20/08/2026
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের গোমতী জেলার উদ্যোগে আধুনিক ত্রিপুরার রূপকার, দূরদর্শী ও ঐতিহাসিক মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘রাজর্ষি ১.০’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় এছাড়াও উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের প্রান্ত সংগঠন সম্পাদক শ্রী তুষার ভৌমিক সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ।