09/05/2024
#বিশ্ব_থ্যালাসেমিয়া_দিবসে_থ্যালাসেমিয়া_সচেতনতা_প্রচারে_আমরা_আন্তরিক
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস (৮ই মার্চ) উপলক্ষ্যে থ্যালাসেমিয়া সচেতনতা প্রচারে আমরা উপস্থিত ছিলাম কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে। পথচলতি মানুষকে থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রচারপত্র দিয়ে, যারা থেমেছেন তাদের থ্যালাসেমিয়া সম্পর্কে জানানো হয়। সারা বছরই পুজো, মেলা, উৎসব, অনুষ্ঠান বিভিন্ন উপলক্ষ্যে আমাদের এই প্রচার চলে, সেমিনার হয়। বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষার আয়োজনও হয়। বারোদোল মেলাতেও চলছে সচেতনর প্রচার। এসবের একমাত্র উদ্দেশ্য যাতে আর একটিও শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে না জন্মায়। এই রোগ সম্পূর্ণ নির্মূল করার কোনো চিকিৎসা নেই। রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখতে হয়। তিলে তিলে সে শেষ হয়ে যায়। বহু শিশু, পূর্ণ বয়স্ক মানুষ অকালে পৃথিবী ছেড়েছে এই মারণব্যাধির জন্য। আমরা চাই কোনো পিতামাতাকে যেন চোখের সামনে সন্তানের এমন পরিণতি দেখতে না হয়, নিজের অজান্তে কোনো বাবা-মা যেন সন্তানকে এই মারণরোগ উপহার না দেয়। এর থেকে বাঁচার একমাত্র উপায় একটু সচেতন হওয়া। বিয়ের আগে পাত্র ও পাত্রী উভয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করানো এবং কখনই দুজন বাহকের বিয়ে না দেওয়া। দুইজন থ্যালাসেমিয়া বাহকের বিয়ে মানেই তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা বিশেষভাবে সচেতন করি অল্পবয়সী ছেলেমেয়েদের যাতে তারা কারো সাথে সম্পর্কে যুক্ত হওয়ার আগে, কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার আগে যেন নিজে বাহক কিনা জেনে যায় এবং সে বাহক হলে যে বাহক নয় তেমন কাউকে বেছে নেয়। বাহকের তেমন কোনো শারীরিক সমস্যা হয় না, দেখে বোঝাও যায় না। তাই তাকে চিহ্নিতকরণের জন্য খুব জরুরী থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা করানো।
আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রকৃতি বিশারদ শ্রদ্ধেয় Chanchal Singha Roy স্যার। ওনার মত মানুষকে সাথে পেয়ে আমরা গর্বিত ও ধন্য। ছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষী ও অনুপ্রেরক শ্রদ্ধেয় Jatan Raychaudhuri স্যার। ওনার উপস্থিতি সবসময় অন্য মাত্রা দেয়। ছিলেন আমাদের পরামর্শদাতা তথা সদস্য Satinath Bhattacharjee দাদা। আর ছিলেন Subhabrata Maitra দাদা যার জন্য আজকের কর্মসূচির সুন্দর কিছু ছবি আমরা উপহার পেয়েছি। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, ব্যস্ততার মাঝে সময় বের করে উপস্থিত ছিলেন আমাদের সদস্যসদস্যারা - Sumanta Halder স্যার, শোভনাদি, Tapas Halder দা, Tuktuki Sanyal দি, Khatun Shampa , আমি এবং ছোটো দুই সদস্য #বিশ্রুত ও #প্রেয়সী।
প্রচার শেষে বিশ্বকবির পদযুগলে পুষ্পার্ঘ্য দিয়ে জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করি আমরা।
উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🙏।
মারণব্যাধি থ্যালাসেমিয়া সম্পর্কে বিশদ জানতে বা কোনো ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মস্থান কমিটি, কোনো সংগঠন বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা করাতে, সেমিনার করাতে চাইলে যোগাযোগ করুন -
6296687078 ( আমরা আন্তরিক Amra Antorik 🤝 ) 6294801164 ( Tutul Krishnanagar ) 8250257402 ( Sovona Das )