Masum hasan juwel 1

Masum hasan juwel 1 আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে!
সেই জন্য মরিয়া হয়ে স্বপ্ন পূরনের জন্য কাজ করে যান।

25/07/2026

মা🤲
মায়ের সবচেয়ে বড় কষ্ট হলো, সন্তান বড় হয়ে যায়... কিন্তু তার প্রয়োজনটা ধীরে ধীরে কমে যায়।

একটা সময় ছিল, সন্তান একটু আঘাত পেলেই সবার আগে "মা" বলে ডাকত। ছোট ছোট সব সিদ্ধান্তেও মায়ের হাতটা শক্ত করে ধরে রাখত। কিন্তু সময় বদলে যায়। সন্তান বড় হয়, নিজের পৃথিবী তৈরি করে, নিজের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই ব্যস্ততার মাঝেই অজান্তে মায়ের জন্য সময়টা একটু একটু করে কমে যায়।

অথচ মায়ের পৃথিবীটা খুব বেশি বদলায় না। আজও তিনি সন্তানের প্রিয় খাবারটা মনে রাখেন। আজও ফোনটা বেজে উঠলে ভাবেন, হয়তো ছেলে বা মেয়েটা ফোন করেছে। আজও রাত জেগে দোয়া করেন, যেন তার সন্তান ভালো থাকে, নিরাপদে থাকে।

একজন মা কখনো অভিযোগ করেন না। তিনি শুধু অপেক্ষা করেন। একটি ফোনের জন্য, কয়েক মিনিটের গল্পের জন্য, কিংবা একদিন হঠাৎ দরজায় কড়া নেড়ে সন্তানের ফিরে আসার জন্য।

জীবনে অনেক মানুষ আসবে, অনেক সম্পর্ক বদলে যাবে। কিন্তু একজন মায়ের অপেক্ষা কোনোদিন বদলায় না। তাই ব্যস্ততার মাঝেও একটু সময় বের করুন। হয়তো আপনার কয়েক মিনিটের খোঁজ নেওয়াই একজন মায়ের পুরো দিনের সবচেয়ে বড় আনন্দ।

16/06/2026

আজ বাংলাদেশ মানুষের চোখে রাতে ঘুম থাকবে না থাকবে হতাশা😋😋
কি রাগ করলা⚽⚽
যৌবনের পিও দল আর্জেন্টিনার শুভ কামনা 🥰

কি রাগ করলা🤭🤭🤭🤭🤭
14/06/2026

কি রাগ করলা🤭🤭🤭🤭🤭

12/06/2026

সবকিছুতেই ভেজাল, নির্ভেজাল খাই একটু সিগারেট, সেটারও দাম বাড়বে🗣️

🤭একজন আদর্শবান সিগারেট প্রেমির আবেগ

09/06/2026

আজ বেস্ট ফ্রেন্ড দিবস।❤️
কমেন্টে মেনশন করুন সেই মানুষটিকে, যে সুখ-দুঃখে সবসময় পাশে থাকে।

একটা মেয়ে আগে নাচ-গান সবই করত। তাদের পারিবারিক পরিবেশই ওরকম। পরিবারের উৎসাহেই সে নাচ-গান এবং ড্রাম বাজানো শিখেছিল।কিন্তু...
06/06/2026

একটা মেয়ে আগে নাচ-গান সবই করত। তাদের পারিবারিক পরিবেশই ওরকম। পরিবারের উৎসাহেই সে নাচ-গান এবং ড্রাম বাজানো শিখেছিল।

কিন্তু হজ করার পর মেয়েটার মধ্যে পরিবর্তন এসেছে। সে নাচ-গান ছেড়ে দিয়েছে। হিজাব পরা শুরু করেছে।

ড্রামটা অবশ্য এখনও ছাড়তে পারেনি। কিন্তু তারপরেও সে প্রফেশনালি ড্রাম বাজায় না। তার ভাইয়ের একটা ব্যান্ড আছে, সেখানেই সে হিজাব পরে ড্রাম বাজায়।

অল্পবয়সী একটা মেয়ে। হজ করার পর যে ড্যান্স ছেড়ে দিয়েছে, হিজাব ধরেছে, এটাই তো কত পজিটিভ একটা ব্যাপার! কত সুন্দর একটা নিউজ!

