Hasanur jaman

Hasanur jaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasanur jaman, Islampur.

23/03/2026
19/03/2026
16/03/2026
14/03/2026
13/03/2026

হামসে জো টকরায়েগা, চুর চুর হো যায়েগা! 😁

We are not just a team — we are an example.

An example of unity, dedication and working together with one vision.
We are not just a group of people — we are a symbol of teamwork, commitment and brotherhood.

When passion meets unity, nothing is impossible.

We are a Brand.
We are a Force.
And together, we can make everything possible.

Proud to be part of this incredible journey.

Team AUTMCP 💖


10/03/2026

🔹ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের দাবির জয়🔹

এক দীর্ঘ টানাপোড়েন, সীমাহীন প্রতিবাদ, ধর্না, ডেপুটেশন ও লাগাতার আন্দোলনের পর অবশেষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির এক গুরুত্বপূর্ণ জয় অর্জিত হলো।

প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর অবশেষে আলিয়া বিশ্ববিদ্যালয় পেল নিজস্ব অ্যাম্বুলেন্স—একটি অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা, যার দাবি দীর্ঘদিন ধরে তুলে আসছিল ছাত্রসমাজ। প্রতিটা অসুস্থতা, প্রতিটা জরুরি পরিস্থিতিতে এই অভাব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরিকাঠামোর ঘাটতি।

নিউটাউন–রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি তাঁর পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে BEUP ফান্ড থেকে অ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করেছেন। এই পদক্ষেপ শুধু একটি গাড়ি নয়, বরং ছাত্রছাত্রীদের দীর্ঘ আন্দোলন ও দাবির প্রতি সম্মান।

এই জয় প্রমাণ করে—
সংগঠিত দাবি ও ধারাবাহিক আন্দোলন কখনও বিফলে যায় না।

আশা করি, আগামী দিনেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ন্যায্য দাবি পূরণ হবে এবং শিক্ষা, পরিকাঠামো ও উন্নয়নের ক্ষেত্রে আলিয়া বিশ্ববিদ্যালয় আরও দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়াবে।


আন্দোলন চলবে, অধিকার আদায় হবেই।






08/03/2026

🇮🇳🏆 দুর্দান্ত জয় টিম ইন্ডিয়া!

অসাধারণ এক টুর্নামেন্ট, ম্যাচের পর ম্যাচ consistent performance, অনবদ্য ব্যাটিং-বোলিং, আর অসাধারণ team effort—সব মিলিয়ে ইতিহাস গড়লো The Men in Blue।

নিজেদের মাটিতে প্রথমবার ICC Men's T20 World Cup জয়, যা ভারতীয় ক্রিকেটের গৌরবের নতুন অধ্যায়।

এই জয় শুধু একটা ট্রফি নয়, এটা কোটি কোটি ভারতীয় সমর্থকের আবেগ, গর্ব আর স্বপ্নের প্রতিফলন।

Champions once again. History created at home.

💙 Bleed Blue. Jai Hind. 🇮🇳

08/03/2026

মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় — বাংলার এক সাহসী, মহিয়সী নারী, যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার প্রতীক। সংগ্রাম, সাহস, মানবিকতা এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি বাংলার নারীদের সামনে স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে বারবার প্রমাণিত হয়েছে যে নারী শুধু পরিবার বা সমাজের নয়, সমগ্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে সক্ষম, দৃঢ় এবং অদম্য।

আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সমস্ত সংগ্রামী নারীদের, যারা প্রতিনিয়ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। তাঁদের সাহস, পরিশ্রম এবং আত্মবিশ্বাসই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সকল নারীদের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা ও কুর্ণিশ।

এই বছর আন্তর্জাতিক নারী দিবসকে আরও তাৎপর্যময় করে তুলতে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের জন্য ঘোষণা করেছেন এক যুগান্তকারী উদ্যোগ — “যুবসাথি”। আগামী প্রজন্মের যুবকদের উৎসাহিত করা, তাদের কর্মোদ্যম বাড়ানো এবং ভবিষ্যতের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ। এই উদ্যোগ নিঃসন্দেহে যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং তাদের স্বপ্নপূরণের পথে শক্তি জোগাবে।

নারীর শক্তি, সাহস ও নেতৃত্বের প্রতীক হয়ে আজও এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পথচলা আমাদের শেখায় — সংগ্রাম কখনও বৃথা যায় না, যদি থাকে অটুট মনোবল এবং মানুষের প্রতি ভালোবাসা।

আন্তর্জাতিক নারী দিবসে সকল সংগ্রামী নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও কুর্ণিশ।




#নারী_দিবস

আগে যেমন ছিল, এখনও তেমনই আছে — ছাত্রদের অধিকার নিয়ে আপস নয়।সমস্যা দেখলে শুধু পোস্ট নয়, মাঠে নেমে লড়াই করে সমাধান আনে...
07/03/2026

আগে যেমন ছিল, এখনও তেমনই আছে — ছাত্রদের অধিকার নিয়ে আপস নয়।
সমস্যা দেখলে শুধু পোস্ট নয়, মাঠে নেমে লড়াই করে সমাধান আনে AUTMCP।
নিউটাউন ক্যাম্পাসে মশার সমস্যার সমাধান তারই প্রমাণ।
ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকব। 💚🔥

আমরা প্রথমে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাই এবং পরবর্তীতে ডেপুটেশন প্রদান করি। আমাদের এই উদ্যোগের ফলস্বরূপ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এটাই আবারও প্রমাণ করে যে AUTMCP শুধু নামমাত্র একটি সংগঠন নয়, বরং ছাত্রছাত্রীদের প্রকৃত সমস্যার সমাধানে সবসময় সক্রিয়ভাবে কাজ করে। নিউটাউন ক্যাম্পাসের হোস্টেলে মশার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা ভোগান্তির মধ্যে ছিল। সন্ধ্যা ও রাতের সময় পরিস্থিতি আরও বেশি কষ্টকর হয়ে উঠছিল, যার ফলে পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। এই বিষয়টি উপলব্ধি করেই AUTMCP দায়িত্ব নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

প্রথম ধাপে আমরা ই-মেইলের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরি, যাতে সমস্যার গুরুত্ব প্রশাসনের কাছে পরিষ্কারভাবে পৌঁছে যায়। এরপর সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়, যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই প্রশাসন দ্রুত সাড়া দেয় এবং সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে।

ছাত্রছাত্রীদের স্বার্থ ও কল্যাণের প্রশ্নে AUTMCP সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। এই ঘটনাটি তারই আরেকটি বাস্তব উদাহরণ।

AUTMCP শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে — এবং ছাত্রছাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকে। ✊

Address

Islampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasanur jaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share