Jamuna Employees & Job information Group

Jamuna Employees & Job information Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamuna Employees & Job information Group, Dhaka.

যে দেশটাকে নিয়ে আমরা মস্করা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে।সেখানে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক...
31/05/2025

যে দেশটাকে নিয়ে আমরা মস্করা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে।
সেখানে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক আবিষ্কার করেছে, যার মধ্যে আনুমানিক ৩,২০,০০০+ টন পরিশোধিত সোনা মাটির নিচে লুকানো আছে।
১২ ট্রিলিয়ন ডলার মূল্যের এই আবিষ্কার উগান্ডাকে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশগুলোর কাতারে নিয়ে যাবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতের টোটাল অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। বাংলাদেশের টোটাল অর্থনীতি প্রায় ৪৫০ বিলিয়ন ডলারের।
তাহলে ভাবুন ১২ ট্রিলিয়ন, এই অ্যামাউন্ট কতটা বড়। 🤯
যদি নিষ্কাশন ও পরিশোধনের কাজ মসৃণভাবে এগোয়, তাহলে এই আবিষ্কার উগান্ডার অর্থনীতিকে বদলে দিতে পারে। বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং আন্তর্জাতিক সোনার বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারে।
উগান্ডার স্বর্ণযুগ হয়তো সবেমাত্র শুরু হলো। ✨

Jamuna Employees & Job information Group

বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য ! সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম-তার মধ্যে ক্যান্সারের উপাদান!তারপর নাস্তায় পরোটা খাই...
04/03/2025

বেঁচে থাকাটাই আসলে আশ্চর্য !

সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম-তার মধ্যে ক্যান্সারের উপাদান!

তারপর নাস্তায় পরোটা খাইলাম- তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো!

তারপর কলা খাইলাম - কার্বাইড দিয়ে পাকানো!

তারপর কফি নিলাম - এতে তেঁতুলের বিচির গুড়া মিশানো!

তারপর বাজারে গেলাম টাটকা শাক সবজি কিনলাম-
কপার সালফেট ছিটায়ে সতেজ করা, হাইব্রিড সার দিয়ে ফলানো!

মসলা আর হলুদের গুড়া নিলাম - লেড এবং ক্রোমাইট ক্যামিকেল মিশানো!

গরমের দিন বাসায় এসে তরমুজ খাইলাম - পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে লাল করা!

আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে - কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত!

দুপুরে ভাত খাবো - ইউরিয়া দিয়ে সাদা করা!

মুরগী নিলাম প্লেটে- ক্রমাগত এন্টিবায়োটিক দিয়ে বড় করা!

সয়াবিন তেলে রান্না সব - ভিতরে অর্ধেক পাম অয়েল মেশানো!

খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম - পোড়া মবিল দিয়ে মচমচে করা!

রোজা থাকলে সন্ধ্যায় রুহ আফযা নিলাম - ক্যামিকেল আর রং ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায়!

খেজুর খাইলাম - বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিলো!

সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম- মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো ক্যামিকাল মিশানো!

রাতে আবার একই বিষ ডবল খাইলাম!

ঘুমানোর আগেও বাদ যাবেনা। গরম দুধ আর হরলিক্স খাইলাম- গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দোওয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়।আর হরলিক্সে পরীক্ষা করে ক্যামিকাল ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি!

এত ভেজাল খেয়ে দু একটা ঔষধ না খেলে তো শরীর টিকবেনা। ৭০ ভাগ ঔষধ কোম্পানি দেশে মান সম্মত ঔষধ তৈরি করেনা।

এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে বেঁচে আছি!..মানুষের ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে নাই।

(C)
Jamuna Employees & Job information Group

* ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার...
10/01/2025

* ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।

১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।

১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে।

একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।

বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষের বেশি মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।

(সংগৃহীত )
Jamuna Employees & Job information Group

Walk in Interview Date: Start from 22nd December  to 31st December, 2024Time: 10:00 AM to 5:00 PMInterview Location: Jam...
22/12/2024

Walk in Interview

Date: Start from 22nd December to 31st December, 2024

Time: 10:00 AM to 5:00 PM

Interview Location: Jamuna Future Park,
Wholesale Club Limited Level- (-1)

Company: Wholesale Club Limited (An Enterprise of Jamuna Group of Industries)
Position: "POS Operator, Sales Attendant, Warehouse Assistant, CCTV Observer"

Experience: Minimum 1 year experience as a POS Operator, Sales Attendant, Warehouse Assistant, CCTV Observer in Super Shop/Retail Store/Chain shop . (Fresher’s are welcome for this position)

Education: HSC or Graduation from any reputed university.
Salary: Negotiable

Job Location: Jamuna Future Park, Dhaka.

