CPI-M কোন্নগর এরিয়া কমিটি

CPI-M কোন্নগর এরিয়া কমিটি Official Page of the CPI(M) Konnagar Area Committee, Hooghly, West Bengal . Address- 'Paritosh- Mahitosh Bhawan', 271, Criper Road, Konnagar, Hooghly.

গ্রেপ্তার করে, সাজানো মামলা দিয়ে, পুলিশি অত্যাচার করে কমিউনিস্টদের দমানো যায়নি, যাবেনা। গত ১০ আগস্ট হুগলীর চুঁচুড়া তে...
26/08/2026

গ্রেপ্তার করে, সাজানো মামলা দিয়ে, পুলিশি অত্যাচার করে কমিউনিস্টদের দমানো যায়নি, যাবেনা।

গত ১০ আগস্ট হুগলীর চুঁচুড়া তে বাম গনসংগঠনগুলির ডাকে আইন অমান্য আন্দোলনে অংশ নিতে যাওয়ার "অপরাধে" প্রায় ১৫দিন পর পুলিশ মিথ্যা মামলা সাজিয়ে মধ্যরাতে বাড়ি থেকে গ্রেপ্তার করেন সিপিআই(এম) নেতা, অধ্যাপক আন্দোলনের সংগঠক ও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ, কোন্নগর এরিয়া কমিটির সদস্য অনুপম চক্রবর্তী ও পার্টিকর্মী দীপক চক্রবর্তী কে। গতকাল দুপুরে চুঁচুড়া কোর্টে তাদের জামিন মঞ্জুর করেন মহামান্য আদালত।

এই ঘটনার প্রতিবাদে আজ ২৬ আগস্ট, বুধবার, সন্ধ্যা ৬টায়, সিপিআই(এম) উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩টি এরিয়া কমিটির ডাকে উত্তরপাড়া ডাক্তার কোয়ার্টারের সামনে থেকে প্রতিবাদ মিছিল ও শেষে উত্তরপাড়ার গৌরি সিনেমা হলের মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জী, পার্টির হুগলী জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ, পার্টিনেতা ও প্রাক্তন বিধায়ক অধ্যাপক শ্রুতিনাথ প্রহরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকলকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকতে আবেদন জানানো হচ্ছে।

শহীদ কমরেড সুদেব ঘোষাল স্মরণে আলোচনা সভা সংগঠিত হলো কোন্নগরের "রানী ভবন " অনুষ্ঠান ভবনে। CPIM কোন্নগর এরিয়া কমিটির উদ্য...
04/08/2026

শহীদ কমরেড সুদেব ঘোষাল স্মরণে আলোচনা সভা সংগঠিত হলো কোন্নগরের "রানী ভবন " অনুষ্ঠান ভবনে। CPIM কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়।
বক্তব্য রাখেন CPIM পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড পার্থ মুখার্জি।
বিষয় ছিল-
স্বাধীনতা আন্দোলনে RSS এর ভূমিকা:কমিউনিস্টদের ভূমিকা। আর এস এস আজকে দেশপ্রেমিক সাজার চেষ্টা করছে, কিন্তু ইতিহাস অন্য কথা বলছে, ব্রিটিশের দালালছিল তারা। হিন্দু ধর্মের সাথে হিন্দুত্ব আলাদা RSS এটাকে এক ভাবাতে চাইছে, বিভাজনের রাজনীতি স্বাধীনতার সময় থেকেই RSS করে এসেছেন।
এছাড়া কমিউনিস্টদের আপোষহীন লড়াই এর প্রসঙ্গ তুলে ধরেন। স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে শহীদের তালিকায় কমিউনিস্টদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে এই স্বাধীনতা সংগ্রামীরা উদ্যোগ নিয়েছিলেন।
এছাড়াও স্মৃতিচারণা করেন CPIM হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শ্রুতিনাথ প্রহরাজ ।
কমরেড সুদেব ঘোষাল ছিলেন ছাত্র আন্দোলনের রাজ্য নেতৃত্ব খুব অল্প বয়সেই কমিউনিস্ট আদর্শের প্রতি আকৃষ্ট হয়, অসম্ভব সাহস ও তীক্ষ্ণ বুদ্ধির মধ্য দিয়েই শাসকের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন । সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল নির্মম ভাবে ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ চক্রবর্তী , জেলা নেতৃত্ব অর্ণব দাস। অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড আশিষ দে।

