09/03/2026
🌿 গাজোল মহাসংঘের নবনির্মিত গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন 🌿
গাজোল ব্লকের গাজোল মহাসংঘের নবনির্মিত গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো।
অনুষ্ঠানে মাননীয় BDO Sir ও JT BDO Sir ফিতা কেটে মহাসংঘের গৃহে প্রবেশের মাধ্যমে উদ্বোধন করেন। পরবর্তীতে মহাসংঘের দিদিরা তাঁদের আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন। অনুষ্ঠানে WDO Madam, DLT দিদিরা, সংঘের দিদিরা এবং মহাসংঘের সদস্য দিদিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে BDO Sir মহাসংঘের দিদিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জানতে চান—আগামী দিনে মহাসংঘের দিদিরা কী ধরনের কাজ করতে আগ্রহী এবং তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা কী। মহাসংঘের দিদিরা তাঁদের বিভিন্ন উদ্যোগ, কর্মপরিকল্পনা এবং দলের মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংঘের দিদিরাও মহাসংঘকে সবরকম সাহায্য করবে বলে জানান।
BDO Sir ও JT BDO Sir আগামী দিনে আরও সুসংগঠিতভাবে কাজ করার মাধ্যমে কীভাবে মহাসংঘকে আরও শক্তিশালী ও সফল করে তোলা যায়, সে বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতা, জীবিকায়ন ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
🌸 মহিলাদের ঐক্য, উদ্যোগ ও আত্মনির্ভরতার পথকে আরও সুদৃঢ় করে—গাজোল মহাসংঘ এগিয়ে চলুক সাফল্যের নতুন দিগন্তের পথে। 🌸