08/05/2026
ভোটে জয় মানেই সন্ত্রাস চালানোর লাইসেন্স নয়।
নির্বাচন-পরবর্তী একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে — কোথাও লেনিন মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, কোথাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ, কোথাও সংখ্যালঘুদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা। কখনো বুলডোজার দিয়ে বিরোধীদের পার্টি অফিস ভেঙে গৈরিক সন্ত্রাস নামানো হয়েছে নানা জায়গায়।
বাংলার মানুষ ভোটে জয়ী কোনো দলকে সামূহিক সন্ত্রাস চালানোর লাইসেন্স দেয় না। তাই লিবারেশন সহ অন্যান্য বামপন্থী দল এই গৈরিক সন্ত্রাসের বিরুদ্ধে পথে ছিল, আছে এবং থাকবে।
গতকাল বামেদের প্রতিরোধের বার্তা ঘোষণা করার লক্ষ্যে সিপিআই(এমএল) লিবারেশন ও এসইউসিআই(সি)-র আহ্বানে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে এক প্রতিবাদী জমায়েতের আয়োজন করা হয়েছিল। পার্টির নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি এই জমায়েতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
আগামীর লড়াইয়ের শপথ নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচনে সিপিআই(এমএল) লিবারেশনের নৈহাটি, রাসবিহারী, ধনেখালী ও বজবজ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কমরেড দেবজ্যোতি মজুমদার, কমরেড মানস ঘোষ, কমরেড রুমা আহেরী এবং কমরেড কাজল দত্ত।
ফ্যাসিবাদবিরোধী লড়াই আরও শক্তিশালী করার অঙ্গীকারে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।
সেই মুহূর্তের ছবি রইলো।
আসুন, আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করি, সম্প্রীতির জন্য, মেহনতি মানুষের অধিকারের জন্য।