25/04/2026
প্রথম ভোট, নাগরিক অধিকার প্রয়োগের প্রথম ধাপ। কসবায় যারা এতদিন ছোট থেকে বড় হতে হতে আশপাশের সমস্ত পরিবর্তন দেখেছে। নিজেদের ভালো, রাজ্যের ভালো বুঝতে শিখেছে। সেই সদ্য কৈশোর পেরিয়ে আসা Gen Z রা এই প্রথম ভোট দেবে।
এই জেনারেশন কাউকে পরোয়া করে না। ঠিক আর ভুলের তফাৎ স্পষ্টভাবে বোঝে। এবং ভবিষ্যতে কসবার কথা এরাই বলবে। নতুনদের সিদ্ধান্ত রূপ পাক কসবা বিধানসভায়। সব্বাই যেমন একসাথে ছিল এতদিন, সেই সম্প্রীতি অটুট থাক।
'কসবার কথা'-য় উঠে আসে সেইসব প্রসঙ্গ, যা নতুন প্রজন্মকে আরো দায়িত্বশীল বানায়, ভবিষ্যতকে করে তোলে দৃঢ় এবং প্রত্যয়ী।
#কসবারকথা #প্রথমভোট #ভোটাধিকার #কসবাসমাজ