Taaliganj ANNYO Bhabna

Taaliganj ANNYO Bhabna Address- .20/21 NSC BOSE ROAD...TOLLYGANGE KOL- 40
Mail id- [email protected]
Ph no- 9831117046/8097267972
Contact Persons- Snehendu D Dewanjee

Theatre activities every saturday 4pm bhawanipur & Sunday 9am Tollygaunge

04/09/2026

সীমা কুমারী ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রাম ডাহুতে বড় হয়েছেন, যেখানে মেয়েদের পড়াশোনা নয়, বাড়িতে থাকতে বলা হত। কিন্তু 9 বছর বয়সে, তিনি যুবা ফাউন্ডেশনের ফুটবল প্রোগ্রামে যোগ দিয়েছিলেন, অজান্তেই এমন একটি যাত্রা শুরু করেছিলেন, যা তার জীবনকে আমূল বদলে দেয়।

ফুটবল তাকে তার গ্রামের বাইরে নিয়ে গিয়েছিল, প্রথমে জাতীয় টুর্নামেন্টে, তারপর আন্তর্জাতিক ক্যাম্পে। ফুটবলের পেছনে দৌড়াতে দৌড়াতেই তিনি তার পড়াশোনাও চালিয়ে যান। তার পথে আসা প্রতিটি সুযোগকে তিনি কাজে লাগিয়েছেন: যেমন সিয়াটলে উচ্চ বিদ্যালয় বদল, কেমব্রিজ এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে সামার প্রোগ্রাম।

হার্ভার্ডের কথা তার মাথায় আসে নি যতক্ষণ না তার শিক্ষক, হার্ভার্ডের এক প্রাক্তন ছাত্র, তাকে আবেদন করতে উৎসাহিত করেছিলেন। তার পরামর্শদাতাদের সহায়তায়, তিনি একেবারে ঝাঁপিয়ে পড়েন এবং পূর্ণ স্কলারশিপ পান! আজ, তিনি হার্ভার্ডে অর্থনীতি অধ্যয়ন করছেন, তার সাথে প্রমাণ করছেন যে, সঠিক সুযোগ সবকিছু পরিবর্তন করে দিতে পারে।

স্টেরিওটাইপ ভেঙে ইতিহাস তৈরি করা পর্যন্ত, সীমার গল্প সাহস, ধৈর্য এবং কোন পরিস্থিতিতেই পিছু না হটার গল্প।



[Seema Kumari, Harvard University, Yuwa Foundation, Jharkhand, Inspiring story, Women breaking stereotypes]

21/08/2026

পড়ার চাপ,মোবাইলেরএর দুর্নিবার আকর্ষণ আজকের শিশুদের উপর, যার ফলে হারিয়ে যেতে বসেছে পর্যবেক্ষন শক্তি আর এক কল্পনা শক্তি, থিয়েটার ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় বোধহয় নেই ওদের এর থেকে বাঁচাতে,তাই আমাদের মা দিপালী দেওয়ানজী র স্মৃতিতে ছোটদের অভিনয় প্রশিক্ষণ শুরু প্রতি শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা) -- শৈলবালা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ( "দেওয়ানজী বাড়ি ( ত্রিতল) , নর্থ ঘোষপাড়া, 14/2 ডি. সি. নিয়োগী রোড , বালি হাওড়া ( ঘোষ পাড়া স্টেট ব্যাঙ্ক এর বিপরীতে) - থিয়েটার, গল্পের মধ্যে দিয়ে "ভার্চুয়াল জগৎ এর দুর্নিবার আকর্ষণ থেকে আমরা ওদের বাঁচাতে পারি, কি বলেন? 🙏 স্নেহেন্দু ও কৃষ্ণেন্দু দেওয়ানজী (যোগাযোগ: 8097267972/ 6289014852 )

2013 আমাদের শুরুর দিনগুলো , থিয়েটার  নিয়ে স্বপ্ন দেখার শুরু
17/08/2026

2013 আমাদের শুরুর দিনগুলো , থিয়েটার নিয়ে স্বপ্ন দেখার শুরু

বালিতে  প্রতি শনিবার বিকেল ৪টা থেকে ৬টা -- *শৈলবালা সংস্কৃতি চর্চা কেন্দ্র* (দেওয়ানজী বাড়ি) , নর্থ ঘোষপাড়া, 14/2 ডি. সি....
17/08/2026

বালিতে প্রতি শনিবার বিকেল ৪টা থেকে ৬টা -- *শৈলবালা সংস্কৃতি চর্চা কেন্দ্র* (দেওয়ানজী বাড়ি) , নর্থ ঘোষপাড়া, 14/2 ডি. সি. নিয়োগী রোড , বালি (ঘোষ পাড়া স্টেট ব্যাঙ্ক এর বিপরীতে)।
যোগাযোগ- 8097267972 / 9432598564

16/08/2026
ছোটদের কেন থিয়েটার এর আঙিনায় আনবেন ? আজকের দিনে পড়াশোনা থেকে শুরু করে প্লে-টাইম সবকিছুই গিয়ে ঠেকেছে স্মার্টফোনের ওই কয...
12/08/2026

ছোটদের কেন থিয়েটার এর আঙিনায় আনবেন ? আজকের দিনে পড়াশোনা থেকে শুরু করে প্লে-টাইম সবকিছুই গিয়ে ঠেকেছে স্মার্টফোনের ওই কয়েক ইঞ্চি দুনিয়ায়। ফলে, ওইটুকু মনেও বাসা বাঁধছে বিষণ্ণতা।
এদের হাতে অসীম সম্ভাবনা, কিন্তু মনের ভেতরটা আশ্চর্যভাবে ফাঁকা। এরা স্মার্টফোনে পৃথিবী ঘুরে দেখে, কিন্তু নিজের জানালার বাইরের আকাশটা দেখতে ভুলে গেছে। এরা প্রযুক্তিতে দক্ষ, কিন্তু বাস্তব জীবনে অনভ্যস্ত।

এরা কেউ জানে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, বা আদৌ যেতে চায় কি না। বই পড়ার সময় নেই, কিন্তু স্ক্রল করার সময় আছে। চিন্তা করার অভ্যাস হারিয়েছে, তাই সিদ্ধান্ত নিতেও ভয় পায়। জীবনে কোনও মিশন নেই, কিন্তু রিলসে মিশে আছে সময়ের সিংহভাগ।

রোদে হাঁটতে চায় না, বৃষ্টিতে ভিজতে চায় না। ধুলাবালিতে অ্যালার্জি, ঘামে অস্বস্তি, কষ্টে অরুচি। আধা কিলোমিটার দূরে যাওয়ার জন্য আধা ঘণ্টা রিক্সার অপেক্ষা। শরীরচর্চা, খেলাধুলা, পরিশ্রম—সবই “অপ্রয়োজনীয় কষ্ট” বলে ধরে নিয়েছে। আরামই এদের ধর্ম, শর্টকাটই এদের জীবনদর্শন।

এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তে মোবাইল স্ক্রল করে। ভোর মানে এদের ঘুমের সময়, রাত মানে অনলাইন জীবনের শুরু। সারা দিন ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে থেকে, বাস্তব জীবনের প্রতি এদের আগ্রহ প্রায় শূন্য। গাছ, পাখি, নদী, মাঠ—সবই এদের কাছে স্ক্রিনে দেখা দৃশ্য মাত্র।

ইতিহাসের নাম শুনলে বিরক্ত হয়, সাহিত্য মানে একঘেয়েমি। শিল্প, সংগীত, নাটক—এসব তাদের কাছে “অপ্রয়োজনীয়”। বই কেনে না, পড়ে না, পড়লেও বোঝে না। অথচ বইয়ের পাতার ভেতরেই তো একটা জাতির আত্মা লুকিয়ে থাকে। এরা সেই আত্মাকে চিনতে চায় না, কারণ তার জন্য সময় লাগে—আর ধৈর্য তো নেই।

জানে না লড়াই কাকে বলে, জানে না অধ্যবসায় কেমন লাগে। পরিশ্রমের জায়গায় আছে তাড়াহুড়ো, সাফল্যের জায়গায় আছে প্রদর্শন।

এরা নিজের জগতে বন্দি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব—এগুলিই তাদের বাস্তবতা। অন্যের সুখে আনন্দ পায় না, নিজের ব্যর্থতায় শেখে না। নিজের মুখোশ এতটাই শক্ত করে বেঁধেছে যে, সত্যিকারের হাসিটা কেমন তা ভুলে গেছে।
তবে সব শেষ হয়নি। এই অস্থিরতার মাঝেও কিছু তরুণ আছে যারা ভাবছে, খুঁজছে, পড়ছে, প্রশ্ন করছে। ওদের মধ্যেই ভবিষ্যতের আলোর রেখা। একটি শিশুর মানসিক বিকাশের পেছনে তার অভিভাবকের ও থিয়েটার এর ভূমিকা অপরিসীম। থিয়েটার মানসিক শক্তি অর্জন করার একটি মাধ্যম। শিশু কি পছন্দ করে বা না করে, তাকে কি কি ভাল জিনিস শিখতে হয় বা কোন কোন খারাপ জিনিসগুলি ত্যাগ করতে হয়, কিভাবে তার মনের জোড় বাড়াতে হয়, ইত্যাদি সবকিছুই থিয়েটার করে থাকে।টালিগঞ্জ অন্যভাবনা বিশ্বাস করে যে থিয়েটার ই একমাত্র মাধ্যম যা শিশু মনের বিকাশ ঘটাতে পারে

