17/07/2026
🚨 সাইবার সচেতনতা ও সাফল্যের ঘটনা 🚨
ঘটনা 17.07.2026
উমরপুর (মিঞাপুর)এর বাসিন্দা সুশান্ত সাহা নামের এক ব্যাক্তি তার পরিচিত এক ব্যাক্তি কে ১০০,০০০/- টাকা পাঠায়। ঘন্টা দুয়েক পরে তিনার যাকে টাকা পাঠানোর ছিল তিনি ফোন করলে তিনি সাথে সাথে একাউন্ট নং চেক করলে বুঝতে পারেন তিনি ভুল একাউন্ট এ টাকা পাঠিয়েছেন। সুশান্ত বাবু দেরি না করে আমাদের থানায় আসেন এবং আমাদের Cyber Help Desk এ ঘটনাটি জানান । আমরা সাথে সাথে একটি অভিযোগ লিখিতভাবে জানাতে বলি। ও দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে আজ সম্পূর্ণ অর্থ উদ্ধার করে ফেরৎ দেওয়া হয়।
অপ্রত্যাশিত ভাবে টাকা ফিরে পেয়ে আনন্দে অভিভূত সুশান্ত বাবু ।
👏 এই ঘটনাটি প্রমাণ করে যে দ্রুত অভিযোগ জানানো হলে এবং সঠিক পদক্ষেপ নেওয়া হলে সাইবার অপরাধের ক্ষেত্রে অর্থ উদ্ধার সম্ভব।
🔐 সাইবার প্রতারণা থেকে বাঁচতে সচেতনতা
টাকা পাঠানোর আগে অ্যাকাউন্ট নম্বর, UPI আইডি ও প্রাপকের নাম ভালোভাবে যাচাই করুন।
কখনওই OTP, PIN, CVV বা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না—সে নিজেকে ব্যাংক কর্মী বা পুলিশ পরিচয় দিলেও নয়।
অচেনা ফোনকল, এসএমএস, লিংক ও QR কোড থেকে সতর্ক থাকুন—যেখানে পুরস্কার, রিফান্ড বা জরুরি কাজের কথা বলা হয়।
কোনও সন্দেহজনক লেনদেন হলে অবিলম্বে অভিযোগ জানান:
📞 ১৯৩০ সাইবার ক্রাইম হেল্পলাইন
🌐 www.cybercrime.gov.in
⏱️ মনে রাখবেন: যত দ্রুত অভিযোগ জানাবেন, অর্থ উদ্ধারের সম্ভাবনা তত বেশি।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন—সাইবার অপরাধের বিরুদ্ধে একসাথে লড়াই করি।
আপনার সাথে এমন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যোগাযোগ করুন রঘুনাথগঞ্জ থানায়।
রঘুনাথগঞ্জ থানা সকলের সাথে সকলের পাশে।