JCD Activist (Former & Present)

JCD Activist (Former & Present) JCD is a student organization of Bangladesh that operates as the student wing of BNP...[This page is The 19-point program of action has been its legit motif.

সূচনা: এই পেজ-টিতে হিন্দুস্তান প্রেমী (আওয়ামী লীগ) এবং ফাকিস্তান প্রেমী (জামাত-শিবির) সমর্থকদের অনুপ্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ...
Introduction: This page is strictly prohibited for Pro-Indian & Pro-Pakistani Supporters (Awami League & Jamat Shibir)...

Regarding JCD : Bangladesh Jatiyatabadi Chatra Dal (Bengali: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল), also known as JCD, is a student organization of Bangl

adesh that operates as the student wing of the Bangladesh Nationalist Party (BNP). Many of the top BNP leaders and policy-makers today have once been closely associated with JCD and came to acclaim as student leaders. As the student wing of the BNP, Chatra Dal goes by 19 major points, based on how the mother organization runs its political activities. After the Bangladesh Nationalist Party was founded by Ziaur Rahman, the necessity of a strong student organization was realized, after which Ziaur Rahman founded Chatra Dal. Rahman's popularity as a radical reformer and charismatic appearance, especially to the youth of the country, triggered a mass recruitment to the organization at the first stages. Bangladesh Nationalist Party: Bangladesh Nationalist Party (BNP) one of the leading political parties in Bangladesh. It was founded on 1 September 1978 by President ZIAUR RAHMAN. With a view to civilizing his regime Ziaur Rahman initiated a 19-point program of action on 30 April 1977. The main objectives of the party have been, in the words of its founder, the economic development, democratic advancement, national unity on the basis of Bangladeshi nationalism and generation of a spirit of self-reliance in the people. The four fundamental principles of State policy i.e. the principles of absolute trust and faith in the Almighty Allah, nationalism, democracy, and socialism meaning economic and social justice, have been its core values. When BNP was established as a political party, the nation was a divided one, divided not only on the basis of political ideology, earmarked as right, center and left, but also on the basis of participation in the WAR OF LIBERATION marked as pro-liberation and anti-liberation forces. As a consequence, all such social forces as the students and teachers, intellectuals and professionals, cultural elite and academics stood divided. The bureaucrats and even the military were affected by the schism. One of the objectives of BNP was to heal this national divisiveness and work as a cementing force among the warring groups and factions so that the nation can work as one organic whole.The Bangladesh Nationalist Party has held power in Bangladesh for five separate terms. Amongst its leaders, four have become President of Bangladesh and two have become Prime Minister of Bangladesh. Within the party, power has remained exclusively in the hands of the Zia family, with Begum Khaleda Zia leading the party since the assassination of Ziaur Rahman, her husband and the party's founder. In the 1991 general elections that followed, BNP emerged as the single largest party securing 140 seats in the Parliament and formed the government. The BNP government took initiative in re-introducing parliamentary system of government in Bangladesh. In the general elections of 2001, BNP led 4-party alliance won a landslide victory winning more than two-thirds in the Parliament and formed the government.


>The central leaders of Bangladesh Nationalist Party


* Chairperson: Begum Khaleda Zia

* Senior Vice Chairperson: Tareque Rahman

* Secretary General: Late Khondokar Delwar Hossain

* Sr. Joint Sec. General: Mirza Fakhrul Islam Alamgir

* Student Affairs Sec: Shahid Uddin Chowdhury Anny


>>The central leaders of Bangladesh Jatiyatabadi Chattradal from 04/09/2012


President- Abdul Kader Bhuiyan Juwel

Sr. Vice President- Bozlul Karim Chowdhury Abed

General Secretary- Habibur Rashid Habib

Sr. Joint. Secretary- S M Obaydul Hoque Nasir

Organizing Secretary- Razib Ahasan



>>>The central leaders of Bangladesh Jatiyatabadi Chattradal from 1979 to 2011

DESIGNATON-----NAME----TIME PERIOD

Convener- Kazi Asaduzzaman- 01/01/1979 -15/11/1979
Joint Convener- Anamul Karim Shahid

