Bong BJP

Bong BJP ভারত মাতা কি জয়

🇮🇳আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগের সন্ধ্যায় হাতে তুলে নিলাম গর্বের জাতীয় পতাকা।🇮🇳🇮🇳এই তিনটে রঙ শুধু রঙ নয়, এটা আমার ...
14/08/2026

🇮🇳আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগের সন্ধ্যায় হাতে তুলে নিলাম গর্বের জাতীয় পতাকা।🇮🇳

🇮🇳এই তিনটে রঙ শুধু রঙ নয়, এটা আমার পরিচয়। এই পতাকার দিকে তাকালেই মনে পড়ে যায়, আমরা কতটা সৌভাগ্যবান যে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি।🇮🇳

🇮🇳যাঁদের আত্মত্যাগে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাঁদের কখনো ভোলা সম্ভব নয়। তাঁদের স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব এখন আমাদের।🇮🇳

🇮🇳এই পতাকার গেরুয়া আমাদের সাহস শেখায়, সাদা শেখায় সত্যের পথে থাকতে, আর সবুজ মনে করায় এই মাটিকে ভালোবাসতে।🇮🇳

🇮🇳সকল বীর শহীদদের শতকোটি প্রণাম। আসুন, দেশকে শুধু ভালো না বেসে, দেশের জন্য ভালো কিছু করি।🇮🇳

🇮🇳আসুন, এবার শুধু পতাকা না উড়িয়ে, মনে দেশকে ধারণ করি।🇮🇳

🇮🇳সকলকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা।🇮🇳

🇮🇳জয় হিন্দ!🇮🇳 বন্দে মাতরম! 🇮🇳

14/08/2026

🤣কে পালাচ্ছে? অমিত শাহ জির চ্যালেঞ্জেই স্পষ্ট❗

👮‍♂️বিরোধীরা রোজ বলছে সরকার নাকি "লাপাতা, ভেগে গেছে, ভগোড়া"। অথচ সত্যিটা কী?🤣

🇮🇳সংসদ শুরু হওয়ার পর থেকে রোজ সংসদে আসছেন, নিজের চেম্বারে বসে থাকছেন। কিন্তু বিরোধীরাই লোকসভা ও রাজ্যসভা দুটোই চলতে দিচ্ছে না, হট্টগোল করে গণতন্ত্রকে বন্দি ❌করে রেখেছে।🚩

👉NEET আন্দোলন সহ ছাত্রদের ইস্যুতে সরকার আলোচনা থেকে পালাচ্ছে না। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জি আগেই বলে দিয়েছেন সরকার সব ধরনের আলোচনার জন্য প্রস্তুত। অমিত শাহ জি নিজে বলেছেন, তিনি সংসদে বসে বিরোধীদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।⁉️

🇮🇳মাননীয় অমিত শাহ জী বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন- বিরোধীরা দুপুর ২টার মধ্যে স্পিকারকে চিঠি দিক, আজ বিকেল ৩টা থেকে কাল বিকেল ৩টা পর্যন্ত টানা আলোচনা হবে। ⁉️প্রয়োজনে Question Hour পর্যন্ত suspend করতে সরকার রাজি। তিনি নিজে সদনে বসে থাকবেন, সব শুনবেন, সব লিখবেন এবং সব জবাব দেবেন। কারণ মোদীজির নেতৃত্বে NDA সরকারের লুকানোর কিছু নেই।🚩

🤣এখন দুধ কা দুধ, পানি কা পানি হবে সংসদেই। কিন্তু বিরোধীরা কি আলোচনা চায়, নাকি শুধু হাঙ্গামা করে 🇮🇳দেশের সময় নষ্ট করতে চায়?🤣

🤫আম জনতাই বিচার করুক কে আসল ভগোড়া⁉️🤣

13/08/2026

👮‍♂️পাঞ্জাব পুলিশের একজন সিনিয়র অফিসারকে ব্রিফ করতে দেখা যাচ্ছে -🚨 এদের জন্তর মন্তরেও পাঠানো হয়েছিল, UPI-এর মাধ্যমে এদের টাকা দেওয়া হয়েছে, এদের আলাদা আলাদা task দেওয়া হচ্ছে। এরা 🚨definitely public order disturb করে, national security-র জন্য🚨 threat এবং 🚨terror activities ঘটাতে পারে, বিশেষ করে সামনে ১৫ই আগস্ট আসছে, তাই দেশের পরিবেশ খারাপ করার জন্য এদের টার্গেট দেওয়া হয়েছে।🇮🇳

