RM Bangla / বাংলা

  • Home
  • RM Bangla / বাংলা

RM Bangla / বাংলা আপনার জেলার খবর ও বিনোদন আপনার হাতে

  মানিকচকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ জন।মালদার মানিকচকের পুরাতন বালুটোলা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নে...
11/08/2026

মানিকচকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ জন।

মালদার মানিকচকের পুরাতন বালুটোলা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৮ মিমি চার রাউন্ড গুলি উদ্ধার করল মানিকচক থানার পুলিশ। ঘটনায় শেখ সাদিকুল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৮ আগস্ট RT Mobile ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

10/08/2026

আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে রবিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সারনা ধর্মের কোড সহ কয়েক দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্পিড পোস্ট মাধ্যমে চিঠি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হল। শুধু তাই নয়, প্রশাসনের মাধ্যমে আগে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি। এদিন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গাজোলে তারা বিরসা মুন্ডা মূর্তিতে মাল্যদান করেন। এলাকায় উৎযাপন করেন। প্রচুর সদস্যরা ছিলেন
ওই সংগঠনের অন্যতম কর্তা মোহন হাসদা সহ অন্যর সেখানে নেতৃত্ব দেন। তাদের দাবি, তারা ভারতে ১৫ কোটি আদিবাসী বসবাস করেন। এলাকায় তাদের মাতৃভাষা নিয়ে ভাষা বিশেষ ঐতিহ্য বহন করে তারা। এর আগে প্রাক্তন এমপি সালখান মুর্মু নেতৃত্বে রাষ্ট্রপতি কে অনেক দাবি জানানো হয়। সারনা ধর্ম কোড দেওয়া হোক। এছাড়াও তাদের শিক্ষা আরও উন্নতি হোক।

10/08/2026

বামেদের বামেদের আইন অমান্য। আর এই কর্মসূচি কে ঘিরে উত্তেজনা মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে। আজ বামেদের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। শহরের পোস্ট অফিস মোড়ের কাছেই পুলিশ মিছিল আটকে দেয়।

10/08/2026

আবেদন প্রায় ৯ হাজার, ভর্তি মাত্র ১৪০০! মানিকচক কলেজে স্নাতক স্তরে ভর্তিতে অনীহা পড়ুয়াদের।

মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মানিকচক কলেজে স্নাতক স্তরে ভর্তিতে অনীহার ছবি সামনে এসেছে। কলেজে মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৫টি। সেখানে চলতি শিক্ষাবর্ষে প্রায় ৯ হাজার আবেদন জমা পড়লেও এখনও পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র প্রায় ১ হাজার ৪০০ জন ছাত্রছাত্রী।

10/08/2026

বামেদের বামেদের আইন অমান্য। আর এই কর্মসূচি কে ঘিরে উত্তেজনা মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে। আজ বামেদের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। শহরের পোস্ট অফিস মোড়ের কাছেই পুলিশ মিছিল আটকে দেয়। আর তাকে ঘিরে উত্তেজনা।

10/08/2026

বামনগোলা গ্রামীণ হাসপাতালে ‘আয়ুষ্মান সপ্তাহ’, মাতৃ বন্দনা দিবসে বিশেষ স্বাস্থ্য শিবির

বামনগোলা: জনসাধারণের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বামনগোলা গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে ‘আয়ুষ্মান সপ্তাহ’। ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।

10/08/2026

গ্যাসের কেওয়াইসিতে লম্বা লাইনে হয়রানি সঙ্গে ওভেন পাইপ বিক্রির অভিযোগ বিভিন্ন গ্যাস এজেন্সির বিরুদ্ধে। মালদা শহরের বিভিন্ন গ্যাসের এজেন্সিতে সকাল থেকে কেওয়াইসি করতে লম্বা লাইন, প্রখর রৌদ্রের তাপ ও ভ্যাবসা গরমে ঘন্টা পর ঘন্টা লম্বা লাইনে দাঁড় করিয়ে করানো হচ্ছে কেওয়াইসি।

10/08/2026

2 বছরের একটি শিশুর অস্বাভাবিক মৃত্যু।
রবিবার গাজোলের ঘটনা। এদিন ওই শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য গাজোল মর্গে রাখা হয়।

10/08/2026

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করতে উদ্যোগ গ্রহণ করল ডক্টর রহমান ক্লিনিক কর্তৃপক্ষ।মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পরানপুর স্ট্যান্ডে ডক্টর রহমান ক্লিনিকে আজ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক রোগী আজ সেখানে বিনামূল্য চিকিৎসা করায় এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি রক্ত পরীক্ষা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুখুরিয়া থানার ওসি সোনাম শেরপা সহ বিশিষ্ট সমাজসেবীরা।

হোমিওপ্যাথি ডাক্তার রহমান ক্লিনিক কর্তৃপক্ষের কাছে বিনামূল্যে চিকিৎসা করাতে আসেন রোগীরা। বিনামূল্যে চিকিৎসা পরিষেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করার যে ধরনের উদ্যোগ কর্তৃপক্ষ নিয়েছে তা সাধুবাদ জ্ঞাপন করে বিশিষ্ট জনেরা

Address

West Bengal

Telephone

+917001257809

Website

Alerts

Be the first to know and let us send you an email when RM Bangla / বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share