President- Anamul Karim Shahid 15/11/1979 -06/12/1981
Secretary- Golam Hossain

President- Golam Saroar Milon 06/12/1981 -24/03/1983
Secretary- Abul Kashem Chowdhury

Convener- Abul Kashem Chowdhury 24/03/1983 -27/12/1983

President- Abul Kashem Chowdhury 27/12/1983 -15/12/1986
Secretary- Jalal Ahmed

President- Shamsuzzaman Dudu 15/12/1986 -15/12/1986
Secretary- Jalal Ahmed

President- Jalal Ahmed 15/12/1986 -21/02/1987
Secretary- Mahbubul Haque Bablu

President- Asaduzzaman Ripon 21/01/1987 -09/03/1987
Secretary- Mahbubul Haque Bablu

President- Asaduzzaman Ripon 14/03/1987 -01/04/1990
Secretary- Amanullah Aman

Convener- Amanullah Aman 01/04/1990 -16/06/1992
Joint Convener- Sanaul Haque Niru

President- Ruhul Kabir Rizvi Ahmed 16/06/1992 -04/10/1992
Secretary- Ilyas Ali

President- Fazlul Haque Milon 02/05/1993 -19/08/1996
Secretary- Nazim Udddin Alam

President- Shahid Uddin Chowdhury Anny 19/08/1996 -03/12/1998
Secretary- Habib-Un-Nabi Sohel

President- Habib-Un-Nabi Sohel 03/12/1998 -21/12/2000
Secretary- Nasir Uddin Ahmed Pintu

President- Nasir Uddin Ahmed Pintu 21/12/2000 -09/09/2002
Secretary- Md. Shahabuddin Laltu

Convener- Md. Shahabuddin Laltu 09/09/2002 -31/12/2002
Joint Convener- A B M Mosharaf Hossain

President- Md. Shahabuddin Laltu 01/09/2003 -01/01/2005
Secretary- Azizul Bari Helal

President- Azizul Bari Helal 01/01/2005 -01/06/2009
Secretary- Shafiul Bari Babu

President- Sultan Salahuddin Tuku 01/06/2009 – 03/09/2012
Secretary- Amirul Islam Khan Alim

President- Abdul Kader Bhuiyan Juwel 04/09/2012 - … … …
Secretary- Habibur Rashid Habib

================

JCD is a student wing of Bangladesh Nationalist Party (BNP). Main purpose of the organization is Education,Unity and Progress. The young leader will build up their life through Bangladeshi patriotism and implement 19 clause to make a prosperous BANGLADESH.

19 Clause

1. Protecting the independence, unity and sovereignty of Bangladesh at any cost.
2. Reflecting the four fundamental principles of Bangladesh constitution as full faith and confidence in Almighty Allah, Democracy, Nationalism and socialism based on social and economic justification; in every spheres of people’s life.
3. Establishing Bangladeshi nation as a self dependent one.
4. Ensuring active participation of people in administration and programs of law and order maintenance.
5. Strengthening village economy by using all tools.
6. Building hunger Free State by making Bangladesh as a food independent nation.
7. Increasing the production of thick clothes so that all citizens can wear clothes.
8. Arranging house for all.
9. Arranging medical facilities for all.
10. Freeing the nation from the curse of illiteracy
11. Promoting women to prestigious position in the society and inspiring youths to nation building work.
12. Inspiring private sectors in economic activities
13. Building congenial owner-worker relationship in industries for the shake of uplifting the condition of workers and increasing production level.
14. Instigating government employees to nation building work and improving their financial condition.
15. Stopping population explosion.
16. Developing friendship with foreign countries on the basis of equality and creating special relationship with Muslim countries.
17. Decentralizing administration and development system and strengthening local government system.
18. Establishing corruption free and truthfulness society.
19. Strengthening national unity through protecting the full right of citizens without considering religion, color and groups.