🤣"CJP protest ❌ Terrorist activity ✅" - মানে এটা প্রতিবাদ নয়, সন্ত্রাসী কার্যকলাপ।🇵🇰 Pakistan /🇺🇸American CIA, আর রাজনৈতিক দলগুলো একসাথে বিদেশি ফান্ডিং এর মাধ্যেমে 🇮🇳ভারতের মধ্যে একটা বড়সড় বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে চাইছে। 🇮🇳

🇮🇳১৫ই আগস্টের আগে এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 🇮🇳প্রতিবাদের অধিকার সবার আছে, কিন্তু তার আড়ালে যদি সত্যিই টাকার 👍বিনিময়ে দেশের শান্তি নষ্ট করার চেষ্টা হয়, তাহলে সেটা আর প্রতিবাদ থাকে না।🇮🇳

13/08/2026

📢🤫গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়ার আগে নিজের ভোটার আইডির হিসাবটা মেলানো উচিত।🤣

😏অভিনেতা প্রকাশ রাজ দাবি করছেন, SIR এর পর ব্যাঙ্গালোর থেকে ৬৫ লক্ষ ভোটারের সাথে নাকি তার নামও বাদ গেছে। 🤡

👉BLO ভেরিফিকেশন রিপোর্টে পরিষ্কার বলা আছে, যে ঠিকানায় তিনি ভোটার হিসেবে নাম লিখিয়েছেন, সেখান থেকে তিনি 'permanently shifted'। গত চার বছর ধরে ওই ঠিকানায় তিনি থাকেনই না। 🤣🤣এটা শুধু খাতায়-কলমে না, ভিডিওতে BLO অফিসার এবং পাড়া-প্রতিবেশীরা নিজেরা ক্যামেরার সামনে এসে একই কথা কনফার্ম করছেন।🤣🤣

🇮🇳সবচেয়ে বড় টুইস্ট হলো শেষে। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ - চার রাজ্যে চারটে ভোটার আইডি রাখার অভিযোগে তার বিরুদ্ধে ব্যাঙ্গালোর কোর্টে মামলা 🤣🤣চলছে, কোর্ট নন-বেলেবেল ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু করেছে কারণ তিনি বারবার সমন পেয়েও হাজিরা দেননি।🤫

🤫একদিকে কোর্টকে এড়িয়ে চলা,👍 অন্যদিকে সংবিধান আর গণতন্ত্র নিয়ে লম্বা লেকচার❗

🤫সেলিব্রিটি হলেই আইন আলাদা হবে না। ভোটার লিস্টে নাম তুলতে হলে Form 6 ফিলাপ করতেই হবে, সাধারণ নাগরিকের মতোই। এটাই নিয়ম, এটাই গণতন্ত্র।🤣🇮🇳

12/08/2026

📢এটা ইমার্জেন্সি নয় তো কি⁉️

🤫ঝাড়খণ্ডে ছাত্রদের বিধানসভা ঘেরাও কর্মসূচি কভার করতে যাওয়ার অপরাধে তাঁকে প্রায় দেড় থেকে দু'ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, Detain করা হয়েছে। ❌তারপর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এই নোটিস, করা হয়েছে FIR। শুধু তাই নয়, এখন বাইরে গিয়ে কভারেজ করতেও তাঁকে এক প্রকার নিষেধ করা হচ্ছে।❌

👉তিনি একদম সঠিক প্রশ্ন তুলেছেন। দিল্লির যন্তর-মন্তরে দিনের পর দিন প্রতিবাদ হয়, সব মিডিয়া কভার করে, কাউকে আটকানো হয় না। ❌তাহলে ঝাড়খণ্ডে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন কভার করলে কেন সাংবাদিকদের আটকাতে হবে? কেন নোটিস, কেন FIR?❌

✔️এটাই সত্যি বলার দাম। সরকার যখন ছাত্রদের ভয়ে কাঁপে, তখন সে প্রথমে সাংবাদিকদের কলম ভাঙতে চায়। 🇮🇳একজন সাংবাদিককে আইনি প্যাঁচে ফেলে হয়তো ভয় দেখানো যায়, কিন্তু প্রশ্নকে আটকানো যায় না।🇮🇳

👍আজ যদি প্রেস ফ্রিডমের ওপর এই হামলায় আমরা চুপ থাকি, কাল কথা বলার অধিকারটাই আর থাকবে না। গণতন্ত্রে সাংবাদিককে আটকানো মানে জনগণের চোখ বেঁধে দেওয়া।👍

