Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি

  • Home
  • India
  • Asansol
  • Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি

Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি Hindu temple 🕉️

" মনোরম গোধূলি বেলায় শিবকালী মন্দির প্রাঙ্গণ "দিনের আলো যখন আস্তে আস্তে নিভে আসে, আর আকাশের কোণে নামে সন্ধ্যার মায়াবী আ...
22/05/2026

" মনোরম গোধূলি বেলায় শিবকালী মন্দির প্রাঙ্গণ "

দিনের আলো যখন আস্তে আস্তে নিভে আসে, আর আকাশের কোণে নামে সন্ধ্যার মায়াবী আভা, তখন রঘুনাথপুর #চাটান_শিবকালী_মন্দির প্রাঙ্গণের রূপ এক অদ্ভুত স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। এই গোধূলি বেলায় মন্দিরের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়।
পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের শেষ রক্তিম রশ্মি যখন মন্দিরের চূড়োয় এবং চারপাশের গাছপালার ওপর এসে পড়ে, তখন এক অদ্ভুত শান্তিময় পরিবেশের সৃষ্টি হয়। হালকা ঠান্ডা হাওয়া, পাখির নীড়ে ফেরার কলকাকলি আর দূর থেকে ভেসে আসা সন্ধ্যারতির মৃদু ঘণ্টার ধ্বনি মনের ভেতরের সব ক্লান্তি আর কোলাহলকে নিমেষের মধ্যে শান্ত করে দেয়।
প্রকৃতির এই অপরূপ রূপ আর মন্দিরের আধ্যাত্মিক পরিবেশের মেলবন্ধনে সত্যিই মন এক অনাবিল শান্তিতে ভরে ওঠে। মনে হয়, এই ব্যস্ত জীবনের সব ব্যস্ততা ভুলে এই শান্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রকৃতির এই রূপকে সারাজীবন ধরে রাখি।
22/05/2026



Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি
Raghunathpur রঘুনাথপুর
Raghunathpur আমাদের রঘুনাথপুর

রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত এক ব্যাক্তির AB+ রক্তের প্রয়োজন ছিল। আমাদের রঘুনাথপুর  #চাটান_শিবকালী_কম...
07/03/2026

রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত এক ব্যাক্তির AB+ রক্তের প্রয়োজন ছিল। আমাদের রঘুনাথপুর #চাটান_শিবকালী_কমিটির সভাপতি রুদ্র ভগৎ মহাশয় সেই পরিবারের জন্য AB+ রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।
রঘুনাথপুর চাটান শিবকালী কমিটি সব সময় মানুষের সাথে এবং মানুষের পাশে।


Raghunathpur রঘুনাথপুর
Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি

মহা শিবরাত্রির পুণ্য তিথি উপলক্ষে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক শুভকামনা।দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনা...
19/02/2026

মহা শিবরাত্রির পুণ্য তিথি উপলক্ষে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক শুভকামনা।দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।

রঘুনাথপুর চাটান শিবকালী মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত #শিবরাত্রি_মহোৎসব'২৬ এর মুহূর্ত।

অনেক অনেক ধন্যবাদ জানাই সমগ্ৰ রঘুনাথপুর বাসীকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই রঘুনাথপুর থানার প্রশাসন ও রঘুনাথপুর থানার সম্মানীয় I.C স্যার কে। আপনাদের সহযোগিতা ছাড়া এই ধরনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পূর্ণ হতো না।

হর হর মহাদেব 🙏🏻

Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি
Raghunathpur রঘুনাথপুর
Raghunathpur আমাদের রঘুনাথপুর
Raghunathpur News
Raghunathpur G.D.Lang Institution, Official
বন্ধু পরিবার - Bandhu Poribar

সবারে করি আহ্বান 🙏অনুষ্ঠানের নাম : মহা শিবরাত্রি উৎসব উদযাপন ২০২৬ কর্মসূচী : মহাদেবের বরযাত্রী বর্ণাঢ্য শোভাযাত্রা।( ১৫/...
13/02/2026

সবারে করি আহ্বান 🙏
অনুষ্ঠানের নাম : মহা শিবরাত্রি উৎসব উদযাপন ২০২৬
কর্মসূচী : মহাদেবের বরযাত্রী বর্ণাঢ্য শোভাযাত্রা।
( ১৫/০২/২০২৬ বিকেল ০৫টা থেকে সন্ধ্যা ০৯টা )
প্রসাদ বিতরণ : ১৬/০২/২০২৬ মহাপ্রসাদ বিতরণ (নরনারায়ণ সেবা) সন্ধ্যা ০৭:০০ ঘটিকায়।
স্থান : চাটান শিব-কালী মন্দির প্রাঙ্গণ, রঘুনাথপুর, চেলিয়ামা রোড,১৩নং ওয়ার্ড।
বার্তা : দেবাদিদেব মহাদেবের আরাধনা ও উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ।












28/01/2026
  একরাত্রি ব্যাপী শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ৩য় বর্ষতারিখ: ১০/০১/২০২৬ (শনিবার)পরিচালনায় : চাটান শিবকালী মন্দির কমিটি স্থান...
08/01/2026


একরাত্রি ব্যাপী শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ৩য় বর্ষ
তারিখ: ১০/০১/২০২৬ (শনিবার)
পরিচালনায় : চাটান শিবকালী মন্দির কমিটি

স্থান: চাটান শিব কালী মন্দির প্রাঙ্গণ, রঘুনাথপুর সময়: বিকাল ৫টা থেকে শুরু সমস্ত ক্রিকেট প্রেমীদের জানানো যাইতেছে যে,আগামী ১০ই জানুয়ারী'২৬(শনিবার) বিকাল ৫টা থেকে চাটান শিবকালী মন্দির কমিটির পরিচালনায় এক রাত্রি ব্যাপী শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগ্রহী দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং খেলাটিকে সাফল্যমন্ডিত করুন।

Address

Chatan-Shiv Kali Road, Ward No 13, Purulia
Asansol
723133

Alerts

Be the first to know and let us send you an email when Chatan Shiv Kali Committee/চাটান শিব কালী কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share