শেষের আগে শেষ-কথা...!!রুদ্ধদ্বার দলীয় ফোরামে আত্মসমালোচনা / মতামত ব্যক্ত করার সুযোগ বঞ্চিত, পোড়-খাওয়া অভিমানী নেতাকর্মীর...
04/02/2026

শেষের আগে শেষ-কথা...!!

রুদ্ধদ্বার দলীয় ফোরামে আত্মসমালোচনা / মতামত ব্যক্ত করার সুযোগ বঞ্চিত, পোড়-খাওয়া অভিমানী নেতাকর্মীরা, সোশ্যাল মিডিয়ায় টুকটাক ক্ষোভ/ অভিমান প্রকাশ করার ব্যাপারটাকে, নেতিবাচক ভাবে নিবেন না প্লিজ...

ব্যক্তি জীবনে আমার প্রয়াত আম্মা, আব্বা এবং সহধর্মিণী ব্যতীত; এ পৃথিবীতে যাকে আমার নিঃস্বার্থ শুভাকাঙ্খী এবং মেন্টর হিসেবে মানি, রক্তের সম্পর্কহীন সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিটি, কয়েকদিন আগে আমাকে পরামর্শ দিয়েছেন "আমাদের শীর্ষ দলনেতা, সংগঠন এবং বর্তমান সরকারের জন্য প্রত্যক্ষ/পরোক্ষভাবে ক্ষতিকর, এমন তীর্যক সমালোচনা মূলক কথাবার্তা যেন, আপাততঃ সোশ্যাল মিডিয়ায় আর না লিখি"...!!

উনার পরামর্শ মেনে নিয়ে, আজ হতে অনির্দিষ্ট কালের জন্যে, দলীয় খোঁচাখুঁচি-মূলক কথাবার্তা, লেখা / প্রচার করা বন্ধ রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছি...

শেষের আগে শেষ কথা শুধু এটুকুই বলে যাই;

বিশ্বাস/অবিশ্বাসের দোলাচলে থাকা 'কনভার্টেড-লোকজন' দিয়ে, সাময়িক ভাবে হয়তোবা মন্থর-গতির সরকার পরিচালনা করা সম্ভব (যদিও এতে চুড়ান্ত সাফল্যের সম্ভাবনা কেবলই লবডঙ্কা);

তাই বলে কিন্তু, ঐ ধরনের কনভার্টেড/হাইব্রীড লোকজনদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে, রাজনীতির অঙ্গনে সাংগঠনিক সক্ষমতা প্রমাণ করা, পুরোপুরি অসম্ভব...!!

স্থায়িত্বহীন রাজনৈতিক চরিত্রধারী, আদর্শহীন, নীতিনৈতিকতা-হীন ঐসব বিগ-ফিশ'দেরকে, সাংগঠনিক নেতৃত্বে স্থান দিয়ে, আগামী দিনে BNP কি তার শক্তিশালী প্রতিপক্ষ সংগঠনগুলোকে, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে সক্ষম হবে (বিশেষত রাজপথে)...!?!?

ভালো থাকুক দেশ,
ভালো থাকুক দল;

মীর মিজান,
(এপ্রিল-০২, ২০২৬ ইং বৃহস্পতিবার)

ভরপেট ওরশ-বিরিয়ানী খাইয়ে কাউকে কাউকে হয়তোবা 'ধইৱ্যা-বাইন্ধ্যা পীরের মুরিদ' বানানো যায় (ক্ষণিকের জন্যে); তবে রাত পোহালেই,...
03/28/2026

ভরপেট ওরশ-বিরিয়ানী খাইয়ে কাউকে কাউকে হয়তোবা 'ধইৱ্যা-বাইন্ধ্যা পীরের মুরিদ' বানানো যায় (ক্ষণিকের জন্যে); তবে রাত পোহালেই, মলত্যাগের সাথে সাথেই বিরিয়ানীখোর ঐ ব্যক্তি, গতরাতের পীরের প্রতি মুরিদীয়ানা আনুগত্য বিসর্জন দিয়ে দেয়...!!

