22/08/2026
গতকালের কর্মসূচিকে ঘিরে অভিযোগ করা হচ্ছে যে SFI নাকি দেশবিরোধী স্লোগান দিয়েছে এবং সেই কারণেই বহিরাগতরা এসে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে ABVP এর মিছিল চলছিল এবং SFI সেখানে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। আমাদের কর্মসূচির পুরো ভিডিও রয়েছে। তাই অভিযোগ বা প্রচার নয় পুরো ভিডিও দেখে আপনারাই বিচার করুন কোথায় এবং কখন দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে।
বিশেষভাবে যদি বলা হয় যে SFI এর পক্ষ থেকে *ভারত মাতা ধিক্কার* এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে তাহলে সেই দাবির নির্দিষ্ট ভিডিও ফুটেজও সামনে আনা হোক। আর যদি সত্যিই SFI দেশবিরোধী কোনও স্লোগান দিয়ে থাকে তাহলে সেই ভিডিও প্রকাশ্যে আনতে কোনও আপত্তি থাকার কথা নয়। *ইনকিলাব জিন্দাবাদ* এর মতো স্লোগানকে যদি দেশবিরোধী স্লোগান বলা হয় তাহলে সেই যুক্তির ভিত্তিটাও স্পষ্ট করা দরকার। রাজনৈতিক মতবিরোধ বা সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেওয়া আর দেশবিরোধী স্লোগান দেওয়া দুটিকে এক করে দেখানো কতটা যুক্তিসঙ্গত সেটাও প্রশ্নের বিষয়। কলেজের অভ্যন্তরে কোনও ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা এবং নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। যদি সত্যিই কোনও দেশবিরোধী ঘটনা ঘটে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক ও গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু প্রশ্ন থেকেই যায় *কলেজের বাইরে থেকে আসা ব্যক্তিদের এসে হস্তক্ষেপ করার অধিকার বা দায়িত্ব কে দিল?*
কলেজে গতকালের কর্মসূচিতে ক্যামেরাম্যানেরও অভাব ছিল না। তাই *ভিডিও নেই বা প্রমাণ নেই* এই ধরনের মন্তব্য কতটা যুক্তিসঙ্গত সেটাও ভেবে দেখা দরকার।
তাই একটাই দাবি গুজব নয় সম্পূর্ণ ভিডিও সামনে আসুক। ভিডিও দেখা হোক এবং তারপর প্রত্যেকে বিচার করুন কোথায়, কে এবং কী স্লোগান দিয়েছে।