার সাভান্না থেকে সাইবেরিয়া সবটাই সংকটের মুখে!
লাভের লোভে থাবা বসাচ্ছে কর্পোরেট আর তাদের সঙ্গত দিচ্ছে সরকার!
জলজমি, পুকুর রাতারাতি উধাও হয়ে যাচ্ছে, গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল! প্রতিদিন লঘু হচ্ছে পরিবেশ রক্ষার আইন!
প্লাস্টিক ব্যবহার বন্ধের নামে চলছে হুকুমবাজি, বহাল তবিয়তে উৎপাদিত হচ্ছে প্লাস্টিক!
যেদিকে এগোচ্ছি তাতে আগুন লাগলে নেভানোর মতো পর্যাপ্ত জল পাওয়াও কঠিন হয়ে পড়ছে!
বুজে আসছে নদী জল, নেই তার সংস্কার!
" পরিবেশ বাঁচাও " কোন স্লোগান নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এই পৃথিবীটা সকলের... সকলের অস্তিত্ব রক্ষা করতে না পারলে হেরে গিয়ে হারিয়ে যেতে হবে!
আজকের সচেতনতা,প্রতিবাদ, প্রতিরোধ নির্ধারণ করবে কর্পোরেটের থাবা থেকে রক্ষা পেয়ে এ পৃথিবী বাসযোগ্য হয়ে থাকবে কিনা!

২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র রাজ্যে দশম স্থানাধিকারী বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় এর ছাত্র  সম...
03/06/2026

২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র রাজ্যে দশম স্থানাধিকারী বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় এর ছাত্র সমৃদ্ধ পালকে অভিনন্দিত করলো নিমতা দক্ষিণ লোকাল কমিটি...

22/05/2026

উত্তর দমদম পৌরসভার অস্থায়ী কর্মীদের অর্ধেক বেতন হওয়া ও মাইনা না বাড়ানোর জন্য সমস্ত ওয়ার্ড থেকে পৌর কর্মচারীরা কাজ বন্ধ করে এখন পৌরসভার গেটের সামনে বসে আছে!

অসংগঠিত শ্রমিকের পাশে আমরা...
21/05/2026

অসংগঠিত শ্রমিকের পাশে আমরা...

প্রতি বছরের মতোই ছাত্র- ছাত্রীদের সাথে, ছাত্র- ছাত্রী দের পাশে...SFI ...
19/05/2026

প্রতি বছরের মতোই ছাত্র- ছাত্রীদের সাথে, ছাত্র- ছাত্রী দের পাশে...
SFI ...

কবি প্রণাম...১৪ নং ওয়ার্ড, উত্তর দমদম পৌরসভা ৯ ই মে,  ২০২৬
10/05/2026

কবি প্রণাম...
১৪ নং ওয়ার্ড, উত্তর দমদম পৌরসভা
৯ ই মে, ২০২৬

Address

North Dumdum Municipality
Kolkata
700051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ankita Dutta Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ankita Dutta Chowdhury:

Shortcuts

Share