ইদানীং যেদিকেই তাকাই, চারিদিকে কেবল BNP আর BNP... ওঁয়াও...!! ঠিক যেমনটা চব্বিশের ৫ই অগাস্টের আগে, হাট-ঘাট-মাঠ-ময়দান সহ গোটা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি টইটুম্বুর ছিলো, বাই চান্স আওয়ামী এবং লীগ নামধারী পরিচয়ে...!!

আরেহ ভাই, বাংলাদেশে আজকাল এত্তো BNP কইত্তে আইলো...?!?!? এদের কয়জন বাই-চান্স, আর কজনাই'বা বাই-ডিফল্ট...?? লক্ষণ কিন্তু মোটেও ভালো না...!!

নতুন নতুন সব BNP-র ভিড়ে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে; কয়েক প্রজন্ম ধরে দেহ-মনে অরিজিনালী BNP-র ডিএনএ বহনকারী লোকজনকে, ক'দিন পরে না জানি RS/BS/CS খতিয়ান গলায় ঝুঁলিয়ে রাস্তায় বের হতে হবে...

কারণ, যদি ঐ নব্য BNP নেতারা রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, 'তুই কে-রে ব্যাটা, তোর যেহেতু দলীয় কোনো পদ-পদবী নাই, সুতরাং তুই এদেশের নাগরিক-ই না'...!! যা ভাগ শালা...

তখন ঐ হতভাগ্য লোকগুলোর উদাসী কন্ঠে 'একদিন BNP ছিলামরে' গান গাওয়া ছাড়া আর কি-বা করার থাকবে..!?!?

যাক-গে...

শেষমেষ, আজকের উড়াল-পঙ্খীদেরকে শুধু এটুকুই স্মরণ করিয়ে দেই 'হাসিনা শাসনামলে সারা বাংলাদেশে গাছের লতাপাতা পর্যন্ত নিজেদেরকে লীগ পরিচয় দিতো'...!!

অথচ - এখন... হাঃ হাঃ হাঃ হাঃ

https://www.facebook.com/share/p/1AtWCUEg2q/

মীর মিজান,
( মার্চ- ২৮, ২০২৬ ইং শনিবার)

ভুলে যাইয়েন না, বর্তমান সরকারকে শুধু জামাত-এনসিপির 'সরকার বিরোধী আন্দোলন' মোকাবেলার পূর্বপ্রস্তুতি নিলেই চলবে না; আওয়ামী...
03/22/2026

ভুলে যাইয়েন না, বর্তমান সরকারকে শুধু জামাত-এনসিপির 'সরকার বিরোধী আন্দোলন' মোকাবেলার পূর্বপ্রস্তুতি নিলেই চলবে না; আওয়ামী চোরাগুপ্তা সহিংসতারও রাজনৈতিক মোকাবেলা করতে হবে...!!

এক্ষেত্রে বিএনপি কতটুকু প্রস্তুত...?? নাকি, নিজেদের সাংগঠনিক দৈনতা এবং গান্ধীবাদী রাজনীতি চর্চার ফলে, বিরোধী পক্ষের ডাকা টানা দুইদিনের হরতাল/অবরোধ/ধর্মঘট/ঢাকা অচল কর্মসূচীর মুখে, তাদের দাবীকৃত 'মধ্যবর্তী নির্বাচন' মেনে নিবেন নবপরিণীতা ন্যায় স্বলজ্জ্বায় মুখ বুঁজে...!!

মানেন আর নাই মানেন, আমাদের দল একটি বড় ভুলের মাশুল গুনেছে মাত্র ১৮ বছর (রাজপথের রাজনীতিতে ২০০৬ হতে ২০২৪ পর্যন্ত 'অপারেশন ক্লিন হার্ট'-এর খেসারত দিতে হয়েছে)...!!

