16/08/2026
মিরপুর-১১ পল্লবীতে যুবককে মা'র'ধ'র, গলা টিপে হ/'ত্যা চেষ্টার অ'ভি'যো'গ
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় এক যুবককে মা'র'ধ'র, গলা টিপে শ্বা'স'রোধ করে হ/ত্যা'চেষ্টা, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লবী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অ'জ্ঞা'ত'নামা আরও ১০ থেকে ১৫ জনের বি'রু'দ্ধে লিখিত অ'ভিযোগ দিয়েছেন মরিয়ম বেগম (৫৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-ই, লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের বটগাছের নিচে কয়েকজন যুবক এক ছেলেকে ধরে টা'না'হেঁ'চ'ড়া করে মা'র'ধ'র করছিলেন। ওই সময় ছেলেটি বাঁ'চা'ও বাঁ'চা'ও বলে চিৎকার করতে থাকলে মরিয়ম বেগমের ছেলে রমজান হোসেন (শিপন) মানবিক কারণে ঘটনাস্থলে গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন।
অভিযোগে বলা হয়, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা রমজান হোসেনের ওপর অতর্কিত হা,ম,লা চালান। তারা তাকে এলোপাতাড়ি কি'ল'ঘু'ষি, চ'র-থা'প্প'ড় ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জ'খ'ম করেন। পরে তার ছোট ভাই রিপন হোসেন (শুভ) এবং ভাতিজা আজমির ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদেরও মা'র'ধ'র করা হয়।
অভিযোগকারীর দাবি, এ সময় রবিউল ও ইলিয়াস রমজান হোসেনের গলা দুই হাত দিয়ে চে'পে ধ'রে শ্বা'স'রোধ করে হ/'ত্যা'র চেষ্টা করেন। ইমন তার অণ্ডকোষ চেপে ধরে হ/ত্যা'র চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রবিউল রমজানের প্যান্টের সামনের ডান পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যান বলে অ'ভি'যোগ করা হয়েছে। ইলিয়াস তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, নিয়ে যান বলেও অ'ভি'যোগ রয়েছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অভিযুক্ত জোবায়ের রমজানকে সুযোগ পেলে হ/'ত্যা করার হু'ম'কি দিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মরিয়ম বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলে ও ভাতিজার আহত অবস্থা দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে ভুক্তভোগী পরিবার পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় রবিউল, ইলিয়াস, শুভ, জোবায়ের ও ইমনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বি'রু'দ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী মরিয়ম বেগম।
অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।
(সিসিটিভি ফুটেজ) | The Crime Search