১০ আগস্ট "জেল ভরো " আন্দোলনের সমর্থনে রুটি -রুজি সহ সংবিধান ও অন্যান্য অধিকার রক্ষার স্বার্থে              গণ কনভেনশন অন...
02/08/2026

১০ আগস্ট "জেল ভরো " আন্দোলনের সমর্থনে
রুটি -রুজি সহ সংবিধান ও অন্যান্য অধিকার রক্ষার স্বার্থে
গণ কনভেনশন
অনুষ্ঠিত হল কোন্নগরের নবগ্রাম শিশুভারতী স্কুলে।

১৯৯৫ সালের ৩১ জুলাই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরামের মধ্যে ভারতবর্ষে প্...
31/07/2026

১৯৯৫ সালের ৩১ জুলাই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরামের মধ্যে ভারতবর্ষে প্রথম মোবাইল কল হয়েছিল।

সময় - বিকাল ৫টা।সবাই আসুন।।
29/07/2026

সময় - বিকাল ৫টা।
সবাই আসুন।।

28/07/2026

এদের ফাইল খুলবে কবে?

প্রয়াত কমরেড অমল সরকার এর স্মরণ সভা অনুষ্ঠিত হল কানাইপুর কলোনির উৎপল দত্ত মঞ্চে। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক আশ...
26/07/2026

প্রয়াত কমরেড অমল সরকার এর স্মরণ সভা অনুষ্ঠিত হল কানাইপুর কলোনির উৎপল দত্ত মঞ্চে।
উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক আশিষ দে।
এছাড়াও তার পরিবারের সদস্যবৃন্দ ও তার সহযোদ্ধারা।

কোন্নগর এলাকার বাসিন্দা, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ' র প্রবীণ সদস্য কমরেড দেবু গোস্বামীর জীবনাবসান হয়েছে। ২৮ ...
29/05/2026

কোন্নগর এলাকার বাসিন্দা, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ' র প্রবীণ সদস্য কমরেড দেবু গোস্বামীর জীবনাবসান হয়েছে। ২৮ মে, ২০২৬ সকালে কমরেড দেবু গোস্বামীর জীবনাবসান হয় কোন্নগর ঘোষাল বাগানে নিজ বাসভবনে। বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। একসময় তিনি সি পি আই (এম) কোন্নগর লোকাল কমিটির সদস্য এবং তদানীন্তন উত্তরপাড়া জোনাল কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন কোন্নগর অরবিন্দ বিদ্যাপীঠের বাংলা ভাষার শিক্ষক। একসময় তিনি গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ হুগলি জেলা কমিটির সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি তাঁর স্ত্রী এবং একমাত্র পুত্রকে রেখে গেছেন। তিনি মরণোত্তর চক্ষু ও দেহদান করার অঙ্গীকার করে গেছেন। তাঁর মরণোত্তর চক্ষুদান করা হয়েছে এবং আজ দুপুরে উত্তর ২৪ পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মরণোত্তর দেহদান করা হবে।

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না। কোন্নগরের রেল হকারদের লড়াই, আমাদের সবার লড়াই! CITU এর পক্ষ থেকে কোন্নগর রেল স্টে...
26/05/2026

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না।
কোন্নগরের রেল হকারদের লড়াই, আমাদের সবার লড়াই!

CITU এর পক্ষ থেকে কোন্নগর রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচী।

উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জী, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তীর্থঙ্কর রায়, অনুপ জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হকারদের পেটে লাথি মারা চলবে না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না। আগামীকাল। আসুন সবাই।
24/05/2026

হকারদের পেটে লাথি মারা চলবে না।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না।

আগামীকাল। আসুন সবাই।

Address

Konnagar
Konnagar
712235

Alerts

Be the first to know and let us send you an email when CPI-M কোন্নগর এরিয়া কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPI-M কোন্নগর এরিয়া কমিটি:

Shortcuts

Share