12/08/2026

🧡🚩একটা গোটা আবেগের গল্প।🚩🧡

🥊গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে তাঁর লড়াই পড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। 🥊রিংয়ে নামার আগে থেকেই তাঁর একটাই সংকল্প ছিল - যে করেই হোক🚩 পাকিস্তানকে হারাতে হবে। তিনি শুধু হারাননি, ৫-০ ব্যবধানে একতরফা ভাবে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আসল চমকটা এর পর। প্রধানমন্ত্রী মোদীর সামনে দাঁড়িয়ে তিনি বললেন, 'স্যার, এই জয়টা আমি উৎসর্গ করছি 🪖কার্গিলের বীর শহীদদের।' 🚩মোদীজি সঙ্গে সঙ্গে বললেন, আপনি নিজে ফৌজি, তাই আপনি জানেন এই সম্মানের মানে কী। আপনার এই একটি কথাই এই জয়কে আরও মহান করে দিল, বিজয়ের মুকুটে চার চাঁদ লাগিয়ে দিল।🥊

🪖আর্মি থেকে ফোন আসছে - হারলে চলবে না। প্রথম রাউন্ড ৪-১, দ্বিতীয় রাউন্ড ৩-২, দুজনের মাথা ফেটে রক্তারক্তি, তারপর দুজনেই একসাথে হাসপাতালে গিয়ে সেলাই। 🚩জয়টা অবশ্য ভারতেরই ছিল। আর সবচেয়ে মজার অংশ, তখন তাঁর কোচের নাম ছিল নরেন্দ্র রানা। পরে পাকিস্তানি বক্সারটি নাকি মজা করে বলেছিল - আপনার নাম নরেন্দ্র, কোচের নাম নরেন্দ্র, 🇮🇳প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র, এই নামটাকে এখন ভয় করতে শুরু করেছি!🇮🇳

🇮🇳এটাই আমাদের ভারত। যেখানে মেডেলের চেয়ে দেশ আগে। ভিডিওটা পুরোটা দেখুন, শেষে আপনিও হাসবেন,🇮🇳 আবার গর্বে চোখে জলও চলে আসবে।🇮🇳

জয় হিন্দ! 🇮🇳

12/08/2026

🤡কংগ্রেসের দ্বিচারিতা।🤡

🚩বিজেপি শাসিত রায্যে ছাত্রদের উপর লাঠিচার্জ হতেই রাহুল গান্ধী মাইকের সামনে একদম আগ্রাসী। অডিওতে শুনবেন, তিনি বলছেন - ধর্মেন্দ্র প্রধান তো ছাত্রদের মারেননি, মেরেছে স্বরাষ্ট্রমন্ত্রী, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত।🚩

❌আর **কংগ্রেসশাসিত রায্যে ১০ই আগস্ট ঝাড়খণ্ডে ছাত্রদের আটকাতে ব্যারিকেডিং, কাঁটাতারের বেড়া, লাঠিচার্জ। 👍

👹সাংবাদিক প্রশ্ন করলেন, ঝাড়খণ্ডের ছাত্রদের জন্য কি বলবেন? তখন একই রাহুল গান্ধীর গলায় অন্য সুর - "We condemn any violence, it does not matter where it is happening... peaceful protest কে হিংসা দিয়ে attack করা আমরা সমর্থন করি না।"🤣

👨‍🎓ছাত্র তো ছাত্রই, লাঠির ঘা তো একই লাগে। এক রাজ্যে লাঠিচার্জ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, আর অন্য রাজ্যে শুধু "we condemn" বলে দায় সারা কেন?❌

🚩প্রতিবাদ যদি নীতির হয়, তবে সেটা সব জায়গায় এক হওয়া উচিত। এই দিচারিতাটাই সাধারণ মানুষ আর বিশ্বাস করে না।👍

👍আপনাদের কি মনে হয়⁉️

11/08/2026

❌এই কাঁটাতারের ছবিটা ভালো করে দেখুন।❌

🤫এটা কোনো যুদ্ধের সীমান্ত নয়, বাংলাদেশ, পাকিস্তান বা চিনের বর্ডার নয়। এটা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ছবি।🤫

😡এই কাঁটাতার বসানো হয়েছে শত্রুকে আটকাতে নয়, নিজের দেশের ছাত্রদের আটকাতে। যে ছাত্ররা JPSC, JSSC এর মতো সরকারি চাকরির পরীক্ষার পেপার লিকের প্রতিবাদ করছে।🤬

🤫কোনো গালাগালি নয়, ভাঙচুর নয়, শুধু একটাই প্রশ্ন - "আমাদের পেপারটা কে বেচল?"😡

👉এই আন্দোলনটা তার শান্তিপূর্ণ প্রতিবাদের জন্যই মনে থাকবে।👍

😁সরকার বলছে ৬ দফা দাবি মেনে নিয়েছে, ৯০ দিনে তদন্ত হবে, জজ দিয়ে তদন্ত হবে, সংস্কার কমিটি হবে।🤣

👨‍🎓ছাত্রদের আসল দাবি ছিল একটাই - CBI তদন্ত। সরকার দিচ্ছে CID তদন্ত। মানে যার বিরুদ্ধে অভিযোগ, তার লোকই তদন্ত করবে। ব্যাপারটা অনেকটা মহিষ চোরকে মহিষ খুঁজতে পাঠানোর মতো।🤣

