Raniganj Town Block Trinamool Youth Congress

Raniganj Town Block Trinamool Youth Congress The Official page Handle of Raniganj Town Block Trinamool Youth Congress, West Bengal.

06/05/2026
দলীয় নেতৃত্বদের সঙ্গে কালীঘাটে বৈঠক করলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্য...
06/05/2026

দলীয় নেতৃত্বদের সঙ্গে কালীঘাটে বৈঠক করলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি। আমরা আবারও ফিরে আসব। আগামীর লড়াই হবে আরো শক্তিশালী।আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অব...
05/05/2026

আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি। আমরা আবারও ফিরে আসব। আগামীর লড়াই হবে আরো শক্তিশালী।

আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

05/05/2026

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ অবিলম্বে প্রকাশ্যে আনুক নির্বাচন কমিশন। তাহলেই বোঝা যাবে, ভোটে কারচুপি হয়েছে কি হয়নি। ভোট লুট করেই ক্ষমতায় এসেছে বিজেপি, জানালেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

05/05/2026

ভোটিং স্লো করানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইভিএম-এ কারচুপি করা হয়েছে। এভাবেই ভোট লুট করে জবরদখল করে ক্ষমতায় এসেছে বিজেপি, জানালেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

05/05/2026

ক্ষমতার দম্ভে অন্ধ বিজেপি! শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলা কার্যালয়ে ৩০০-র বেশি গুন্ডার নারকীয় তাণ্ডব চালালো!

নির্বাচনে জিতে ক্ষমতায় বসার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই নিজেদের স্বৈরাচারী ও রক্তাক্ত হিংসার নগ্ন রূপ দেখাতে শুরু করল বিজেপি। জয়ের অহংকারে উন্মত্ত হয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রাণকেন্দ্র আমতলায় অবস্থিত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে ৩০০-র বেশি বিজেপি আশ্রিত সশস্ত্র গুন্ডা অতর্কিতে হামলা চালাল এবং ব্যাপক ভাঙচুর চালাল।

এই হামলা প্রমাণ করে যে, এরা বাংলার গণতান্ত্রিক পরিবেশকে পুরোপুরি স্তব্ধ করে দিতে চায়।

05/05/2026
বড় নির্দেশ জারি নবান্নের! নথি নিয়ে কড়া বার্তা দিল রাজ্য সরকার।পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিসে এখন একটাই বার্তা — ফাইল সু...
05/05/2026

বড় নির্দেশ জারি নবান্নের! নথি নিয়ে কড়া বার্তা দিল রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিসে এখন একটাই বার্তা — ফাইল সুরক্ষিত রাখতেই হবে!

কী বলা হয়েছে এই অর্ডারে?
👉কোনো গুরুত্বপূর্ণ ফাইল বাইরে নিয়ে যাওয়া যাবে না
👉কোনো নথি নষ্ট বা গায়েব করা চলবে না
👉অনুমতি ছাড়া কপি/স্ক্যান পুরোপুরি বন্ধ
👉সব ফাইলের হিসাব ঠিক রাখতে হবে

⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা —
নিয়ম ভাঙলেই ব্যক্তিগতভাবে দায় নিতে হবে নির্দিষ্ট দফতরের আধিকারিকদের!

05/05/2026

ক্ষমতার দম্ভে গণতন্ত্রকে পদদলিত করার নোংরা খেলা শুরু বিজেপির!

ফলাফল বের হতে না হতেই নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করেছে 'গেরুয়া বাহিনী'। আসানসোলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকে যেভাবে ভাঙচুর চালানো হলো, তা প্রমাণ করে দেয় যে, এদের কাছে গণতন্ত্র বা সৌজন্যবোধের কোনো জায়গা নেই।

সবচেয়ে অবাক করা বিষয় হলো 'গোদি মিডিয়া'র ভূমিকা! এখন আর কারো মুখে "ভোট-পরবর্তী হিংসা"র বুলি শোনা যাচ্ছে না? যখন তৃণমূলের ওপর হামলা হয়, তখন কি সাংবাদিকদের কলম শুকিয়ে যায়?

04/05/2026

জোরজবরদস্তি করে ভোটে কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। আমরা লড়াই চালিয়ে যাবই।

04/05/2026

ভবানীপুরে কাউন্টিং বন্ধ রেখে ভোটে কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্রে এই ধমকানি, চমকানির কোনও জায়গা নেই, স্পষ্ট জানালেন মাননীয়া সাংসদ সাগরিকা ঘোষ।

04/05/2026

নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষতার সামান্যতম ভানও করেনি।

ইচ্ছাকৃতভাবে গণনার প্রক্রিয়ায় দেরি করানো ও দীর্ঘায়িত করার পর, এখন তারা জয়ের পরেও বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট দিতে অস্বীকার করছে—ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দীঘি, পাথরপ্রতিমা, বাসন্তী, বর্ধমান উত্তর এবং সিতাই আসনে।

Address

Searsole More
Raniganj

Alerts

Be the first to know and let us send you an email when Raniganj Town Block Trinamool Youth Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share