Emergency Contact:
+8801939-905354
+8801913-398777

Jamuna Employees & Job information Group

এরকম লেখা খুব কম পেয়েছি। জাস্ট ভাবা যায় না! সবাইকে পড়ার জন্য অনুরোধ রইলো-একবার পড়েই দেখুন না,চোখ ভিজে যাবে।অংকের শিক্ষক ...
10/08/2024

এরকম লেখা খুব কম পেয়েছি। জাস্ট ভাবা যায় না! সবাইকে পড়ার জন্য অনুরোধ রইলো-
একবার পড়েই দেখুন না,চোখ ভিজে যাবে।

অংকের শিক্ষক একটি অংক দিয়ে বলল - তোমাদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতো
গিফট করব।

সকল ছাত্র অংকটি সঠিক উত্তর দিল।

শিক্ষক: আমি তো একজনকে জুতো দিতে পারব। একটা কাজ কর, লটারি করি। বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে দিও।

ছাত্ররা নাম আর রোল নম্বর লিখে বাক্সে রাখল। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন।

শিক্ষকঃ আমি কি নামটি পড়ব?

ছাত্ররা একত্রে বলল, পড়েন স্যার। পুরো ক্লাস Pin drop silence। শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ।

শিক্ষক পড়লেন, আব্দুল। রোল নম্বর ১।

ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানাল।

শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেন, তোমরা সকলে মিলে জুতা ওকে পড়িয়ে দাও।

টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন। স্যার, আপনার চোখে জল কেন?

শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে, বলল -
আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায় ক্লাসে আসে। আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিল। সবচেয়ে অবাক লাগল, লটারির বাক্স খুলে দেখি - সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম না লিখে, লিখেছিল - আব্দুল, রোল ১, যাতে করে জুতো জোড়া আব্দুল পায়।

সেই ছাত্রটি আর কেউ নন,
A. P. J. Abdul Kalam
Former President of India

Collected

লতি আর কাঁঠালের বিচি 🌼আমেরিকাতে লতি  ১.৯৯ ডলার। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৩৬) টাকা। কাঁঠালের বিচির মূল্য ৬.৯৯ডলার।বা...
04/07/2024

লতি আর কাঁঠালের বিচি 🌼
আমেরিকাতে লতি ১.৯৯ ডলার। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৩৬) টাকা। কাঁঠালের বিচির মূল্য ৬.৯৯ডলার।বাংলা টাকায় যার মূল্য প্রায় (৮৩৬)তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে পড়ে থাকা লতি/ফেলে দেওয়া কাঁঠালের বিচির মতো মূল্যহীন।
বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন।দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের লতি/কাঁঠালের বিচির মতো মতো মূল্যবান। স্থান,কাল,পাত্র বেধে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।
Jamuna Employees & Job information Group

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
04/07/2024

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।
(সংগৃহীত)

ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে। বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে —কিন্তু লোকটি হাতির...
03/07/2024

ব্যাপারটা এমন নয় যে লোকটি হাতিটিকে ধাক্কা দিয়ে উপরে তুলছে। বরং হাতিটি নিজের শক্তিতেই উপরে উঠে যাচ্ছে —কিন্তু লোকটি হাতির পেছনে হাত রাখার কারণে হাতিটি মনে করছে তাকে সাহায্য করার কেউ আছে ; ব্যস , অন্যের কাছ থেকে এই সাহসটুকু পেয়েই সে নিজের শক্তিতে উপরে উঠে যাচ্ছে।

শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মত একজন মানুষ যদি পান—যেমন, বাবা-মা বোন ভাই স্ত্রী স্বামী ,বন্ধু অথবা নিজের শিক্ষক কিংবা প্রিয় কোনো মানুষ ; তাহলেই কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে এবং জীবনে আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন।

Jamuna Employees & Job information Group

ঘোড়া পর্যটক বহন করতে পারেনা দেখে তার মালিক তাকে ফেলে রেখে চলে গেছে, কারণ সে আর উপার্জনক্ষম না!(কক্সবাজার)! যতোদিন উপার্জ...
03/07/2024

ঘোড়া পর্যটক বহন করতে পারেনা দেখে তার মালিক তাকে ফেলে রেখে চলে গেছে, কারণ সে আর উপার্জনক্ষম না!(কক্সবাজার)!
যতোদিন উপার্জন করতে পারছে ততোদিন খাতির ছিলো, এখন অসুস্থ তাই মালিকের কাছে তার মূল্য শূন্য ।

পুরুষের জীবন এমনি, ঠিক এই ঘোড়ার মতো।
যতদিন দৌড়াইতে পারবে ততোদিন কদর আছে, দৌড়াতে না পারলে সবাই মুখ ফিরিয়ে নিবে।এমনকি রক্তের সম্পর্কের মানুষের কাছেও তার মূল্য শূণ্য!!!

★ বিশেষ সতর্কতা ★৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দ...
29/04/2024

★ বিশেষ সতর্কতা ★

৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপদজনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপদজনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপদজনক লু হাওয়া প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে সানস্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
©
Jamuna Employees & Job information Group

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna Employees & Job information Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamuna Employees & Job information Group:

Share