05/09/2025
একটি সহজ ও সত্য স্বীকারোক্তি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার। তিনি বলেছিলেন, আমার মেয়েকে রাজনীতিকরা এক্সপ্লয়েট করছে। তিনি আরও বলেছিলেন, আমার মেয়ে রাজনীতির জটিল ঘোর প্যাঁচ সম্পর্কে অভিজ্ঞতাহীন। অর্থাৎ নিতান্তই একজন সাধারণ গৃহবধূকে তার স্বামীর মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে এদেশের রাজনীতির মাঠে জনগণের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিলো। বারবার আপোষের রাজনীতি করলেও দেওয়া হয়েছিলো 'আপোষহীন' তকমা।
একজন অরাজনৈতিক ব্যক্তিকে রাজনীতিবিদ হতে বাধ্য করা হলে পরিণতি কি হতে পারে, তার সবচেয়ে ক্লাসিক উদাহরণ আমার মতে খালেদা জিয়া। অনেকগুলো সহজ স্বীকারোক্তির মাঝে তার বাবা যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের জানিয়ে গিয়েছিলেন, তা হলো- বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মতারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬!
অথচ রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ থেকে খালেদা জিয়া বাংলাদেশের জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার দিনটিকে বেছে নিয়েছিলেন পরবর্তীতে নিজের জন্মদিন উদযাপনের দিন হিসেবে। যে পরিবারটি তার পাশে দাঁড়িয়েছিল, আরও স্পেসিফিকলি বললে যে মানুষটি তার সংসার বাঁচিয়েছিলেন, তাকে সপরিবারে হত্যা করাকে তিনি উৎসব হিসেবে নিয়েছিলেন। অরাজনৈতিক ব্যক্তি রাজনীতিতে আসলে রাজনীতির পরিবেশ নষ্ট হয়, জায়গাটা বিষাক্ত হয়ে ওঠে। হয়েছেও তাই।
দলীয় সরকারের অধীনে নির্বাচনকে বিতর্কিত করা, বিদেশিদের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় আসা, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রতিপক্ষকে নির্মূল করার প্রয়াস, পার্শ্ববর্তী দেশে সন্ত্রাসবাদ উস্কে দিতে অস্ত্রের যোগান দেওয়া, জঙ্গিবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করা, সার্বিকভাবে প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি চালু করা- এমন কোনো বিষাক্ত কাজ বাকি নেই, যেটা তিনি করেন নি যখন ক্ষমতা পেয়েছেন।
অথচ বেগম খালেদা জিয়ার যদি রাজনীতিতে নিজস্বতা বলতে কিছু থাকতো, তিনি যদি রাজনীতিকদের দ্বারা এক্সপ্লয়েট না হয়ে নিজে রাজনীতিক হয়ে উঠতেন, সম্ভবত বাংলাদেশ রাষ্ট্রের এতো দুরবস্থা আজ হতো না। আওয়ামী লীগও বারবার ক্ষমতায় থাকতে চাইতো না। ক্ষমতায় না থাকলে যাদের গ্রেনেড মেরে, গুলি করে, জবাই করে, মব করে পিটিয়ে হত্যা করা হয়, তারা নিজের জীবন রক্ষার্থে হলেও ক্ষমতা ধরে রাখতে চাইবে।
চীনের দুঃখ হলো হুয়াংহো নদী। আর বাংলাদেশের রাজনীতির দুঃখ হলেন বেগম খালেদা জিয়া। আপনি ইতিহাসে এভাবেই বারবার মূল্যায়িত হবেন। প্রকৃত জন্মদিনে আপনাকে শুভেচ্ছা বেগম খালেদা জিয়া।
© Hamza Rahman Antor