Boierhut

Boierhut BoierHut began with a simple premise. The digital age has ushered a new age in the dissemination of books.

Many advanced countries have jumped on the digital bandwagon, and e-books have resulted in an exponential increase in the dissemination of books.

বীভৎস বেদনা - সৈয়দ আব্দুল মালিকমূল অসমিয়া থেকেবাংলা অনুবাদ বাসুদেব দাসসৈয়দ আব্দুল মালিকের অজস্র ছোটগল্প থেকে ১২ টি ভিন্ন...
04/28/2021

বীভৎস বেদনা - সৈয়দ আব্দুল মালিক
মূল অসমিয়া থেকে
বাংলা অনুবাদ বাসুদেব দাস
সৈয়দ আব্দুল মালিকের অজস্র ছোটগল্প থেকে ১২ টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো হল এই গল্প সংকলনঃ ‘বীভৎস বেদনা’। এই সংকলনের অধিকাংশ গল্প বিভিন্ন লিটল ম‍্যাগাজিন যেমন — কালপ্রতিমা, বঙ্গবসুন্ধরা, সৌতি, প্রাগভাষ, অন্যদেশ অনলাইন পত্রিকায় পূর্বে প্রকাশিত হয়েছিল। তাঁদের কাছে আমি চিরঋণী।
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, ঔপন্যাসিক বন্ধুবর — নুরুল সুলতানকে, যিনি আমাকে ২০১৮ সনে ১৯ ডিসেম্বর দেরগাঁও সাহিত্য সভা আয়োজিত সৈয়দ আব্দুল মালিকের জন্মশতবর্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সৈয়দ আব্দুল মালিকের পুত্র কামিল হায়াৎ আমাকে বই পাঠিয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তাঁকে আমার শুভেচ্ছা।
বন্ধুবর ডাঃ রাজেন্দ্র দেবনাথ প্রথম থেকেই আমাকে নানা পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। প্রকৃতপক্ষে গোটা বইটার পরিকল্পনাটাই তার। আজকের দিনেও যে এই ধরনের মানুষ রয়েছে তা জেনে ভীষণ আনন্দ হয়। এই বইটির প্রকাশ তাকে আনন্দিত করবে।
পরিশেষে ‘বইয়ের হাট’ এর প্রকাশক ও সাহিত্যানুরাগী রিটন খানকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ আব্দুল মালিকের এই গল্প সংকলন ই-বুক রূপে প্রকাশ করতে এগিয়ে আসার জন্য। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি।
আমার প্রত্যাশা এই বই অসম-বাংলার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

https://ebook.boierhut.com/2021/04/bibhatsa-bedona.html

দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স | অনুবাদ কাজী মাহবুব হাসানএই বইটিকে প্রায় এমনভাবে পড়া উচিৎ হবে যেন এটি কোনো বৈজ্ঞানিক কল...
04/28/2021

দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স | অনুবাদ কাজী মাহবুব হাসান

এই বইটিকে প্রায় এমনভাবে পড়া উচিৎ হবে যেন এটি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী। আমাদের কল্পনার প্রতি আবেদন সৃষ্টি করবে, এমনভাবেই বইটি পরিকল্পিত। কিন্তু এটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়: এটি বিজ্ঞান। বহু ব্যবহৃত কোনো শব্দ হোক বা না হোক, ‘গল্পের চেয়েও বিস্ময়কর’ শব্দটি সঠিকভাবেই প্রকাশ করে সত্য সম্বন্ধে আমি ঠিক কি অনুভব করি। আমরা হচ্ছি টিকে থাকার বা সারভাইভাল মেশিন - রোবোট বাহন, জিন নামে পরিচিত স্বার্থপর অণুটিকে সংরক্ষিত করার নির্দেশ অন্ধভাবেই অনুসরণ করতে যা প্রোগ্রাম করা আছে। যে সত্যিটা আজো আমাকে বিস্ময়ে আপ্লুত করে। যদিও আমি বহু বছর ধরে এই সত্যটা জানি, কিন্তু কখনোই ধারণাটির সাথে পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। আমার একটি আশা হচ্ছে , হয়তো অন্যদেরকেও বিস্মিত করার ক্ষেত্রেও আমি কিছুটা সফল হবো।
রিচার্ড ডকিন্স
অনুবাদক: কাজী মাহবুব হাসান
পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্র চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা অণুজীববিজ্ঞান, রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য। অনুবাদক, আগ্রহের ক্ষেত্র জীববিজ্ঞান, বিজ্ঞানের ও শিল্পকলার ইতিহাস, সভ্যতার বিকাশে বিজ্ঞান ও শিল্পকলার মিথস্ক্রিয়া। ব্যক্তিগত ব্লগ: জীবনের বিজ্ঞান (১৩)। প্রকাশিত অনুবাদ: দ্য গড ডিল্যুশন (অনার্য এবং সেইবই ইবুক সংস্করণ), ওয়েজ অব সিইং (অনার্য), দর্শনের সহজ পাঠ (দিব্য প্রকাশ), সভ্যতা: একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি (দিব্য প্রকাশ), দ্য গ্রেটেস্ট শো অন আর্থ (দিব্য প্রকাশ), দেখার দৃষ্টিভঙ্গি (দিব্য প্রকাশ), দি আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং ( সেইবই, ইবুক), ইসলাম ও সহিষ্ণুতার ভবিষ্যৎ: একটি সংলাপ ( সেইবই, ইবুক)।