ড্রামটা এখনও ছাড়েনি, কিন্তু এই আশা তো করাই যায় যে, আরেকটু বয়স হলে সে এটাও ছেড়ে দিবে।

এই নিউজটাকে সহজেই পজিটিভলি গ্রহণ করা যেত। "ড্রামার হয়েও সে হিজাব ধরেছে" - এভাবে দেখা যেত।

কিন্তু না। টক্সিক বাঙালি এটাকে দেখছে "হিজাব পরেও কেন ড্রাম বাজাচ্ছে" - এই অ্যাঙ্গেল থেকে।

সে যে ইসলামের পথে ৭ পা এগিয়েছে, সেটার কোনো গুরুত্ব নাই। বাকি ৩ পা কেন আগায়নি, সেটা নিয়ে সমানে হাসাহাসি চলছে, ট্রোল চলছে। তার সাথে যুক্ত হয়েছে অনলাইন সাংবাদিকদের উৎপাত।

অবস্থা এমন পর্যায়ে গেছে, মেয়ের বাবা ক্ষমা চাইছে।

খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একবার তরুণদেরকে উদ্দেশ্য বলেছিলেন - বাবারা, তোমরা যদি সিনেমা হলে সিনেমা দেখতে যাও, তারপরেও নামাজ মিস দিও না। সিনেমা হল থেকে বের হয়েই নামাজটা পড়ে নিও।

তার যুক্তিটা হচ্ছে, সিনেমা দেখা পাপ - ঠিক আছে। কিন্তু সেটা এমন কোনো মহাপাপ না যে তার জন্য নামাজ কবুল হবে না।

সিনেমা দেখা ছাড়তে পারলে তো ভালোই। কিন্তু না পারলেও নামাজ যেন মিস না হয়। সিনেমা দেখা দুই দিন পরেও ছাড়া যাবে। কিন্তু নামাজ একবার ছাড়লে সেই ক্ষতি আর পূরণ হবে না।

কিন্তু বাঙালির চরিত্র এমন, এমনিতে লক্ষ লক্ষ মানুষ সিনেমা দেখতে যাচ্ছে - তাতে তাদের সমস্যা নাই। সেটা নিয়ে তাদের কোনো মন্তব্য নাই। কিন্তু কাউকে যদি তারা সিনেমা হল থেকে বের হয়ে নামাজ পড়তে দেখে, তাহলেই সেরেছে।

নামাজী হয়েও কেন সিনেমা দেখবে, সেইটা নিয়ে তারা এমন নেগেটিভ কমেন্ট করবে, ঈমান যথেষ্ট মজবুত না হলে ঐ বেচারার নামাজের প্রতি, বা অ্যাটলিস্ট এইসব সো কলড ঈমানদারদের প্রতিই বিতৃষ্ণা চলে আসবে।

এইটাই হচ্ছে খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো একজন বিজ্ঞ আলেমের আর ফেসবুকে নিজেদেরকে বিশাল ঈমানদার মনে করে অন্যকে নসিহত করতে যাওয়া পাবলিকের প্রজ্ঞার পার্থক্য।

25/05/2026

নিউজিল্যান্ড ইমিগ্রেশন আপডেট ২৫/০৫/২০২৬
Welder/Carpenter/Painter সহ সকল Level 3 Tradies দের জন্য আগামী সপ্তাহ থেকে Work Visa আবেদনে IELTS বাধ্যতামূলক।

24/05/2026

রামিসা'র বাবার মতো কোনো প্রধানমন্ত্রীর
পায়ে ধরে বিচার চাইবো না 🙏
মেয়ে সন্তান আমারও আছে..

যদি কোনো মানুষ নামের নরপশু চোখ তুলে তাকায়। তার কলিজা ছিড়ে নিজেই বিচার করে ফেলবো 😡💪

নিজের হাতে আইন তুলে নেয়ার অপরাধে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে দাঁড়াব ☺️

ভালো থাকুক সকল
বাবাদের রাজকন্যারা 🤲

কোন ঈদের পর?
23/05/2026

কোন ঈদের পর?

22/05/2026

নারায়ণগঞ্জ এর বক্তাবলীতে ২০ টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশু ধ*র্ষণ।
ভুক্তভোগী শিশুর পিতা ধর্ষককে আটক করার পর গণপিটুনি দিয়ে হ*ত্যা।

゚ #ধর্ষণ #শিশুধর্ষণ #রামিসা

Address

Auckland

Telephone

+6590368643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum hasan juwel 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Masum hasan juwel 1:

Shortcuts

Share

Category