"ইভান'  মাত্র ৪ বছরের এই ছোটোটি আমাদের খুব কাছের ,আজ সে জীবনের জন্য লড়াই করছে,  আমার এই ফেস বুক এ অনেক মানবিক মুখ আছেন আ...
11/08/2026

"ইভান' মাত্র ৪ বছরের এই ছোটোটি আমাদের খুব কাছের ,আজ সে জীবনের জন্য লড়াই করছে, আমার এই ফেস বুক এ অনেক মানবিক মুখ আছেন আমি জানি ,আবেদনটা জানালাম ,বাকি............................. ইভানের মায়ের একাউন্ট আর Comment Section বাবার Gpay QR দিয়ে রাখলাম, .... "জানি অসময় তবু ভালবাসা যাবে,
এভাবে না হোক, খানিক অন্যভাবে ".......Account holder name : Ripa Saha
State Bank of India
A/c no.32504418032
Ifsc code:SBIN0002061 🌿https://www.impactguru.com/fundraiser/help-ivaan-das
Dear Friends, Family, and Kind Hearts,

My name is Ripa Saha, and I am reaching out to you today with a mother’s heart, praying for a miracle for my sweet 4-year-old son, Ivaan Das.

Ivaan is a vibrant, active little boy who loves gymnastics, bringing so much energy and joy into our lives. Right now, he is fighting the biggest battle of his life. A severe case of pneumonia has critically affected his lungs, and he is currently on ECMO (Extracorporeal Membrane Oxygenation) support at Apollo Multispeciality Hospitals, Kolkata. This life-saving machine is doing the work of his lungs, oxygenating his blood outside his body to give his fragile lungs the critical rest and time they need to heal.

Because this is a prolonged and intensive treatment, his daily medical expenses exceed ₹2,000,000 (2 Lakhs). Doctors estimate the total cost of his life-saving care will reach ₹6,000,000 (60 Lakhs).

As a family, we are giving everything we have, but this astronomical amount is far beyond what we can afford on our own. We cannot lose our precious boy, and we need your support to keep his treatment going.

How You Can Help Save Ivaan:

Donate: Every contribution, no matter the size, brings Ivaan one step closer to coming home and running around again.

Share: Please click the Donate button and share this story with your family, friends, and networks. Your share could reach the person who saves his life.

Pray: Keep our little fighter in your thoughts and prayers.

We are infinitely grateful for your generosity, compassion, and support during this crucial hour. Thank you for standing by us and giving Ivaan a second chance at life.

With heartfelt gratitude,

Ripa Saha আসুন সবাই মিলে প্রাথনা কারি ও যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে

My name is Ripa Saha, and I am raising funds for my 4-year-old son, Ivaan Das, who is critically ill with severe pneumonia and currently on ECMO support at Apollo Multispeciality Hospitals, Kolkata. His treatment costs over ₹2,00,000 per day, with the total expenses expected to reach ₹60,00,000....

আজ ‘চেতনা’র পুজো।আজ ‘স্পর্ধা’রও জন্মদিন।
23/01/2026

আজ ‘চেতনা’র পুজো।
আজ ‘স্পর্ধা’রও জন্মদিন।

,থিয়েটার সমস্ত শিল্পকলাকে সমৃদ্ধ করে, প্রতিযোগিতায় সেরা  আমাদের ঋষিকার  আঁকা ছবি , অন্যভাবনার অনেক অনেক শুভেচ্ছা
24/12/2025

,থিয়েটার সমস্ত শিল্পকলাকে সমৃদ্ধ করে, প্রতিযোগিতায় সেরা আমাদের ঋষিকার আঁকা ছবি , অন্যভাবনার অনেক অনেক শুভেচ্ছা

আমাদের লড়াই এমন এক শক্তির সাথে যারা জানেনা গান কী, শিল্প কী, ভালোবাসা কী। আগুনে পোড়া, ভাঙচুর  ছায়ানট ভবন, তুমি কাঁদো......
20/12/2025

আমাদের লড়াই এমন এক শক্তির সাথে যারা জানেনা গান কী, শিল্প কী, ভালোবাসা কী। আগুনে পোড়া, ভাঙচুর ছায়ানট ভবন, তুমি কাঁদো...আমরাও কাঁদি...

Address

20/21 N. S. C BOSE Road , Grahams Land
Kolkata
KOLKATA700040

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919831117046

Alerts

Be the first to know and let us send you an email when Taaliganj ANNYO Bhabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taaliganj ANNYO Bhabna:

Shortcuts

Share