13/01/2026
⭕84 তম চুলদান কর্মসূচী
⭕Hair Donar Name :- Susmita Ghosh
⭕Address:- Benachapra ,Paschim Medinipur
⭕Hair length:-17inch
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
⭕85 তম চুলদান কর্মসূচী
⭕Hair Donar Name :- Ayantika Panja
⭕Address:-Andharia,Paschim Medinipur
⭕Hair length:-12 inch
চুলদানের মতো মহৎ কর্মসূচী গ্রহনে সমাজকে উৎসাহিত করার কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সযত্নে বাড়িয়ে তোলা চুল দান করা মোটেও সহজ কাজ নয়, চুল প্রত্যেকটি নারীর সৌন্দর্য্য বৃদ্ধি করে। কিন্তু সেই চুল অবলীলায় কেটে ফেলতে এবং ক্যান্সার যোদ্ধাদের উইগ বানানোর জন্য দান করার মানসিকতা সবার থাকেনা। পরোপকারী সহানুভূতি শীল মানুষেরা বারবার অন্যের প্রয়োজনে এগিয়ে আসেন, স্বার্থহীন ভাবে অন্যের উপকারে নিজেকে উজাড় করে দেন। আরো একবার " ALINGAN ANIRUDDHA FOUNDATION" এর মাধ্যমে ক্যান্সার যোদ্ধাদের মনোবল বাড়ানোর সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়িত করলেন Susmita Ghosh ও Ayantika Panja মহাশয়া। মানবিকতার নজির সৃষ্টি হয় এইভাবেই অনেকের মাধ্যমে,এভাবেই প্রত্যেকের মাঝে সহমর্মিতা ছড়িয়ে পড়ুক। আপনারা যারা অযথা অনেক খানি চুল কেটে নষ্ট করেন তারা অনুগ্রহ করে আরো কিছু ইঞ্চি বাড়িয়ে তা দান করুন।কেমো ,রেডিয়েশনের ,ফলে ক্যান্সার আক্রান্ত রুগীর চুল ঝরে যায়। অনেকেই সৌন্দর্য্যতা হারিয়ে মনোবল হারিয়ে ফেলেন,বাড়ির বাইরে বেরোতে চান না। আপনাদের দান করা চুল সেই সব ক্যান্সার যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করে ,তারা আবার হারানো সৌন্দর্য্য ফিরে পান।
🌼তাই আপনারাও এগিয়ে আসুন শতাব্দীর পর শতাব্দী ধরে মানবিকতার নজির তৈরি করুন!!
টিম AAF এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ,ভালোবাসা ,অভিনন্দন রইলো সকলের জন্য।
এবং প্রত্যেক ডোনারের পরিবারের মানুষেরা যেভাবে উদ্বুদ্ধ করেছেন সকলকে,পাশে থেকেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ !!
সাহায্যের জন্য :- phone pe/Google pay/ paytm :- 9832399477
Antara Banerjee (president)
🌼🌼আপনারা AAF এর অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন
Account Holder:- C K ROAD ALINGAN ANIRUDDHA FOUNDATION
Account Number:- 40967143736
IFSC :- SBIN0011386
Branch :- Satbankura
Account Type :- Current Account
📲যোগাযোগের জন্য :- 9932764707