https://ebook.boierhut.com/2021/04/B093NF1MWX.html

04/26/2021

অমর মিত্রের উপন্যাস ধ্রুবপুত্রের আলোচনা করেছেন তপোধীর ভট্টাচার্য ‘বইয়ের হাট’-এর সূত্রপাত একটি সরল ভাবনা থেকে।...

মেশিন যখন লেখকঅত্যন্ত উদ্বেগজনক এবং কৌতূহলপূর্ণ একটি ঘটনা ঘটে গেছে এই বছর। এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্স এর সাহায্য...
04/19/2021

মেশিন যখন লেখক
অত্যন্ত উদ্বেগজনক এবং কৌতূহলপূর্ণ একটি ঘটনা ঘটে গেছে এই বছর। এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্স এর সাহায্য নিয়ে লিখিত বই প্রকাশিত হলো। বইটির নাম ফার্মাকো-এআই। লেখক আল্লাদো-ম্যাকডোয়েল (মানুষ) এবং GPT-3 (মেশিন)। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত এই বইয়ের প্রায় দেড় শতাধিক পৃষ্ঠার প্রায় অর্ধেকই লিখেছেন আল্লাদো-ম্যাকডোয়েল (মানুষ) এবং বাকিটুকু লিখেছে GPT-3 (মেশিন)। প্রকল্পটির নেতৃত্বে থাকা লেখক হলেন কে আল্লাদো-ম্যাকডোয়েল, যিনি গুগলে AI ইঞ্জিনিয়ার ও গবেষক। ২০২০ সালের মাঝামাঝি সময়ে এই প্রকল্পটি শুরু করা হয়, এবং এর পেছনে অর্থলগ্নি করেছেন আর কেউ নয় স্বয়ং টেসলার এলোন মাস্ক। যদিও এখানে জিপিটি -৩ কে পরীক্ষামূলক সাহিত্যের সাহায্যের জন্য মোতায়েন করা হয়েছে, কিন্তু ওপেনএআই এর বাণিজ্যিক ভাবনাটাই মূল উদ্দেশ্য।
আপনাদের কি মনে হয় সাহিত্যকের মনের অনুভূতি মেশিন ফুটিয়ে তুলতে পারবে? তার পক্ষে কি সম্ভব হবে মানুষের হৃদয়ের অনুভূতির প্রকাশ? নাকি পৃথিবী বদলের সাথে সাথে আমাদেরকেও এইভাবে পড়ার অভ্যাস করতে হবে?

Pharmako-AI

ধবল শোক কিংবা মুক্তির গান পারভীন সুলতানা
04/05/2021

ধবল শোক কিংবা মুক্তির গান
পারভীন সুলতানা

03/25/2021

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বইয়ের হাটের আয়োজন "প্রগতির আলোচনা" পর্ব ০০১
এবারের অতিথি
কথা সাহিত্যিক ও কবি নাসরীন জাহান
গল্পকার প্রতিভা সরকার।
সঞ্চালনা করেছেন গল্পকার রুমা মোদক
https://www.youtube.com/watch?v=BUqc75vF4d8

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বইয়ের হাটের আয়োজন "প্রগতির আলোচনা" পর্ব ০০১এবারের অতিথিকথা সাহিত্যিক ও কবি নাসরীন জাহানগল্পকা...
03/25/2021

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বইয়ের হাটের আয়োজন "প্রগতির আলোচনা" পর্ব ০০১
এবারের অতিথি
কথা সাহিত্যিক ও কবি নাসরীন জাহান
গল্পকার প্রতিভা সরকার।
সঞ্চালনা করেছেন গল্পকার রুমা মোদক

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বইয়ের হাটের আয়োজন "প্রগতির আলোচনা" পর্ব ০০১এবারের অতিথিকথা সাহিত্যিক ও কবি নাসরীন জাহ...

Address

Atlanta, GA

Alerts

Be the first to know and let us send you an email when Boierhut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

BoierHut

BoierHut began with a simple premise. The digital age has ushered a new age in the dissemination of books. Many advanced countries have jumped on the digital bandwagon, and e-books have resulted in an exponential increase in the dissemination of books. Bangla books have failed woefully to take advantage of this opportunity. This is where BoierHut decided to step in. Our goal is to use digital tools to make Bangla books easily available everywhere in the world.