২০২৬ এর ১৭ই ফেব্রুয়ারী সরকার গঠনের পর হতে নীতিনির্ধাণী পর্যায়ে অতি-সুশীলীয় কর্মকান্ড, দলকে ধীরে ধীরে অন্তঃসার শূন্য করে দিচ্ছে (সর্বশেষ সংযুক্তি হাওয়ামী সাংঘাতিক আনিস আলমগীরের সাথে ঈদ-ফোনালাপ)...!!

কেবলমাত্র সিভিল সোসাইটিকে খুশী করার টার্গেট নিয়ে, নিজ দলীয় 'মাঠের শক্তি'কে দুর্বল/ কোনঠাসা করার এই আত্মঘাতী সিদ্ধান্ত গুলো, অদূৰ ভবিষ্যতেই দলকে এবং সরকারকে ভীষণ ভুগাবে...

ইতিহাস সাক্ষী দেয়, সরকারবিরোধী বিভিন্ন আন্দোলন, শুধুমাত্র প্রশাসনিকভাবেই নয়, রাজনৈতিক ভাবেও মোকাবেলা করতে হয়... রাজপথে নিজ দলকে সক্রিয় রাখাটা, সরকারের জন্যে অক্সিজেন সাপ্লাই বলে বিবেচিত |

রীতিমতো আওয়ামী DNA ধারী বিগত ১৫ বছর ধরে নিযুক্ত প্রশাসন কি, মাননীয় তারেক রহমানকে সফল হতে দিবে ??

আর কেনইবা, বিগত ১৭ বছরে পরিবার-পরিজন সমেত রীতিমতো নিঃস্ব হয়ে যাওয়ার পরও, বর্তমানে দলীয়ভাবে ভীষণ নিগৃহীত, অভিমানে চুপ হয়ে যাওয়া নেতাকর্মীরা 'অতি-গান্ধীবাদী বর্তমান সরকার'কে টিকিয়ে রাখার জন্যে, আবারো তারা রাজপথে ঝাঁপিয়ে পড়তে যাবে, কেনো - কোন দুঃখে...?? কি এমন ঠেকা পড়েছে তাদের...??

স্বীকার করুন আর নাই করুন, বিএনপিতে ইদানীং 'অতীত খোলস বদলে ফেলে নব্য জাতীয়তাবাদী রূপধারণকারী' লোকজনদের জয়জয়কার...!!

খেলারাম খেলে যা - আমি ড্যাবডেবাইয়া চাইয়্যা রই...!! https://www.facebook.com/share/1C6uX8fjgt/

মীর মিজান,
(মার্চ-২২, ২০২৬ ইং রবিবার)

হৃদয়ের রক্তক্ষরণ কাকে বলে জানেন ?? যেই এক/এগারো অসংখ্য তৃণমূল কর্মীর জীবন তছনছ করে সর্বহারা বানিয়ে দিয়েছে, সেই এক/এগারোর...
03/12/2026

হৃদয়ের রক্তক্ষরণ কাকে বলে জানেন ??

যেই এক/এগারো অসংখ্য তৃণমূল কর্মীর জীবন তছনছ করে সর্বহারা বানিয়ে দিয়েছে, সেই এক/এগারোর মহানায়কেরা যখন স্পীকার আর ঢাকা সিটির প্রশাসক মনোনীত হয়; অথচ সর্বস্ব খোয়ানো তৃণমূলের কর্মীরা দলের নূন্যতম স্বীকৃতি হতেও বঞ্চিত হয়; সেই প্রেক্ষাপটে জানবাজ কর্মীদের বুকে যেই অবিশ্বাস্য বেদনাদায়ক ক্ষরণ হয়, সেটাই হৃদয়ের রক্তক্ষরণ |

ওয়ান্স বিট্রেয়ার ইজ অলওয়েজ বিট্রেয়ার; এটা ইউনিভার্সাল ট্রুথ (ইতিহাস সাক্ষী দেয়) ...!!