👨‍🎓আর এখন ছাত্ররা যাতে বিধানসভা পর্যন্ত পৌঁছাতে না পারে, তাই এই কাঁটাতারের পাঁচিল। এই তারও কিন্তু সস্তা নয়, কেনা হয়েছে আমাদেরই ট্যাক্সের টাকায়।💸

🤣ভাবুন, যে টাকা দিয়ে সুরক্ষিতভাবে পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেই টাকা খরচ হচ্ছে পরীক্ষার দাবিতে আসা ছাত্রদের আটকাতে।🤫

❌এই কাঁটাতার দিয়ে কি আওয়াজ আটকানো যায়? আপনাদের কী মনে হয়, এই দেশে কবে এমন দিন আসবে যেদিন একটা ছেলে পরীক্ষা দিতে যাবে এই বিশ্বাস নিয়ে যে তার সাথে অন্যায় হবে না?😏

10/08/2026

📢🚨ঝাড়খণ্ডের রাঁচিতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি।🚨

🚩হাজার হাজার মানুষের ভিড়, সামনে লোহার ব্যারিকেড, আর ওপারে হেলমেট, ঢাল, লাঠি হাতে বিশাল পুলিশ বাহিনী।🚩

☑️কে ঠিক, কে ভুল❌

⭕️❗️ঝাড়খণ্ডের শিক্ষার্থীরা:
👉- কোনো অশালীন আচরণ করেনি।
👉- কোনো সহিংসতা ঘটায়নি।
👉- কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি।
👉- পুলিশের ওপর হামলা চালায়নি।
👉- শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল।
👉- তাদের দাবি কেবল শিক্ষাগত সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

😡অথচ পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে।🤬

😁এটিই হলো 'ইন্ডি' (INDI) জোটের বাস্তুতন্ত্রের আসল রূপ।😁

😡দিল্লিতে তারা তেলাপোকার জন্যও ফুল চেয়েছিল, অথচ নিজেদের রাজ্যে শিক্ষার্থীদের উপহার দিচ্ছে লাঠি।😡

বিজেপি ভুল 😁
ইন্ডি ঠিক🤬

10/08/2026

📢👉চুরি নিয়ে নয়, বেছে বেছে হৈচৈ করা নিয়ে।🤣

🛕অযোধ্যার রাম মন্দিরে ২০০ কোটির দান কেলেঙ্কারি হয়েছে, এই খবরটা গত কয়েকদিন ধরে সবাই শুনছেন। হ্যাঁ, যদি চুরি হয়ে থাকে তাহলে তদন্ত হোক, দোষী ধরা পড়ুক, শাস্তি হোক - এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যোগীজি নিজে বলেছেন SIT তদন্ত হবে, একজন অপরাধীও ছাড় পাবে না। যোগীর নগরীতে এর বিচার হবেই।🚩

⁉️কিন্তু প্রশ্নটা হল, আপনারা কি বাকি খবরগুলো শুনেছেন❓👉

1️⃣ কেরলের Believers Eastern Church এর বিরুদ্ধে ৭,০০০ কোটি টাকার 💚FCRA ও হাওয়ালা কেলেঙ্কারির অভিযোগে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিশাল রেড করেছিল, সেটা কজন জানেন⁉️

2️⃣ কর্ণাটকে ওয়াকফ 💚বোর্ডের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, সেই খবর কোথায়⁉️

3️⃣ দিল্লির শিখ💛 গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির ৪০০ কোটির ফান্ড কেলেঙ্কারি নিয়ে কেস চলছে, সেটা নিয়েও বা কটা প্রাইমটাইম ডিবেট হয়েছে⁉️

🛕আসলে রাম মন্দিরের নাম জড়ালে ভিউ বাড়ে, মন্দিরকে বদনাম করে হিন্দু 🚩ভাবাবেগে আঘাত করা যায়। আর চার্চ বা ওয়াকফ💚 নিয়ে কথা বললে ভোটব্যাংকে টান পড়বে, তাই বিরোধীরা আর এক শ্রেণীর মিডিয়া চুপ⁉️

📢এটাই হল Double Standards in Media & Politics।😁

👉চুরি সব জায়গাতেই চুরি। যদি প্রতিবাদ করতেই হয়, সব দুর্নীতির বিরুদ্ধেই সমান ভাবে করুন।🤣

🛕রাম মন্দিরকে টার্গেট করে ধর্মকে বদনাম করার এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া দরকার।🚩

Address

Tamluk
Tamluk

Alerts

Be the first to know and let us send you an email when Bong BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bong BJP:

Shortcuts

Share