23/03/2026
বিজেপির ‘ডবল ইঞ্জিন’ এখন পুরোপুরি লাইনচ্যুত!
বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে পদ্ম শিবির। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সল্টলেক থেকে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ থেকে ময়না সর্বত্রই এখন বিজেপির অন্দরে গৃহযুদ্ধ।
নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই সরব হয়ে দলীয় কার্যালয় ভাঙচুর, পোস্টার ছেঁড়া আর স্লোগানবাজিতে মেতেছে খোদ বিজেপি কর্মীরাই। শুভেন্দু অধিকারী আর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি টাকা খেয়ে টিকিট বিক্রি এবং পরিযায়ী নেতাদের গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলছেন আদি বিজেপি কর্মীরা।
নিজেদের কর্মীদের কাছেই যারা প্রত্যাখ্যাত, বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে এটাই স্বাভাবিক। জনবিচ্ছিন্ন এই ‘পেইড’ দলটিকে ভোটের লড়াইয়ে ধুলোয় মিশিয়ে দিতে তৈরি বাংলা। বিজেপির বিসর্জন এবার সুনিশ্চিত!