আমি মীর মিজান বলছি লিখে রাখেন - ঐ মেজর (অবঃ) হাফিজ গ্যাং আবারো বিএনপি'র সাথে গাদ্দারী করবে; অবশ্যই করবে...!!

খোদা না করুক, আবারো যদি কোনোদিন ১/১১ টাইপের কোনোকিছু সংগঠিত হয়; সেদিন দল এবং জিয়া পরিবারের জন্যে জীবন বাঁজি রাখার মতো কর্মী খুঁজে পাবেন'তো...??

মীর মিজান,
(মার্চ-১২, ২০২৬ ইং বৃহস্পতিবার)

02/17/2026

খোদা না করুক, তৃণমূলের একজন কর্মীকেও যেনো কোনদিন এইকথা বলতে না হয় "এই বিএনপি'তো আমার না"...!!

To: Whom It May Concern;

আপনাকে/আপনাদেরকে পরামর্শ দেয়ার মতো এতো বড় স্পর্ধা আমার নাই; ডাউন টু আর্থ হয়ে শুধু এটুকুই বলবো "বিএনপি-টাকে বিএনপি'রই থাকতে দিয়েন" অতীতের ন্যায় "জামাতীয়তাবাদী কিংবা আওয়ামীয়তাবাদী"দের হাতে তুলে দিয়েন না প্লিজ...!!

আমার/আমাদের নেতা "স্বাধীনতার ঘোষক জিয়া" আমাদেরকে "উই-রিভোল্ট" বলতে শিখিয়ে গিয়েছেন...!!

বাংলাদেশের যেকোন প্রান্তে, যদি আর কোনো এমপি/মন্ত্রী কিংবা অন্য কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, নিজ হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে, আওয়ামীদেরকে পূনর্বাসন করার উদ্যোগ নিয়ে, তাদের বন্ধ অফিসের তালা খুলে দেয়ার অপচেষ্টা করে - তাহলে পরে তার 'চৌদ্দ গুষ্টির কিটপু মেরে' তালা ঝুলিয়ে দেয়ার জন্যে, সর্বস্তরের জানবাজ-ঈমানদার কর্মীরা ঝাঁপিয়ে পড়বে (ইনশাআল্লাহ)...

বিগত আঠারো বছর যাবৎ তৃণমূল নেতাকর্মীদের মুষ্টিবদ্ধ যেসকল হাত, শূন্যে উঁচিয়ে মজলুমের পক্ষে স্লোগান দিয়েছে; সেইসকল হাতগুলোতে ছেঁড়া-পাদুকা তুলে নিতে বাধ্য করবেন না প্লিজ...

এরা কুইকরেন্টাল-পাওয়ারপ্ল্যান্ট, টিভি চ্যানেল কিংবা ব্যাংকের পরিচালক হওয়ার স্বপ্ন দেখে না... এমনকি, কেন্দ্রীয় কমিটির বড় বড় পদপদবীর লোভেও লালায়িত নয় তারা... প্রানপ্রিয় দলটি দেশের জনগণের হৃদয়ে ভালোবাসা নিয়ে টিকে থাকুক 'নিজের স্বতন্ত্র-সার্বভৌম-আত্মমর্যাদা' নিয়ে (চাওয়া বলতে এটুকুই)...

সবার আগে আমাদের দেশ,
বাংলাদেশ জিন্দাবাদ...

মীর মিজান,
(ফেব্রুয়ারী-১৭, মঙ্গলবার ২০২৬ ইং)

02/14/2026

পহেলা অক্টবোর ২০০১-এ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতায় নির্বাচিত হয়ে, ১০ই অক্টবোরে বেঢপ সাইজের সুবিশাল মন্ত্রিসভা সমেত সরকার গঠন করে, পরবর্তী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা কালে - বাস্তবিকার্থে বিএনপি সাংগঠনিক এবং রাজনৈতিক ভাবে 'ভীষণ দুর্বল হয়ে গিয়েছিলো'...!! কেনো জানেন...??

