পশ্চিমবঙ্গ মুসলিম নবজাগরণ সংঘ

  • Home
  • India
  • KOLKATA
  • পশ্চিমবঙ্গ মুসলিম নবজাগরণ সংঘ

পশ্চিমবঙ্গ মুসলিম নবজাগরণ সংঘ �নিরপেক্ষ কণ্ঠস্বর-ন্যায় ও সত্যের প?

Agartala: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের গবেষক ড. ফারহানা ইয়াসমিন রহমান টেকসই ইলেকট্রনিক্সের গবেষণায় আ...
16/07/2026

Agartala: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের গবেষক ড. ফারহানা ইয়াসমিন রহমান টেকসই ইলেকট্রনিক্সের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। অধ্যাপক সৈয়দ আরশাদ হোসেনের তত্ত্বাবধানে তিনি পদ্ম, গোলাপ ও সজনের মতো স্থানীয় উদ্ভিদ ব্যবহার করে পরিবেশ-বান্ধব ও সাশ্রয়ী মেমরি ডিভাইস উদ্ভাবন করেছেন, যা ভবিষ্যতে সিলিকন প্রযুক্তির বিকল্প হতে পারে।

এই যুগান্তকারী কাজের জন্য ড. রহমান একটি জার্মান পেটেন্ট লাভ করেছেন। পাশাপাশি তিনি জাপানের মর্যাদাপূর্ণ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়ালস সায়েন্স (NIMS)-এ পোস্টডক্টরাল ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। সেখানে তিনি পরবর্তী প্রজন্মের নিউরোমরফিক কম্পিউটিং প্রযুক্তি নিয়ে কাজ করবেন। ড. রহমানের এই সাফল্য বিশ্বমঞ্চে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
🖊 R S Aman


কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের আটকে থাকার সঙ্গে মোফাক্কারুলের ...
03/04/2026

কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের আটকে থাকার সঙ্গে মোফাক্কারুলের বক্তব্য এবং বক্তব্যের স্থানের কোনো সম্পর্ক নেই।

মোফাক্কারুল বক্তব্য দিয়েছিলেন সুজাপুর বিধানসভার অন্তর্গত ডাঙার কাছে আলসিফা হাসপাতালের সামনে জাতীয় সড়ক ১২ এর উপরে। এখানে সকাল থেকেই অহিংসভাবে আন্দোলন চলছিল। এই জমায়েত এবং আন্দোলন থেকে কোনো বিচারককে আটকে রাখা হয়নি। ডাঙা থেকে প্রায় ২০ কিমি দূরে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি বিডিও অফিসের সামনে অন্য একটি জমায়েত হচ্ছিল। সেখানে বিচারকদের আটকে পড়ার কথা শোনা গেছে। মোথাবাড়ির সেই জমায়েতে মোফাক্কারুলকে যেতে বা বক্তব্য দিতে শোনা যায়নি।

মোফাক্কারুল ইসলাম যে জমায়েতে বক্তব্য দিয়েছেন সেই একই জমায়েতে মোফাক্কারুলের বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে জমায়েত এবং আন্দোলনকে সমর্থন করে বক্তব্য দিতে দেখা গেছে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন মহাশয়াকে। কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকেও একই জমায়েতে গিয়ে জমায়েত ও আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে এবং আধিকারিকদের সঙ্গে উত্যক্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। সবটাই সামাজিকমাধ্যমে আছে।

ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, সকাল থেকে জাতীয় সড়কের উপর চলমান সুজাপুরের আন্দোলন হঠাতে মধ্যস্ততা করেছিলেন মোফাক্কারুল ইসলাম। এডিএম এবং তার মধ্যস্ততায় আন্দোলনে বিরতি হয়। জমায়েতে সাবিনা, হান্নানরা গিয়ে বক্তব্য দিলেও সেই জমায়েত তুলে দেওয়ার কথা বলেননি বা তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করেননি।

যে ব্যক্তি জমায়েত তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করলেন, জমায়েত তুলে দিতে সাহায্য করলেন তাকে গ্রেপ্তার করা হল! খুবই আশ্চর্যের বিষয়। প্রথমে দেখলাম, বিজেপির আইটি সেল মোফাক্কারুলের গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল। এরপর দেখলাম, তৃণমূল কংগ্রেসও একই সুরে সুর মিলিয়ে মোফাক্কারুলের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করেছে। আর গোদি মিডিয়া! তারা সুজাপুরের আন্দোলনের ছবি দেখিয়ে প্রায় ২০ কিমি দূরের মোথাবাড়ির আন্দোলনের ঘটনার খবর করে ভুগোল গুলিয়ে ঘ করে দিচ্ছে।

সুতরাং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। একইসঙ্গে সমস্ত গণসংগঠন, সাধারণ মানুষ সহ আইনজীবী ফ্রেটারনিটিকে নির্দোষ মোফাক্কারুলের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করছি।✊

Zim Nawaj

28/01/2026
দুটি খবরের হেডিং দেখুন 😂😂
07/01/2026

দুটি খবরের হেডিং দেখুন 😂😂

- 'আমরা আমাদের মায়ের ইবাদত করি না, আমরা কোরআনেরও ইবাদত করি না এবং ইসলামে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রকৃত ইলাহ নেই', বন...
09/12/2025

- 'আমরা আমাদের মায়ের ইবাদত করি না, আমরা কোরআনেরও ইবাদত করি না এবং ইসলামে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রকৃত ইলাহ নেই', বন্দেমাতরম ইস্যুতে মন্তব্য সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গ মুসলিম নবজাগরণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পশ্চিমবঙ্গ মুসলিম নবজাগরণ সংঘ:

Shortcuts

Share

Category