ইউনিয়ন/উপজেলা'তো দূরের কথা, জেলা-মহানগরী পর্যায়ে তৃণমূল কর্মীদের আর্তনাদ, প্রটোকলের সাইরেন আর সরকারী গাড়ীর সামনে ঝুলানো পতাকার পতপত শব্দ ভেদ করে, পৌঁছাতো না নেতা-মন্ত্রী'দের কানে...!!

তৃণমূল হতে শুরু করে কেন্দ্র পর্যন্ত, সুযোগ-সন্ধানী দুধের মাছি, অরাজনৈতিক অনভিজ্ঞ অনেকেই, দলটির সম্মুখ সারি দখলে নিয়ে নিয়েছিলো; পক্ষান্তরে জানবাজ-ত্যাগী নেতাকর্মীদের অনেকেই নোংরা রাজনীতির ইঁদুর-দৌড়ে টিকতে না পেরে, কোনমতে মান-সন্মান বাঁচিয়ে আড়ালে চলে গিয়েছিলো...

ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছিলো, দেশব্যাপী ইউনিয়ন প্রতিনিধি সম্মিলন করে ‘তারেক রহমান' সংগঠনের দুর্বলতা কিছুটা রিকাভার করলেও... ভেতরে ভেতরে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন গুলো যে, কতোটা অন্তঃসার শূন্য হয়ে গিয়েছিলো; তার খেসারত দলটি বিগত প্রায় ১৮ বছর ধরে দিয়েছে-দিচ্ছে...

২০০১-০৬ শাসনামলে মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ-উপমন্ত্রীরা'তো বটেই, প্রতিটি জেলায় নিযুক্ত 'জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী' নামধারী দোর্দন্ড ক্ষমতাধর যেসকল সম্রাট নিযুক্ত হয়েছিলেন; তাদের অনেকেই রাজনীতিবিদ কম, ব্যবসায়ী বেশী ছিলেন...!!

এদের কেউ কেউ আবার আঞ্চলিক বর্ণবাদীতার ধারক-বাহক ছিলেন...!! তদানীন্তন সময়ে 'আঁরার এন্ডিয়ার ফোয়া' বলে একটি বাক্যের ব্যাপক প্রচলন চালু ছিলো বীর প্রসবিনী চট্টলা মহানগরীতে (বিশেষত, তৎকালীন জেলা মন্ত্রীর রাজনৈতিক কর্মচারী আবু-আসলাম-সেলিম-মঞ্জু গং, এই 'এন্ডিয়ার ফোয়া' তত্বের কঠোর প্রয়োগকারী ছিলো)...

দুঃখজনক হলেও সত্য, অতীতে বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর সিলেট এবং বগুড়া অঞ্চলের নেতারা, জিয়া পরিবারকে নিজস্ব সম্পদের মতো ভোগ/ব্যবহার করেছে... তবে, আমি-আমরা 'তারেক রহমান'কে গোটা বাংলাদেশের অমূল্য সম্পদ হিসেবে গণ্য করি... উনি কেবল হেনী-নোয়াখালীর ভাইগ্না, সিলটের দামান কিংবা বোগড়ার ছৌল নন...!!

যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ টানা পাঁচ/দশ বছরের; অথচ সংগঠন/ সাংগঠনিক উত্তরাধিকার অনন্তকালের... সেহেতু নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়েই, তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো অবকাশ নেই... অতীতের ভুলগুলো হতে শিক্ষা নিয়ে, ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হবে 'বর্ণচোরা সুযোগসন্ধানী'দের ব্যাপারেও...!!

যে কোন মূল্যে, কেবল এই দুটো বিষয় (ক) দ্রব্যমূল্য এবং (খ) আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণে রাখতে পারলে; কোনরূপ জনরোষের সম্মুখীন হতে হবে না বিএনপি'কে (আগামী ১৫/২০ বছর রাষ্ট্র পরিচালনা করা যাবে নির্বিঘ্নে)...

ছোট্ট একটি সতর্কবাণী জানিয়ে আজকের মতো শেষ করতেছি => স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৮১-তে হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামীলীগকে পুনঃপ্রতিষ্ঠার খেসারত দিয়েছিলেন, অকালে নিজের প্রাণ হারিয়ে...!! আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, ঐ একই ধরণের কোনো ভুল 'তারেক রহমান' করবেন না |

আমার আগে আমরা - আমাদের আগে দেশ,
স্বনির্ভর-সুখী-সমৃদ্ধ-শান্তিময় বাংলাদেশ... 🙂

মীর মিজান,
(ফেব্রুয়ারী-১৪, ২০২৬ ইং শনিবার)

02/10/2026
01/17/2026

গনতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই এতো সহজ ছিলো না; কত ত্যাগ, কত জুলুম, কত নির্যাতন সহ্য করতে হয়েছে এই ছাত্রদল-যুবদল-বিএনপিকে 😥😥 গত দীর্ঘ সতেরোটা বছর, এরা যে কি দুর্বিষহ নির্যানতের শিকার হয়েছ, তা অন্য কেউ বুঝবে না। প্রতিটি কর্মীর বিগত ১৭ বছর নিয়ে, একটা করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরী করা যাবে |

সক্রিয়ভাবে এই দল করার অপরাধে, অনেক ভাই ঘর ছাড়া হয়েছিলো, অনেক ভাই ব্যবসা হারিয়েছে, চাকুরী ছাড়া হয়েছে, বাবা/মায়ের জানাজা-দাফন-কাফনে অংশ নিতে পারে নাই; কত দুঃসহ অসহায় দিন পার করেছি আমরা, আর এখন চাটুকারের অভাব নাই...

দেড় দশকের বেশী সময় ধরে লীগের খোলসে থাকা গুপ্ত জামাতী-শিবির আর এনসিপি এখন কয়, শুধু ওরাই নাকি ফ্যাসিস্টদের গুপ্তাঙ্গের গুচ্ছ গুচ্ছ কেশ ছিঁড়ে আঁটি বেঁধেছে...!!

ফুঁটেজ লিংকঃ

কমেন্ট Saleha Sheuly => আমি ও আমার সন্তানেরাও জেলখানা আর কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে বেড়িয়েছি। সবচেয়ে কষ্টের, এক ঈদে বহু চেষ্টা করেও আমার ছেলেকে তার বাবাকে দেখতে পারিনি। আর একবার জেলে দেখা করতে গিয়েছিলাম। ছেলে শিকের এপাশে তার বাবা অন্যপাশে। ছেলে তার বাবার কোলে যাওয়ার জন্য সেকি কান্না। এরকম আরো অনেক ঘটনা ১৮ বছর পার করে এসেছি।

12/30/2025

(১) মিথ্যা বানোয়াট অভিযোগে খালেদা জিয়াকে সাড়ে ছয় বছর বিনা চিকিৎসায় কারান্তরীন রেখে, তিল তিল করে স্লো পয়জনিং এর মাধ্যমে, মৃত্যুমুখে ঠেলে দিয়েছে কে / কারা ...??

(২) দেশনেত্রীর মৃত্যুর আগে-পরে ধর্মীয় লেবাসধারী কোন সংগঠনের বটবাহিনী সোশ্যাল মিডিয়ায় কি কি নিষ্ঠুর অমানবিক কল্পকাহিনী ছড়িয়েছে-ছড়াচ্ছে...!!

সব কিছুই মনে রাখা হবে ইনশাআল্লাহ...

মীর মিজান,
(ডিসেম্বর-৩০, ২০২৫ ইং মঙ্গলবার)

Address

71-20 Roosevelt Avenue Flushing, NY 11372
New York, NY
11372

Website

http://www.bnpbd.com/, http://zialibrary.com/, http://www.youtube.com/jcdactivist, http://www.y

Alerts

Be the first to know and let us send you an email when JCD Activist (Former & Present) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JCD Activist (Former & Present):

Share